হাইমচর
হাইমচরে এক কিলোমিটার সড়ক এখন ‘মরণফাঁদ’
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ২ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছৈয়াল মোড় থেকে মরহুম আব্দুর রহমান চেয়ারম্যানের এতিমখানা মসজিদ পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বর্তমানে সংস্কারের অভাবে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মাত্র তিন বছর আগে নির্মিত এই সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব খানাখন্দ ছোটখাটো পুকুরে রূপ নেয়। বিশেষ করে ছৈয়াল বাড়ি-সংলগ্ন পুকুরপাড় এলাকাটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, সেখান দিয়ে সাধারণ মানুষের চলাচল এখন দুঃসাধ্য। প্রতিনিয়ত ছোটবড় যানবাহন উল্টে এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের এই করুণ দশার পেছনে মূল কারণ ধারণক্ষমতার অতিরিক্ত বালু ও ইটবাহী অবৈধ ট্রাক্টর ও পাওয়ার ট্রলি। নিয়মিত এসব ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে। খানাখন্দের কারণে ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
অটোরিকশাচালকরা জানান, এই রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করা এখন অসম্ভব হয়ে পড়েছে। কয়েকবার গাড়ি উল্টে যাত্রী আহত হওয়ার ঘটনায় অনেক চালক এখন এই পথে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন। বিশেষ করে রাতের অন্ধকারে এই সড়কে যাতায়াত সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
সড়কটির বেহাল দশার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শত শত শিক্ষার্থী। সিয়াম ও হাফিজাসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, ভাঙাচোরা রাস্তার কারণে কোনো যানবাহন এই পথে আসতে চায় না, আসলেও কয়েকগুণ বেশি ভাড়া দাবি করে। ফলে বাধ্য হয়ে তাদের দীর্ঘ পথ হেঁটে বিকল্প রাস্তায় যাতায়াত করতে হচ্ছে, যার কারণে সঠিক সময়ে ক্লাসে পৌঁছানো অনেক সময় সম্ভব হচ্ছে না। এছাড়া রাস্তার বালু উড়ে শ্বাসকষ্ট ও সর্দি-কাশির মতো স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবী মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, আমরা সমস্যাটি সম্পর্কে অবগত আছি। নির্বাচনের পর বরাদ্দ আসায় এই রাস্তাটিকে অগ্রাধিকার দিয়ে প্রকৌশলীর মাধ্যমে এস্টিমেট (প্রস্তাব) প্রস্তুত করে প্রধান নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি প্রক্রিয়া শেষ হলেই দ্রুত কাজ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আশরাফুল হাসান জানান, চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ গ্রাম সড়ক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মহজমপুর ঈদগাহ থেকে ছৈয়াল বাড়ি পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়কটির সংস্কারের প্রস্তাবনা ইতোমধ্যে পাঠানো হয়েছে। এটি এলজিইডি আইডিভুক্ত সড়ক। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।
দীর্ঘদিন ধরে চলা এই অবর্ণনীয় কষ্ট লাঘবে আর কোনো কালক্ষেপণ না করে দ্রুত বাস্তবভিত্তিক পদক্ষেপ দেখতে চায় হাইমচরের এই জনপদের ভুক্তভোগী মানুষ।
৯ দিন আগে
হাইমচরে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত, চালক গ্রেপ্তার
চাঁদপুর হাইমচরে কাভার্ডভ্যানচাপায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার চরভাংগা গ্রামে রাস্তার কালাচকিদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এসময় কাভার্ডভ্যানের চালক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশু রাকিব (৮) একই গ্রামের রুবেল পাটোয়ারির ছেলে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানসহ চালক ওমর ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন চৌধুরী এ ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে চালকের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করা হয়েছে।
ওসি আরও জানায়, শিশুর লাশটি ময়না তদন্তের জন্য আজ সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া মালামাল জব্দ, গ্রেপ্তার ১
১২১৪ দিন আগে
বিষপ্রয়োগে অধর্শত ঘুঘু হত্যার অভিযোগ!
