যুদ্ধবিমান
পাইলটরা ছবি তুলতে গিয়েই সংঘর্ষ হয়েছিল সেই দুই যুদ্ধবিমানের
২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। ওই ঘটনার পাঁচ বছর পর অবশেষে দুর্ঘটনার কারণ সামনে এসেছে। তদন্ত প্রতিবেদন বলছে, বিমানের পাইলটরা ছবি তোলা ও ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার কারণ উদঘাটনে যে তদন্ত কমিটি করা হয়েছিল, দীর্ঘদিন পর বুধবার (২২ এপ্রিল) তারা এক প্রতিবেদনে তা প্রকাশ করেছে।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, বিমানদুটি একটি ফ্লাইট মিশনে থাকাকালে ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পাইলটরা কোনো আঘাত না পেলেও বিমানদুটি ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামত করতে দেশটির সামরিক বাহিনীর খরচ হয়েছে ৮৮০ মিলিয়ন ওন।
ওই ঘটনার পর সামরিক বাহিনী ছেড়ে দেওয়া এক পাইলটকে ৮৮ মিলিয়ন ওন জরিমানা করা হয়।
ওই পাইলট মূলত তার শেষ ফ্লাইট স্মরণীয় করে রাখতেই কিছু ছবি তুলতে চেয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটের আগে দেওয়া ব্রিফিংয়ে তার এই ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।
অডিট বোর্ড জানায়, গুরুত্বপূর্ণ ফ্লাইট থেকে ছবি তোলা তখন পাইলটদের মধ্যে ‘ব্যাপকভাবে প্রচলিত’ ছিল। ঘটনার আগমূহুর্তে অভিযুক্ত পাইলট উইংম্যান বিমানটি চালাচ্ছিলেন এবং মিশনের সময় লিড বিমানের অনুসরণ করছিলেন। এরপর বেসে ফেরার সময় তিনি তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলতে শুরু করেন। বিষয়টি লক্ষ করে লিড বিমানের পাইলট তার সঙ্গী আরেক পাইলটকে উইংম্যান বিমানের ভিডিও ধারণ করতে বলেন। এরপর উইংম্যান হঠাৎ করে তার জেট বিমানটি আরও উঁচুতে নিয়ে যান এবং ক্যামেরায় ভালোভাবে ধরার জন্য সেটিকে উল্টে দেন। এর ফলে দুটি বিমান খুব কাছাকাছি চলে আসে।
সংঘর্ষ এড়াতে সে সময় লিড বিমানটি দ্রুত নিচে নামার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত বিমানদুটির সংঘর্ষ হয়। এ ঘটনায় লিড বিমানের বাঁ দিকের ডানা এবং উইংম্যানের বিমানের লেজের স্ট্যাবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়।
ওই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী পাইলট উইংম্যানকে সাময়িক বরখাস্ত করে। বরখাস্ত হওয়ার পর সামরিক বাহিনী ছেড়ে একটি বাণিজ্যিক এয়ারলাইনে কাজ শুরু করেন তিনি।
পরবর্তীতে, মেরামতের পুরো খরচ আদায় করতে বিমান বাহিনী উইংম্যানকে ৮৮০ মিলিয়ন ওন জরিমানা করতে চায়। তবে পাইলট যখন এই জরিমানার বিরুদ্ধে আপিল করেন, তখন বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।
তদন্ত চলাকালে উইংম্যান স্বীকার করেন যে তার এই কৌশলী চালনার কারণেই সংঘর্ষ হয়েছিল। তবে তিনি যুক্তি দেন যে লিড বিমানের পাইলটও এ বিষয়ে ‘নীরব সম্মতি’ দিয়েছিলেন, কারণ ভিডিও ধারণের বিষয়টি তিনি দেখেছিলেন।
শেষ পর্যন্ত তদন্ত কমিটি থেকে সিদ্ধান্ত হয় যে উইংম্যানকে বিমানবাহিনী যে জরিমানা করতে চেয়েছিল, তার এক-দশমাংশ পরিশোধ করতে হবে। পাশাপাশি পাইলটদের ব্যক্তিগতভাবে ক্যামেরা ব্যবহারের বিষয়ে যথাযথ নিয়ম না থাকায় বিমান বাহিনীরও এ ঘটনায় কিছু দায় রয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা প্রকাশিত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
৪ দিন আগে
উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্ত হওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ বছর বয়সী এক ছেলে মারা গেছেন।
মৃতদেহের পরিচয় মাহতাব হিসেবে জানা গেছে। তিনি ৮৫ শতাংশ দগ্ধ ছিলেন এবং বৃহস্পতিবার দুপুর ১:৫২ মিনিটে হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন, জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: মাইলস্টোনে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
