খাদ্য সরবরাহ
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, আশা খাদ্যমন্ত্রীর
দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আসন্ন রমজানে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। পরে মন্ত্রী দেওয়ানহাট সিএসডির গুদাম পরিদর্শন করেন এবং হালিশহর সিএসডির সম্মেলনকক্ষ উদ্বোধন করেন।
খাদ্যমন্ত্রী বলেন, রমজানে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অপচয় রোধ ও সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা ও সময়মতো সরবরাহ জরুরি।
রমজানে খাদ্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহে সংকট হবে না বলে তিনি আশাবাদী। তবে বাড়তি চাহিদা, পরিবহন ব্যয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বিবেচনায় রেখে আগাম প্রস্তুতি নিতে হবে।
সম্ভাব্য চাহিদা নিরূপণ, আমদানি ও অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সরবরাহব্যবস্থার প্রতিবন্ধকতা দ্রুত দূর করতে কার্যকর পদক্ষেপের ওপর জোর দেন তিনি।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে জনগণের ক্রয়ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে।
আমদানি কার্যক্রমের জটিলতা নিরসন এবং নির্ধারিত সময়ে খাদ্য দেশে পৌঁছানো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আফরোজা খানম বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে খাদ্য বিভাগের জনবল সংকট ও প্রশাসনিক সীমাবদ্ধতা দূর করতে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন সম্পর্কে মন্ত্রী বলেন, বিদ্যমান অবকাঠামোর কার্যকারিতা, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতা সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে।
চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আফরোজা খানম বলেন, গুদামগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, সংরক্ষিত খাদ্যের গুণগত মান পরীক্ষা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি দীর্ঘদিন অব্যবহৃত স্থাপনাগুলো পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার পাশাপাশি গুদামভিত্তিক মজুতের নির্ভুল হিসাব, নিয়মিত পরিদর্শন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে খাদ্য সংরক্ষণ সক্ষমতা বাড়ানো, অপচয় কমানো ও সরবরাহব্যবস্থার বিদ্যমান সীমাবদ্ধতা দূর করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।
পরিদর্শন ও উদ্বোধনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্য সরবরাহের চেইন পুনরুদ্ধারে যুদ্ধের অবসান চায় বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহের চেইন পুনরুদ্ধার করতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানের জরুরি সমাধানের ওপর জোর দিয়েছেন।
শনিবার বাহরাইনে ১৮তম আইআইএসএস মানামা সংলাপের দ্বিতীয় দিনের ফাঁকে মোমেন তার ব্রিটিশ প্রতিপক্ষ জেমস ক্লিভারলির সঙ্গে দেখা করেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন: বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী
মোমেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাজ্য থেকে বিশেষ করে তৎকালীন কনজারভেটিভ প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথের কাছ থেকে যে সমর্থন পেয়েছিলেন তার কথা স্মরণ করেন।
উভয় পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের জনগণের ভাগ করা মূল্যবোধ, বিশ্বাস এবং সংস্কৃতির ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চমৎকার সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
মোমেন আন্তর্জাতিক ফোরামে অসংখ্য বহুপাক্ষিক ইস্যুতে পারস্পরিক সমর্থন ও সহযোগিতার জন্য ব্রিটিশ সরকারের প্রতি তার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন এবং সেক্রেটারি ক্লিভারলিকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা নিয়ে রিটের আদেশ সোমবার
নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে সম্মত পররাষ্ট্রমন্ত্রী ও স্কটিশমন্ত্রী
১৪১৯ দিন আগে
ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের মাঝে খাদ্য সরবরাহ
করোনা পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শতাধিক কর্মহীন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩৬৫ দিন আগে
ব্যবসায়ীদের উদ্যোগে ফরিদপুরে হতদরিদ্রদের খাদ্য সরবরাহ
ফরিদপুরের সদর উপজেলার খলিলপুর বাজারে সাম্প্রতিক করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির কারণে কর্মহীন ৩০০ মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে স্থানীয় বাজার বণিক সমিতি।
২৩৮১ দিন আগে