চাঁদপুরের হাইমচরে আমন ধানের মাঠে বিষ প্রয়োগে প্রায় অধর্শত ঘুঘু পাখি হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে উপজেলার চরপোড়ামুখী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের বাসিন্দা মো. আলী উকিলের আমন ধানের বীজতলায় পাখি মৃত্যুর ঘটনা ঘটে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার বলেন, ‘কে বা কারা এ বেআইনী ও নিকৃষ্ট কাজটি করেছে তা আমরা তদন্ত করছি।’
তিনি আরও বলেন, বুধকাল বিকালে চরপোড়ামুখী গ্রামের কৃষক মো. আলী উকিলের আমন ধানের বীজতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। কৃষক আলী উকিল জানান এ কাজ কে করেছে তিনি তা জানেন না।
কৃষি অফিসার আরও বলেন, পাখি হত্যা অপরাধ এবং এটা পরিবেশের জন্যও মারাত্মক হুমকির কারণ। এটা একটি অমানবিক কাজও। এলাকার মানুষকে বুঝিয়েছি। আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।
তিনি বলেন, এর আগে গত ফেব্রুয়ারি মাসে হাইমচরে শতাধিক ঘুঘু পাখিকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল। তখন আমরা অপরাধী কৃষক স্বপন দেওয়ানকে দুই হাজার টাকা জরিমানা করেছি।
আরও পড়ুন: অভিনব কায়দায় চলছে অতিথি পাখি শিকার
কোদালিয়া বিল থেকে পাখি-ফাঁদ উদ্ধার, আটক ২
১৪১৭ দিন আগে
হাইমচরে ১০ মণ জাটকা জব্দ, আটক ২
চাঁদপুরের হাইমচরে ৪০০ কেজি (১০ মণ) জাটকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরভৈরবীর শহরআলী মোড়ে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশীর আনোয়ার মাঝি (৪২) ও হাইমচর উপজেলার জালিয়ারচর এলাকার রেহান উদ্দিনের ছেলে মো. জসীম (৩২)।
আরও পড়ুন: মাওয়ায় জাটকা শিকার করায় ৫ জেলের অর্থদণ্ড
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, চলমান জাটকা ইলিশ মাছ সংরক্ষণ অভিযানের সময় উপজেলার চরভৈরবীর শহরআলী মোড়ে থানর উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি ট্রাককে চ্যালেঞ্জ করে। এসময় ট্রাকটি তল্লাশি করে এর ভেতর থেকে ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। পরে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকেও আটক করা হয়।
আরও পড়ুন: হাইমচরে ৫০০ কেজি জাটকা জব্দ
ওসি জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মার্চ ও এপ্রিল এই দুমাস চাঁদপুর জেলার মতলব উত্তরের যাটনল থেকে চাঁদপুর সদর হয়ে হাইমচর পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় মেঘনা-পদ্মা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা বিক্রি ও বহন নিষিদ্ধ করেছে সরকার।
১৫১৪ দিন আগে
চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৭০ দোকান ভস্মিভূত
চাঁদপুরের হাইমচরের চরভৈরবী লঞ্চঘাট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৭০টি দোকান ভস্মিভূত হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শাহীদুল আলম জানান, বৃহস্পতিবার ভোরে একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ছোট-বড় ৭০টি দোকান পুড়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
তিনি জানান, খবর পেয়ে হাইমচর ফায়ার স্টেশন ও রায়পুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। এর আগে আগুন নেভাতে গিয়ে স্থানীয় প্রায় ১৫ জন আহত হন। তারা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
১৫১৫ দিন আগে
হাইমচরে ৫০০ কেজি জাটকা জব্দ
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদী উপকূলীয় মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও হাইমচর থানা পুলিশ।
আরও পড়ুন: অক্টোবরে বিজিবির অভিযানে ৬৪.৯ কোটি টাকার পণ্য জব্দ
অভিযানটি পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের আওতাধীন হাইমচর ইউনিটের অফিসার হাসান মো. কাউসারের নেতৃত্বে একটি টিম ও হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নানের নেতৃত্বের পুলিশ সদস্যরা।
এ বিষয়ে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি চরভৈরবী, হাইমচর ও তেলিরমোড় মৎস্য আড়ৎগুলোতে দিন ও রাতে প্রকাশ্যে ১০ ইঞ্চির নিচে জাটকা বিক্রি হচ্ছে। যার কারণে যৌথ অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে জাল ও ট্রলার জব্দ
তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াহোলা চৌধুরীর নির্দেশে দুপুর ১২টার দেকে জব্দকৃত জাটকা কোস্টগার্ড জেটিতে সাতটি এতিমখানা, ১৫০ গরীব ও দুস্থ ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে।
১৫৭৮ দিন আগে
হাইমচরে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক
চাঁদপুরের হাইমচরে আরমান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গন্ডামারা গ্রামে বুধবার রাতের এ ঘটনায় নিহতের স্ত্রী সাথীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আরমান ওই গ্রামের তোফায়েল মুন্সীর ছেলে। আর গ্রেপ্তার সাথী উপজেলার ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালী গ্রামের মনা মিয়া গাজীর মেয়ে।
আরও পড়ুন: পাবনায় নিখোঁজের তিন দিন পর ব্যক্তির লাশ উদ্ধার
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আরমানের মাথায় ও অন্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, নিহত আরমানের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার প্রধান আসামি সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
এ ব্যাপারে মামলার বাদী তোফায়েল মুন্সী (কবিরাজ) বলেন, আমার ছেলে কাজ করে দেরিতে বাড়ি আসায় বউয়ের সাথে ঝগড়া হয়। এর জের ধরে সন্ধ্যায় লোকজন দিয়ে আরমানকে কৌশলে হত্যা করে এবং সাথী আমাকে খবর দেয় আমার ছেলে ফাঁস দিয়েছে। অথচ আমার ছেলের মাথা থেকে রক্ত পড়তেছে। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও ঝামেলা লেগেই থাকতো।
১৭২৫ দিন আগে
হাইমচরে কষ্টে দিন কাটাচ্ছে ২৮ হাজার ঘরবন্দী পরিবার
করোনাভাইরাস মহামারির প্রভাবে চাঁদপুরের মেঘনা পাড়ের চর বেষ্টিত হাইমচর উপজেলার প্রায় ২৮ হাজার পরিবার কর্মহীন হয়ে পড়েছে। খুব কষ্টে দিন কাটাচ্ছেন ঘরবন্দী মানুষজন।
২২৩৭ দিন আগে