এদিকে, ৫৬ জন আহত ভুক্তভোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪৪ জন বার্ন ইনস্টিটিউটে, ২১ জন ঢাকা সিএমএইচ-এ, একজন কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভর্নমেন্ট হাসপাতালে, একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
সরকার বৃহস্পতিবার সকালেই বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেছে।
২৭৭ দিন আগে
উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহ ছামীমের দাফন সম্পন্ন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত আব্দুল্লাহ ছামীমের (১৩) দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছামীম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের বাসিন্দা মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বড় হয়ে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল ছামীমের, দুর্ঘটনায় তার স্বপ্নটিই শুধু নয়, তার জীবনও কেড়ে নিয়েছে। তারা দুই ভাই, তিন বোন ও মাকে নিয়ে উত্তরার দিয়াবাড়ির নিজস্ব বাড়িতে বসবাস করতেন। তার বাবা আবুল কালাম মাঝি সৌদি আরবে প্রবাসী ছিলেন। সেখানে ফলের ব্যবসা করা আবুল কালামের সাত মাস আগে মৃত্যু হয়।
গতকাল (সোমবার) বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের পর ছামীমকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, দুর্ঘটনার পর ছামীমকে খোঁজাখুঁজি করে পরে বার্ন ইনস্টিটিউটে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার পরিবারে বইছে শোকের ছায়া।
আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্কুল ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের পাইলটসহ ২৭ জন নিহত হয়েছে এবং ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২৭৯ দিন আগে
বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২২ জুলাই) এক বার্তায় এ বিষয়টি স্পষ্ট করে আইএসপিআর।
ওই বার্তায় বলা হয়, মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদমাধ্যমে লেখা হচ্ছে, গতকালের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই, এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান। সেটি একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল।
আরও পড়ুন: মাইলস্টোনে হতাহতের তথ্য গোপনের দাবি সঠিক নয়: প্রেস উইং
আইএসপিআরের তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্কুল ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের পাইলটসহ ২৭ জন নিহত হয়েছে এবং ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২৭৯ দিন আগে
পাকিস্তানের যুদ্ধবিমানের তাড়া খেয়ে পালাল ভারতীয় রাফায়েল
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগ্রামে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহত হওয়ার ঘটনায় চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান বিমান বাহিনীর জেট বিমানের তাড়া খেয়ে কাশ্মীরে টহলরত ভারতীয় রাফায়েল পিছু হটেছে।
বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে দেশটির সংবাদ মাধ্যম ডন এই খবর দিয়েছে।
আরও পড়ুন: ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী
সম্প্রতি পাহেলগ্রামে হামলার ঘটনায় কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানের সম্পৃক্ত থাকার অভিযোগ তোলে ভারত। তবে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও সরকার ভারতের এই অভিযোগকে প্রত্যাখান করে আসছে। একই সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
