বিশ্ব
আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ নাকচ করল পাকিস্তান
আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় তালেবান সরকার পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ এ অভিযোগ নাকচ করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দাবি করেন, পাকিস্তান আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে এ হামলা চালিয়েছে। এতে ১ জন নারীসহ ৯টি শিশু মারা গেছে।
তিনি আরও দাবী করেন, কুনার ও পাকতিয়া প্রদেশে পৃথক হামলায় আরও ৪ জন আহত হয়েছে।
মুজাহিদ এ আক্রমণকে নৃশংস উল্লেখ করে একে আফগান ভূখন্ডের ওপর হুমকি হিসেবে মন্তব্য করেছেন। এই হামলার জন্য পাকিস্তানকে সঠিক সময়ে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, রাওয়ালপিণ্ডির গ্যারিসন শহরে সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমদ শরিফ চৌধুরী হামলায় সংশ্লিষ্ঠতার অভিযোগ অস্বীকার করে বলেন, পাকিস্তান কখনও সাধারণ জনগনকে হামলা করে না। দেশে সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী পাকিস্তানের তালেবানদের টার্গেট করে এ অভিযান শুরু হয়েছিল বলে জানান তিনি।
এর আগে, চলতি বছরের অক্টোবরে কাতার ও তুরস্কের মধ্যস্ততায় যুদ্ধবিরতির চুক্তি হয়। তবে, দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। কাতার ও তুরস্ক এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি, ইরান বিবাদমান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছে।
ইরানের জাতীয় সুপ্রিম সিকিউরিটি কাউন্সিরের সেক্রেটারি আলী লারিজানি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, সাম্প্রতিক পাকস্তান সফরে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাৎ করেছেন।
এ হামলার আগের দিন (সোমবার) সকালে ২ জন আত্মঘাতী বোমা হামলাকারী ও ১ জন বন্ধুকধারী পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের শহর পেশোয়ারের ফেডারেল কন্সটেবুলারিতে হামলা চালিয়েছিল। এতে সংস্থাটির ৩ জন কর্মকর্তা নিহত ও ১১ জন আহত হয়।
এ হামলায় পাকিস্তানের সন্দেহের তীর সশস্ত্র গোষ্ঠী তালেবান বা তাহরিক-ই-তালেবান’র (টিটিপি) দিকে।
ফেডারেল কনস্টেবুলারি হলো পাকিস্তানের একটি আধা-সামরিক বাহিনী, যা সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত।
এ বিষয়ে সেনাবাহিনীর মুখপাত্র শরিফ চৌধুরী দাবি করেন, আফগানিস্তান থেকে আগত ৩ জঙ্গি এই হামলা চালিয়েছে।
টিটিপি তালেবান থেকে পৃথক একটি গোষ্ঠী।
তবে পাকিস্তানের দাবি, আফগান তালেবানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই গোষ্ঠীর। টিটিপির অনেক নেতা আফগানিস্তানে লুকিয়ে আছে বলেও ধারণা তাদের।
এর আগে ২০২২ সালে কাবুল টিটিপি এবং পাকিস্তানের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে সশস্ত্র গোষ্ঠীটি যুদ্ধবিরতি ভেঙে দেয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযান জোরদার করেছে। জানুয়ারি থেকে, পাকিস্তানের জঙ্গিবিরোধী এই অভিযানে ১ হাজার ৮৭৩ জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এই মুখপাত্র।
মঙ্গলবার, সেনাবাহিনী জানিয়েছে যে আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পখতুনখোয়া প্রদেশের বান্নুতে ‘ভারত-সমর্থিত’ যোদ্ধাদের একটি আস্তানায় অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী ২২ জন জঙ্গিকে হত্যা করেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে নিহত বিদ্রোহীদের আফগানিস্তান এবং ভারত সমর্থিত খাওয়ারিজ হিসেবে উল্লেখ করেছ। তবে কাবুল এবং নয়াদিল্লি এই ধরনের গোষ্ঠীগুলিকে সহায়তা প্রদানের কথা অস্বীকার করেছে।
২৫১ দিন আগে
রাশিয়ায় মোবাইল ইন্টারনেট বন্ধ, ক্ষুব্ধ জনগণ
রাশিয়ায় মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় দৈনন্দিন কাজে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে দেশটির নাগরিকেরা। গণপরিবহনের ভাড়া দেওয়া থেকে শুরু করে অসুস্থ শিশুদেরও কর্মক্ষেত্র থেকে পর্যবেক্ষণ করতে পারছে না তাদের বাবা-মায়েরা।
দেশটির সরকারের দাবি, ইন্টারনেটের এই শাটডাউন ইউক্রেনের ড্রোন হামলা থেকে তাদের রক্ষা করার জন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাটডাউনের এই পদ্ধতি ড্রোন আক্রমণ কমাতে পারে না।
