মোটরসাইকেলচালক
ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ২ মোটরসাইকেলচালক নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এছাড়া একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনে আরাফাত রহমান বাবু (৩২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হন। এ ঘটনায় আসাদুল ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেলআরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত আরাফাত গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। এ ঘটনায় আহত আসাদুল ইসলামও আশোকাঠী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহন দুর্ঘটনাস্থলের স্পিড ব্রেকার অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি সজোরে বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে অপর এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
নিহত মেহেদী বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে ও বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।
মেহেদীর সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানিয়েছেন, রাতে তারা চার বন্ধু দুইটি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছালে মেহেদীর চালানো মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা খাদে পড়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, আজকের (শুক্রবার) দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। পাশাপাশি গতকাল (বৃহস্পতিবার) রাতের দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। উভয় ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
৪ দিন আগে
বনশ্রীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেলচালক নিহত
রাজধানীর বনশ্রী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে বনশ্রীর সিঙ্গার শো রুমের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাজেদুল ইসলাম খিলগাঁও থানার ওমর আলী লেন এলাকার বাসিন্দা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির চাপায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর চালক ও গাড়িটিকে জব্দ করা হয়েছে।
১৬৫ দিন আগে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত, আহত ২
মাগুরায় মোটরসাইকেল ও পিকাপের সঙ্গে সংঘর্ষে শাহজাদা জোয়ারদার নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আরও পড়ুন: কুমিল্লায় মহাসড়কের পাশে মুখে স্কচটেপ পেঁচানো লাশ উদ্ধার
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে লক্ষীকান্দর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, লক্ষীকান্দর পুলিশ ফাঁড়ির সামনে মঙ্গলবার মোটরসাইকেল ও পিকাপের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত হন আরও দুইজন।
এ ব্যাপরে মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালকের মৃত্যু
৯০৩ দিন আগে
ঢাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক আহত, ট্রাকচালক গ্রেপ্তার
রাজধানীর আগারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় রঞ্জন মজুমদার নামে এক মোটরসাইকেলচালক আহত হয়েছেন।
এ ঘটনায় শনিবার (১৬ ডিসেম্বর) রাতেই ঘটনাস্থল থেকে ট্রাকচালক মো. বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে শ্যামলী শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁওয়ের দিকে যাওয়ার পথে একটি ডাম্প ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর ট্রাক না থামিয়ে চালক সামনে এগোতে থাকেন। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। রাস্তায় ঘর্ষণের ফলে প্রথমে মোটরসাইকেল এবং পরে ট্রাকের নিচের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে আগারগাঁও ক্রসিংয়ে থেমে যায় ট্রাক।
ওসি আরও জানান, মানিকগঞ্জের ঘিওর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে রঞ্জন মজুমদার এ দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন। দুর্ঘটনায় তার ডান-পা ভেঙে গেছে। গ্রেপ্তার ট্রাক চালকের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
১০০৩ দিন আগে