গত কয়েকদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামরিক বাহিনীকে ভারতীয় যেকোনা আক্রমণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাহেলগ্রামের ঘটনায় সেনাবাহিনীকে যেকোন ধরনের অভিযানের স্বাধীনতা দিয়েছেন।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বরাতে পিটিভি ও রেডিও পাকিস্তান জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি) অতিক্রম না করে চারটি ভারতীয় রাফায়েল রাতভর আকাশে টহল দিয়েছে।
রেডিও পাকিস্তান আরও জানিয়েছে, পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় রাফায়েলের উপস্থিতি টের পায়।
পিটিভি জানিয়েছে, ‘পাকিস্তান বিমান বাহিনীর কঠোর পদক্ষেপ নিলে ভারতীয় বিমানগুলো আতঙ্কিত হয়ে পিছু হটে।’ নিরাপত্তা সূত্র আরও বলেছে, সামরিক বাহিনী ভারতীয় যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।’ তবে সরকার ও সামরিক বাহিনী ওই ঘটনার বিস্তারিত জানায়নি।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ সকালে বলেছিলেন, “ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে ‘বিশ্বস্ত গোয়েন্দা’ সূত্রে জানা গেছে।”
গত রাত ২টায় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তারার বলেন, ‘পাহেলগ্রামের ঘটনায় ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তুলে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে ‘বিশ্বস্ত গোয়েন্দা’ সূত্রে জানা গেছে।”
আরও পড়ুন: ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতায় ভূমিকা রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হিমালয় অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। হামলাটি ২০০০ সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ ছিল।
কাশ্মীর রেজিস্ট্যান্স, যা দ্য কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে পরিচিত সংগঠনটি এক বার্তায় হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা জোড়ালোভাবে অস্বীকার করেছে।
তারার বলেন, পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্ব-ঘোষিত বিচারক হয়ে ওঠা ও শাস্তিদাতা এবং ‘বেপরোয়া’ ও আত্মঅহংকারী ভূমিকাকে তীব্রভাবে প্রত্যাখান করে।
৩৬২ দিন আগে
নিখোঁজ যুদ্ধবিমানের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফিলিপাইন
সোমবার দিবাগত রাতে কৌশলগত অভিযানের সময় নিখোঁজ হওয়া একটি এফএ-৫০ যুদ্ধবিমানের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফিলিপাইনের বিমান বাহিনী।
মঙ্গলবার (৪ মার্চ) দেশটির বিমান বাহিনী (পিএএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ‘লক্ষ্যস্থলে পৌঁছানোর কয়েক মিনিট আগে অভিযানে অংশ নেওয়া অন্যান্য বিমানের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
অন্য বিমানগুলো মধ্য ফিলিপাইনের সেবু প্রদেশের ম্যাকটানে ফিরে না আসা পর্যন্ত বারবার নিখোঁজ বিমানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএএফ নিখোঁজ জেট ফাইটার বিমানটি শনাক্ত করতে সমস্ত সুবিধা ও উপকরণ ব্যবহার করে বিস্তৃত এবং পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান অভিযান পরিচালনা করছে।’
আরও পড়ন: ভারতের নাগপুরে ফ্লাইটের জরুরি অবতরণ ও ঘটনার বিষয়ে বিমানের ব্যাখ্যা
পিএএফ জানিয়েছে, তাদের প্রাথমিক উদ্বেগ বিমানের বিমানকর্মীদের নিরাপদে ফিরে আসা নিয়ে।
ফিলিপাইনের বিমান বাহিনী জানিয়েছে, ‘ আমরা আশা করছি খুব শিগগিরই তাদের ও বিমানটিকে খুঁজে বের করা সম্ভব হবে।’
৪১৯ দিন আগে
মিয়ানমার যুদ্ধবিমান থেকে বাংলাদেশে গুলি, সীমান্ত এলাকায় আতঙ্ক