ইন্টারনেট ব্ল্যাকআউটের চলাকালে সরকার অনুমোদিত কিছু তালিকাভুক্ত ওয়েবসাইটে কেবল প্রবেশ করা যাচ্ছে। এর ফলে জনগণের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং ডিজিটাল স্বাধীনতা হারানোর ব্যাপারে জনমনে উদ্বেগ বাড়ছে।
নতুন এই বিধিনিষেধের কারণে বিদেশি ও অব্যবহৃত সিম কার্ড বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ, গ্যাস, পানির মতো জরুরি পরিষেবার মিটার ও গাড়িসহ বিভিন্ন ডিভাইস, যেগুলো মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল, সেগুলো চালাতে সমস্যা হচ্ছে।
বার্তা আদানপ্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চালাতেও সমস্যা হচ্ছে। এর পরিবর্তে রাশিয়ার নিজস্ব বার্তা আদানপ্রদানের অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারে উৎসাহিত করছে সরকার, যাকে ব্যক্তি-নিরাপত্তার হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এমনকি এই অ্যাপ ব্যবহারকারীর তথ্য শেয়ার করতে পারে বলেও জানিয়েছেন তারা।
রাষ্ট্র-আরোপিত এই বাধাকে উপেক্ষা করে অনেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে ইন্টারনেট চালাচ্ছেন। তবে তাদেরও নিয়মিতভাবে ব্লক করে দিচ্ছে সরকার।
বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে সরকার জনগণকে রাষ্ট্র অনুমোদিত প্ল্যাটফর্ম ব্যবহারের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আসতে পারে।
২৫৩ দিন আগে
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে দেশটির পূর্বের ‘শাসনপদ্ধতি পরিবর্তন (রিজিম চেঞ্জ) বা রাষ্ট্র গঠন’ নীতির সমাপ্তি হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত ‘মানামা ডায়ালগ’ নিরাপত্তা সামিটের আগে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা এ সম্মেলন আয়োজন করে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, তুলসীর এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরকালের বক্তব্যের পুনরাবৃত্তি।
যুক্তরাষ্ট্রের পূর্বের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ। তবে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তা পরিবর্তিত হয়ে ‘অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা’কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর মধ্যে রয়েছে— গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ সমাপ্তি।
তুলসী গ্যাবার্ড বলেন, ‘দশক ধরে আমাদের বৈদেশিক নীতি— রিজিম চেইঞ্জ বা রাষ্ট্র গঠনের—এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল। এটি ছিল একমাত্রিক ও একরূপ নীতি।’
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক বলেন, শাসক পরিবর্তনের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা অন্য দেশে চাপানো এবং নানা সংঘাতে অজাচিত হস্তক্ষেপের কারণে মিত্রের চেয়ে অধিক শত্রু তৈরি হয়েছে।
হাওয়াইয়ের সাবেক কংগ্রেস সদস্য এবং ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক এই সদস্য বলেন, এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলার ব্যয়, অগণিত প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে।
তুলসীর এই মূল্যায়ন ট্রাম্পের নিজস্ব ভাবনার সঙ্গে মিলে যায়, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রতিফলিত হয়েছিল।
ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছিল, যা বাইডেন প্রশাসনের সময়ে ২০২১ সালে বিশৃঙ্খলভাবে শেষ হয়। এছাড়া, তিনি সিরিয়ার সাময়িক প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে গ্রহণ করেছেন। আল-শারা আল-কায়দার সাবেক সদস্য এবং ইরাকে আমেরিকান কারাগারে ছিলেন।
তবে গ্যাবার্ড ট্রাম্পের দক্ষিণ আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন, মাদকবহনের অভিযোগ তুলে জাহাজে হামলা এবং ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর বিষয়ে মন্তব্য করেননি।
মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নীতি এখনও চ্যালেঞ্জের মুখোমুখি। গ্যাবার্ড বলেন, গাজায় যুদ্ধবিরতি এখনও ‘ভঙ্গুর’। এদিকে, ইরান সম্প্রতি পারমাণবিক স্থাপনায় নতুন কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, `সামনের পথ সহজ বা সরল হবে না, তবে ট্রাম্প এই পথে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।‘
