রাজনীতি
শিগগিরই নির্বাচন হবে বলে আশা বিএনপির
জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা সবসময়ই আশাবাদী। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি। আশা করি, জনগণের ইচ্ছা অনুযায়ী শিগগিরই একটি নির্বাচনের আয়োজন করা হবে।’
বিএনপির এই নেতা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।
ফখরুল বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ‘এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে বৈষম্যহীনভাবে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’
দেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন ফখরুল।
তিনি বলেন, ‘আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বিজয়ের মাত্র কয়েক মুহূর্ত আগে বাংলাদেশের বরেণ্য সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বিজ্ঞানী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অপহরণ করে হত্যা করে।’
বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য লড়াই করেছে।
শহীদ বুদ্ধিজীবী ও দেশ স্বাধীন করার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়নে স্বনির্ভর নয়াগণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, তাদের দল, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ‘আমরা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মুক্তি ও শান্তি কামনা করছি।’
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
দিবসটি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করে বিএনপি।
৫৯৭ দিন আগে
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা শনিবার সকাল সোয়া ৯টায় পুষ্পস্তবক অর্পণ করেন। দেশের জন্য জীবন উৎসর্গকারী মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
দিবসটি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করে বিএনপি।
দিবসটি উপলক্ষে শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে দলটি।
১৯৭১ সালের এই দিনে দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন ও হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসররা।
পরে তাদের লাশ রাজধানীর রায়েরবাজার, মিরপুরসহ কয়েকটি বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল
৫৯৮ দিন আগে
হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাতে মোদির প্রতি দুলুর আহ্বান
শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাতে মোদি সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, শেখ হাসিনাকে উৎখাতের পর ভারতের জ্বালা শুরু হয়েছে। এছাড়া তারা জোর করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চায়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) নাটোরের কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির জনসভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার করছে জানিয়ে দুলু বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ ছেড়ে দেবে না।
আরও পড়ুন: ভারত কুটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: দুলু
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারতে মুখ্যমন্ত্রী বানিয়ে দেখেন কীভাবে দিনের ভোট রাতে করতে হয়। কীভাবে গুম, খুন হয়।
এছাড়া কীভাবে ক্ষমতায় থাকতে হয় শেখ হাসিনা তাও শিখিয়ে দেবে বলে জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, দেওয়ান শাহীন প্রমুখ।
৫৯৮ দিন আগে
বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের আইনজীবীদের সাক্ষাৎ, বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা
সফররত তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া দমনমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের (আইইউজে) ১৬ সদস্যের প্রতিনিধি দল।
বৈঠক শেষে খসরু সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশের বিচার ব্যবস্থা, গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, 'আমরা স্বৈরাচারের পতনের পর এই ক্রান্তিকালে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে তুরস্কের অভিজ্ঞতা ও কর্মকাণ্ডের আলোকে দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কীভাবে বিচারের আওতায় আনা যায়, তা নিয়েও আমরা কথা বলেছি।’
আরও পড়ুন: রাজনৈতিক দল নিয়ে মন্তব্য, উপদেষ্টা নাহিদের সমালোচনায় বিএনপি
বিএনপি জানায়, গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো এবং অন্যান্য দমনমূলক কর্মকাণ্ডে রাজনীতিবিদ ও স্বৈরাচারী সরকারকে সহায়তাকারী ব্যক্তিদের কীভাবে বিচার করা যায় তাও আলোচনায় স্থান পেয়েছে।