মর্টার শেল ছোড়ার কয়েকদিনের মধ্যেই মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান এবার বাংলাদেশের দিকে গুলি ছুড়েছে, এতে সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দিল মোহাম্মদ আলম জানান, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে মিয়ানমারের যুদ্ধবিমান ৩৪ ও ৩৫ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি ১০-১৫টি গুলি ছুড়ে। গুলিবর্ষণের পাশাপাশি সারাদিন বিক্ষিপ্ত বিস্ফোরণের শব্দও ভেসে এসেছে।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে গোলাবর্ষণে রোহিঙ্গা কিশোর নিহত, আহত ৫
স্থানীয় ব্যবসায়ী আমির হামজা বলেন, নাইক্ষ্যংছড়ির অন্যান্য পিলারে গুলি ও মর্টার শেল ছোড়ার শব্দ আপাতত বন্ধ থাকলেও ৩৪ ও ৩৫ নম্বর পিলার পয়েন্টে বিস্ফোরণের শব্দ বন্ধ হয়নি।
সীমান্তের এই অংশে মাঝে মাঝে গুলিবর্ষণের শব্দ হচ্ছে থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না, এতে এলাকায় বসবাসকারী আমরা সবাই আতঙ্কে আছি ।
আরও পড়ুন: সীমান্তে মিয়ানমারের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
সূত্র জানায়, স্থানীয়রা সকাল ৮টা, বিকাল ৫টা ১০ মিনিট, বিকাল ৫টা ২৮ ও সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
১৩১১ দিন আগে
ইউক্রেনের শিল্প কেন্দ্রে রুশ যুদ্ধবিমান ও আর্টিলারির হামলা
রাশিয়ার বিমান ও আর্টিলারি বাহিনী শুক্রবার ইউক্রেনের ওপর আক্রমণ আরও বাড়িয়েছে। তারা একযোগে পশ্চিমে বিমানঘাঁটিতে এবং পূর্বে একটি প্রধান শিল্প কেন্দ্রে আঘাত হেনেছে।
নতুন বাণিজ্যিক স্যাটেলাইট ছবিগুলোতে রুশ বাহিনীকে রাজধানীর মধ্যকার আবাসিক এলাকায় আর্টিলারির সাহায্যে ফায়ারিং করতে দেখা গেছে। ম্যাক্সার টেকনোলজিস-এর ছবিগুলোতে বড় বন্দুকের মুখে আগুনের ঝলকানি এবং ধোঁয়া দেখা যায়।
রাজধানীর পূর্ব দিকে একটি বিধ্বস্ত গ্রামের অধিবাসীরা রাশিয়ার বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পুল হল, রেস্তোরাঁ ও থিয়েটারের ভেঙে পড়া দেয়াল এবং ধাতুর স্ট্রিপের ওপর আশ্রয় নিয়েছে।
এদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ক্রেমলিনকে আরও বিচ্ছিন্ন এবং নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাচ্ছে।
প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য হারে রাশিয়ার সঙ্গে বাণিজ্য হ্রাস করবে। রাশিয়ান সামুদ্রিক খাবার, অ্যালকোহল ও হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞা দেবে।
ইউরোপীয় ইউনিয়ন এবং সাতটি দেশের গ্রুপের সমন্বয়ে রাশিয়ার ‘সবচেয়ে পছন্দের দেশ’ মর্যাদা প্রত্যাহার করার পদক্ষেপ নেয়া হয়েছে।
আরও পড়ুন: পশ্চিম ইউক্রেনে বিমানবন্দরের কাছে রাশিয়ার হামলা
বাইডেন বলেন, ‘স্বাধীন পৃথিবী পুতিনের মুখোমুখি হওয়ার জন্য একজোট হচ্ছে।’
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রলণালয় বলেছে, গত দুই সপ্তাহে রুশ বাহিনী অপ্রত্যাশিত কঠোর প্রতিরোধের মুখে পড়ায়, নতুন করে সংগঠিত হওয়ার এবং গতি ফিরে পাওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। রাশিয়া কিয়েভের বিরুদ্ধে অভিযানের জন্য তার সেনাদের পুনরায় সাজানোর চেষ্টা করছে।
আক্রমণের ১৬ তম দিনে পুতিন বলেন, রাশিয়া-ইউক্রেন আলোচনায় ‘কিছু ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের বাহিনী ‘কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছেছে।’ যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি।
কিয়েভ থেকে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটা বলা অসম্ভব যে এখনও কত দিন লাগবে, আমাদের দেশ মুক্ত করতে। তবে এটা বলা সম্ভব যে, আমরা এটা করব।’
জেলেনস্কি বলেছেন, কর্তৃপক্ষ ১২টি মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং সারা দেশের মানুষের কাছে খাদ্য, ওষুধ এবং অন্যান্য মৌলিক জিনিসগুলো সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে। হামলায় ইউক্রেনের বেসামরিক নাগরিকসহ উভয় পক্ষের হাজার হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি রাশিয়ার বিরুদ্ধে মেলিটোপোল শহরের মেয়রকে অপহরণ করার অভিযোগ এনে এই অপহরণকে ‘সন্ত্রাসের একটি নতুন পর্যায়’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো ইউক্রেন-রাশিয়া বৈঠক