২৭৪ দিন আগে
উগান্ডায় মহাসড়কে একসঙ্গে চার গাড়ি দুর্ঘটনায়, নিহত ৪৬
আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ এক মহাসড়কে একসঙ্গে একাধিক যানবাহন দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে কামপালা-গুলু মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়ানোর পর তাদের সঙ্গে একটি লরি ও একটি কারও দুর্ঘটনায় পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে উগান্ডার পুলিশ।
তাদের তথ্যমতে, বিপরীত দিক থেকে আসা দুটি বাস একসঙ্গে অন্য যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করার সময় কিরিয়ানডঙ্গো শহরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ শুরুতে ৬৩ জন নিহত হয়েছে বলে জানালেও পরে সংখ্যা কমায়। তারা বলে, প্রাথমিকভাবে অচেতন অনেককেই তারা মৃত ধরে নিয়েছিলেন।
দুর্ঘটনায় নিহতের পাশাপাশি অনেকেই আহত হয়েছে। তাদের বেশিরভাগকেই কাছাকাছি একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর পুলিশ গাড়িচালকদের ‘বিপজ্জনক ও বেপরোয়া ওভারটেকিং’ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে। দেশে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ এই ওভারটেকিং বলেও দাবি করেন তারা।
২৮৫ দিন আগে
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
নেপালে বিক্ষোভ ১৯ জনের মৃত্যুর পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ (কে পি) শর্মা অলি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
এর আগে, বিক্ষোভ ও সহিংসতার পর গতকাল (সোমবার) সন্ধ্যায় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ দেশটির অন্তত সাতটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়, বিক্ষোভকারীদের বেশির ভাগই তরুণ বা জেন-জি প্রজন্মের।
কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা একপর্যায়ে পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। সে সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে নেপালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে গুলিও চালানো হয়।
আরও পড়ুন: ১৯ মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল নেপাল সরকার
বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার।
গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান–প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার। নতুন নিয়মনীতি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নিয়ম মানায় টিকটকসহ পাঁচটি প্রতিষ্ঠান বিধিনিষেধের আওতার বাইরে ছিল। এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ শুরু হয়।
৩২৮ দিন আগে
১৯ মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল নেপাল সরকার
নেপালে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ দেশটির অন্তত সাতটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়, বিক্ষোভকারীদের বেশির ভাগই তরুণ বা জেন-জি প্রজন্মের।
কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা একপর্যায়ে পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। সে সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে নেপালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে গুলিও চালানো হয়।
বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
সহিংসতার পর রাজধানীসহ আরও দুটি শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সেইসঙ্গে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ‘পুরনো বন্ধু’ পুতিনের সঙ্গে বৈঠকে ‘প্রিয় বন্ধু’ শি
এরপর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সামাজিক মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় দেশটির প্রশাসন।
এদিকে, বিক্ষোভ ও সহিংসতার পর গতকাল (সোমবার) সন্ধ্যায় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলি এক বিবৃতিতে বলেছেন, সহিংসতার ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়াও নিহতদের জন্য ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ারও ঘোষণা দেন তিনি।