খসরু বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসক ও তার সহযোগীদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন তারা। ‘বিচার বিভাগের সংস্কারের পাশাপাশি তাদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ না করলে শৃঙ্খলা রক্ষা অসম্ভব।’
খসরু আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ হাজার বিচারক ও কৌঁসুলির মধ্যে চার হাজার জনকে অপসারণ করা হয়েছে।
তিনি বলেন, এরদোগানকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ চেষ্টার পর অনেক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা তুরস্ক ছেড়ে পালিয়েছেন। ‘এ বিষয়ে তাদের অভিজ্ঞতা থেকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাসভীর উল ইসলাম, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগরতলা অভিমুখে বিএনপির সহযোগী সংগঠনের লংমার্চ শুরু
৫৯৮ দিন আগে
রাজনৈতিক দল নিয়ে মন্তব্য প্রত্যাহারে উপদেষ্টা নাহিদকে ফখরুলের আহ্বান
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে খাটো করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমি জানি না কেন বা কোন প্রেক্ষাপটে তিনি এ কথা বলেছেন অথবা তিনি এর অর্থ বুঝতে পেরেছেন কিনা। এটি একটি বিপজ্জনক বিবৃতি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি মনে করি, তার মন্তব্য প্রত্যাহার করা উচিত।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান ফখরুল।
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারে ধৈর্য ধরতে বলেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
তিনি বলেন, 'দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না'
তিনি বলেন, বিএনপিসহ ছাত্র, জনগণ ও রাজনৈতিক দলগুলো সকলেই অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটি পরিবেশ তৈরির দায়িত্ব দিয়েছে যেখানে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হতে পারে।
এর আগে বুধবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে।
সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের (জিপিজি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।
আরও পড়ুন: তারেকের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন যাচ্ছেন ফখরুল
৫৯৮ দিন আগে
নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করে ২৫ সালে নির্বাচন চান জামায়াত সেক্রেটারি
ডিসেম্বরের পর নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করে ২০২৫ সালের মধ্যে নির্বাচন শেষ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রের কিছু সংস্কার প্রয়োজন। পুলিশ, নির্বাচন কমিশন, জুডিসিয়ালসহ ৫-৭টি দপ্তরের সংস্কার করার পর যখন জাতি বুঝবে এখন নিরপেক্ষ নির্বাচন দেওয়া প্রয়োজন, তখন নির্বাচন হতে পারে। সেই সময়টা বেশি লাগার কথা নয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে জামায়াতের রুকন শিক্ষাশিবিরে যোগদানের আগে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালে দেশের সাধারণ মানুষ কোনো ভোট দিতে পারেনি। ভোট দিতে যাওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ সাধারণ মানুষদের বলেছে আপনাদের ভোট হয়েছে।
বর্তমান সরকারের বিষয়ে জামায়াত সেক্রেটারি বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনো দল ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না। যারা রাজনীতি চর্চা করেন তাদের মধ্যে একটি সরকারি দল, অপরটি হচ্ছে বিরোধী দল। সাইকেলের যেমন দুটি চাকা না থাকলে সাইকেল চলে না, ঠিক তেমনি সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না। সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দর্য।
আরও পড়ুন: আ. লীগের চরিত্র বদলায়নি, দফায় দফায় ষড়যন্ত্র করছে: জামায়াত আমির
তিনি আরও বলেন, আমরাও সরকারকে বলি আপনাদের প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিদায় করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিপ্লবের পরেই বর্তমান সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে। পাল্টা ক্যু, জুডিসিয়াল ক্যু, আনসারকাণ্ড, প্রশাসনের অস্থিরতা, হিন্দু ভাইদের নিয়ে রাজনীতির চেষ্টা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে অরাজকতা করছে। সবই সরকার মোকাবিলা করছে। এগুলো সামনে না আসলে সরকার আরও অনেক কিছুই সংস্কার করতে পারত। সরকার যা করছে তাতে আমরা খুশি (হ্যাপি)।
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, টাঙ্গাইল জেলার সেক্রেটারি হুমায়ুন কবির, জেলা নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক প্রমুখ।
আরও পড়ুন: জামায়াতের সঙ্গে তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ
৫৯৮ দিন আগে
আ. লীগের চরিত্র বদলায়নি, দফায় দফায় ষড়যন্ত্র করছে: জামায়াত আমির