ইউক্রেনের হাসপাতালে বিমান হামলায় শিশুসহ নিহত ৩
১৫০৭ দিন আগে
বাংলাদেশে একদিন যুদ্ধবিমান তৈরি হবে, আশা প্রধানমন্ত্রীর
বাংলাদেশে একদিন বিমান, হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২১ অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, একদিন আমরা গবেষণার মাধ্যমে আমাদের দেশে বিমান, হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরি করতে পারব। আমি এটা বিশ্বাস করি। আমরা এখন থেকে প্রশিক্ষণ দিতে চাই এবং সেই অনুযায়ী গবেষণা পরিচালনা করতে চাই।’
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত কুচকাওয়াজে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন।
আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৫৭৯ দিন আগে
তাইওয়ানে রেকর্ড সংখ্যক চীনা বিমানের অনুপ্রবেশ
তাইওয়ানের আকাশসীমায় ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক চীনের যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তাইওয়ান সরকার।
বুধবার তাইওয়ান সরকার এমন তথ্য জানায়।
তাইওয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার চীনের ২৮টি উড়োজাহাজ তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোনে প্রবেশ করে।
তাইওয়ানে এমন সময়ে এই অনুপ্রবেশের ঘটনা ঘটলো, যেখানে গত রবিবার শিল্পোন্নত শীর্ষ সাত দেশের জোট জি-৭ চীনের সমালোচনা করে চলতি সপ্তাহে সম্মেলন শেষে বিবৃতি দিয়েছে।
আরও পড়ুন: বাইডেন-পুতিনের প্রথম ফোনালাপ: কী কথা হলো তাদের মধ্যে?
তারা বলেছে, তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা উপেক্ষা করছে চীন। যদিও চীন জি-৭ এর এই পদক্ষেপের সমালোচনা করেছে।
এক সংবাদ সম্মেলনে জি-৭ এর বক্তব্যের সাথে সামরিক তৎপরতা সম্পর্কিত কিনা তা জিজ্ঞেস করা হলে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র, মা জিয়াওগাং বলেন, বেইজিং বিশ্বাস করে যে দ্বীপটির সরকার আনুষ্ঠানিক স্বাধীনতা পেতে অন্যান্য দেশে সাথে কাজ করছে।
আরও পড়ুন: গাজায় এপিসহ বিভিন্ন গণমাধ্যমের ভবনে ইসরায়েলের বিমান হামলা
মা বলেন, ‘আমরা বিদেশী বাহিনী দ্বারা তাইওয়ান ইস্যুতে স্বাধীনতা বা হস্তক্ষেপের প্রচেষ্টা কখনই সহ্য করবো না, সুতরাং আমাদের এই আচরণের বিষয়ে দৃঢ় প্রতিক্রিয়া দেখানো দরকার।’
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর থেকে নিজেদের আকাশসীমায় চীনের অনুপ্রবেশের বিষয়টি নিয়ে নিয়মিত প্রতিবেদন দিয়ে আসছে স্বশাসিত তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রতিবেদন দেওয়ার শুরুর পর থেকে এটাই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। এই বিষয়ে চীন এখনও কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন: গণমাধ্যম ব্যবহার করে হামাসকে ফাঁদে ফেলার চেষ্টা ইসরায়েলের
সম্প্রতি কয়েক মাসে বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান।
মঙ্গলবার চীনের যেসব যুদ্ধবিমান তাইওয়ানের সীমান্তে প্রবেশ করেছে, তার মধ্যে রয়েছে জে-১৬, জে-১১ ও এইচ-৬ বোমারু বিমান।
এই যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র, সাবমেরিন বিধ্বংসী ও ইলেকট্রনিক অস্ত্র বহন করতে সক্ষম। এতগুলো যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় এর আগে কখনও প্রবেশ করেনি।
উল্লেখ্য, এর আগে চীনের সর্বোচ্চ ২৫টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল গত বছরের ১২ এপ্রিল।
১৭৭৬ দিন আগে