দেশের মানুষ সজাগ থাকায় ষড়যন্ত্র কাজে আসবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুন্ন করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন শান্তিতে আছে। এই শান্তি বিঘ্নিত করতে দফায় দফায় চেষ্টা চলছে। জাতি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠা করবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান একথা বলেন।
জামায়াত আমির বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ক্ষমতায় এসে জানান দেয় যে, তারা ক্ষমতার থাকতে খুন-গুমের পথ বেছে নেবে। সেদিন থেকে বাংলাদেশ তার নিজের পথ হারিয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৪ বছর পর বাংলাদেশ মুক্তি পেয়েছে। আওয়ামী লীগ জামায়াতের অনেক শীর্ষ নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়েছে। তারা বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে।
আরও পড়ুন: দেশের এক ইঞ্চি জমিও কাউকে ছাড় দেব না: জামায়াত আমির
তিনি বলেন, তারা যেসব নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে জানতে চান তারা আর এ ধরনের রাজনীতি চায় কিনা? যারা পঙ্গুত্ববরণ করে হাসপাতালের বেডে আছে তাদের মতামত নিন।
জামায়াতের আমির বলেন, আমরা একটি বৈষম্যহীন ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর হুকুম ও জনগণের ভালোবাসায় জামায়াতে ইসলামী সে সুযোগ পেলে আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না, কোনো চাঁদাবাজি বরদাশতও করা হবে না।
বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপর কোনো দখল বাণিজ্য হতে দেওয়া হবে না। অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। যুব সমাজের হাতকে কারিগরের হাতে রূপান্তরিত করা হবে। উন্নত দেশের মতো পড়ালেখা শেষ করার আগেই তাদের হাতে কাজ আসবে। আমরা তাদরেকে এমন যোগ্য কারিগর হিসেবেই তৈরি করব। আমরা যুব সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
ধর্মীয় সম্প্রতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন দেশ গড়তে চাই, যেখানে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা কোথাও নিরাপত্তার জন্য পাহারা বসাতে হবে না। একজন নাগরিক তার ঘরে-বাইরে, কর্মস্থলে ও সমাজে সবখানে নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবেন।
তিনি আরও বলেন, এদেশে নারী-পুরুষরা সমান নিরাপত্তা ও মর্যাদা পাবেন। জামায়াতে ইসলামী কোরআনের আলোকে রাষ্ট্রগঠনের সুযোগ পেলে দেশের নারীরা মর্যাদা ও ইজ্জতের সহিত তাদের দায়িত্ব পালনের সুযোগ পাবেন। তারা যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অবদান রাখবেন।
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দলের প্রতিটি কর্মীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীর পক্ষে এককভাবে ছাত্র-জনতার স্বপ্নের দেশ গঠন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন গোটা জাতির ঐক্যবদ্ধ চেষ্টা ও সহযোগিতা। আমরা শান্তি, অগ্রগতি, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।
সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জয়নাল আবেদীন ও সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: বৈষম্যহীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমিরের
৫৯৮ দিন আগে
‘দাদাগিরি’ করতে গিয়ে বন্ধুহীন ভারত: মুরাদ
প্রতিবেশী দেশের সঙ্গে ‘দাদাগিরি’ করতে গিয়ে ধীরে ধীরে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
ভারতের সব চক্রান্ত তারেক রহমানের নেতৃত্বে নস্যাত করে দেওয়া হবে বলেওি হুশিয়ারি দেন তিনি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সূয়াপুর স্কুল ও কলেজ মাঠের সমাবেশে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণত্রন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান’ শীর্ষক এই সবাবেশ অনুষ্ঠিত হয়।
মুরাদ বলেন, কুটনৈতিকভাবে ভারত এখন দেউলিয়া হয়ে গেছে। নিজের দেশের বিদেশি মিশন ও দুতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালসহ সব রাষ্ট্রের উপর খবরদারি করতে গিয়ে নিজেরাই এখন বিপদগ্রস্ত।
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারে ধৈর্য ধরতে বলেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
তিনি বলেন, জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণ মানুষের বিল্পব। ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সর্ম্পক হয় আরেকটি দেশের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সুসর্ম্পক নষ্ট করার পাঁয়তারা করছে।
জেলা যুবদল সভাপতি বলেন, চিরদিন এদেশের মানুষ হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিস্টানসহ সকলে মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে।
এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে না। ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে। তাই আমাদের দেশের সকল মানুষকে সব সময় সচেতন থাকতে হবে। পতিত হাসিনা সরকার ও তার দোসরদের দেশের ভিতর বাহির যেকোনো ষড়যন্ত্র সর্ম্পকেও সজাগ থাকতে হবে।
ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খানের সভাপতিত্বে এবং দেওয়ান সাইদুর রহমান ও ফয়সাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন এম এ জলিল, খন্দকার আইয়ুব, আতিকুর রহমান মিলন, সাবিনা ইয়াসিন, ইবাদুল হক জাহিদ, আলমগীর হোসেন ভূঁইয়া, মোহাম্মদ কলিম উদ্দিন, আলেম ভূঁইয়া, আব্দুল গনি, আবু তাহের মুকুট, আনসার আলী প্রমুখ।
আরও পড়ুন: রাজনৈতিক দল নিয়ে মন্তব্য, উপদেষ্টা নাহিদের সমালোচনায় বিএনপি
৫৯৮ দিন আগে
রাজনৈতিক দল নিয়ে মন্তব্য, উপদেষ্টা নাহিদের সমালোচনায় বিএনপি
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বলে অভিযোগ করায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কঠোর সমালোচনা করেছে বিএনপি।
এ ধরনের অযৌক্তিক বক্তব্য জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'আমি মনে করি, তার (উপদেষ্টা) এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি। তিনি সঠিক কথা বলেননি। এটি জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারে।’
তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও আবেগ বিবেচনায় স্বল্প সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব।
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারে ধৈর্য ধরতে বলেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপির এ নেতা বলেন, ‘তাদের (সরকার) দিক থেকে যদি কোনো স্ববিরোধী বা প্রশ্নবিদ্ধ বক্তব্য আসে, তাহলে তা জাতীয় ঐক্যের ক্ষতি করবে।’
তিনি বলেন, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো যে সমালোচনা করছে তাতে সরকার লাভবান হতে পারে।
তিনি বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সমালোচনা অপরিহার্য উপাদান। আপনি এটি অস্বীকার করতে পারবেন না। উপদেষ্টার এই মন্তব্য ঐক্যে ফাটল ধরাতে পারে।’
রিজভী আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মধ্যেও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা তাৎপর্যপূর্ণ। আপনাদের (সরকার) বিষয়টি বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কার কাজ শেষ করে সঠিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
তিনি বলেন, ‘নির্বাচন কি গণতন্ত্রের অন্যান্য উপাদান থেকে ভিন্ন, যে রাজনৈতিক দলগুলোর দাবির বিরুদ্ধে আপনি এত জোরালো প্রতিক্রিয়া দেখাচ্ছেন? বস্তুত গণতান্ত্রিক চর্চা ও অগ্রগতির জন্য নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।’
তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর দাবি সরকারের উপেক্ষা করা উচিত হবে না।
বিএনপির এই নেতা বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনে দেশের জনগণ তাদের ম্যান্ডেট দেবে।
এর আগে বুধবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে।
সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের (জিপিজি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।
আরও পড়ুন: প্রতিবেশী দেশে গণতন্ত্র চায় না ভারত: রিজভী
৫৯৯ দিন আগে
গণতন্ত্র পুনরুদ্ধারে ধৈর্য ধরতে বলেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের (জনগণকে) ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের মাধ্যমে অর্জিত মহান বিজয়কে সত্যিকার অর্থে ফলপ্রসূ এবং অর্থবহ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে এবং ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে।’
আগামী নির্বাচনের প্রস্তুতির দিকে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন: তারেকের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন যাচ্ছেন ফখরুল
তারেক রহমানের কাছ থেকে তিনি কী বার্তা নিয়ে এসেছেন-সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
১২ দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফেরেন ফখরুল। স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে দুপুর পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
ফখরুল বলেন, লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে।
ফখরুল বলেন, তিনি প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছেন এবং তাদের আয়োজিত মিটিংয়ে যোগ দিয়েছেন।
তিনি বলেন, 'ওখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনা হয়েছে। আমার লন্ডন সফর ফলপ্রসূ হয়েছে।’
আরও পড়ুন: বাংলাদেশকে সাম্প্রদায়িক করার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকুন: ফখরুল
৫৯৯ দিন আগে