বিক্ষোভের শুরু যেভাবে
গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান–প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার। নতুন নিয়মনীতি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নিয়ম মানায় টিকটকসহ পাঁচটি প্রতিষ্ঠান বিধিনিষেধের আওতার বাইরে ছিল।
সরকারের পক্ষ থেকে বলা হয়, মূলত বিদ্বেষমূলক বক্তব্য, ভুয়া খবর ও অনলাইন অপরাধ দমনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নতুন নিয়মনীতি কার্যকর করা হয়েছে।
তবে সরকারের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে নেপালের জনগণ। একে সেন্সরশিপের হাতিয়ার এবং অনলাইনে সরকারের সমালোচনা করা বিরোধীদের শাস্তি দেওয়ার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করা হয়।
আরও পড়ুন: মিয়ানমারের বন্দিশিবিরগুলোতে নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
এই নিষেধাজ্ঞার ব্যাপারে ইউটিউবের মালিক গুগল কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা ও ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মন্তব্য জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে, এর আগে ২০২৩ সালে বিদ্বেষমূলক বক্তব্য ও সাইবার অপরাধ প্রতিরোধ নিয়ে দ্বন্দ্ব থেকে ৯ মাস টিকটকের ওপর নিষেধাজ্ঞা থাকে। পরে টিকটক কর্তৃপক্ষ সরকারের নিয়ম মেনে নিবন্ধন নেওয়ার পর তাদের আবার কার্যক্রম চালাতে দেওয়া হয়।
৩২৮ দিন আগে
আফিগানিস্তানে তৃতীয় ভূমিকম্পের আঘাত, নিহত ২২০০ ছাড়িয়েছে
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ২০০ ছাড়িয়েছে। এরই মধ্যে দেশটিতে তৃতীয় দফায় ৬.২ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
জার্মানির হেলমহোলৎস সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়নি।
রোববারের (৩১ আগস্ট) ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পের পর গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৫.৫ মাত্রার একটি আফটারশক আঘাত হানে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এ সময় ভূমিধসে আরও অনেক সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়।
তালেবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, রোববারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে। এই ভূমিকম্প সাম্প্রতিক দশকগুলোতে দেশটিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি বলে মন্তব্য করেছেন তিনি।
রোববারের ভূমিকম্পটি আফগানিস্তানের দূর্গম পাহাড়ি এলাকায় আঘাত হেনেছিল। ভূমিকম্পটি পাকিস্তানের সীমান্তঘেঁষা কয়েকটি প্রদেশে আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম কুনার প্রদেশ।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল
এই অঞ্চলে মাটি ও কাঠের তৈরি বাড়িগুলো ভূমিকম্পের ধাক্কা সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে অনেক গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ।
তালেবার সরকার জানিয়েছে, উদ্ধারকর্মীরা ইতোমধ্যে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া কিছু গ্রামে পৌঁছাতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবারও ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার অব্যাহত ছিল।
দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই তালেবান কর্তৃপক্ষ আহতদের হেলিকপ্টার বা অন্যান্য পরিবহন ব্যবস্থায় যাতায়াত সম্ভব না— এমন স্থান থেকে সরাতে কমান্ডো মোতায়েন করেছে।
কুনার প্রদেশের বাসিন্দা মুহাম্মদ ইসরায়েল জানিয়েছেন, ভূমিকম্পে কারণে হওয়া ভূমিধসে তার বাড়ি, গবাদিপশু ও যাবতীয় সম্পদ চাপা পড়েছে।
তিনি বলেন, ‘পাহাড় থেকে সব পাথর নেমে এলো। আমি অতি কষ্টে সন্তানদের বের করতে পেরেছি। ভূমিকম্পের ঝাঁকুনি এখনও অনুভব হচ্ছে। ওখানে থাকা একেবারেই অসম্ভব।’
ভূমিকম্পে ক্ষতিগুস্ত নুরগাল অঞ্চলে জাতিসংঘের একটি চিকিৎসা শিবিরে আশ্রয় নিয়েছিলেন মুহাম্মদ ইসরায়েল। তিনি জানান, ওই শিবিরের অবস্থাও ভালো নয়।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৯০০, আহত ৩ হাজারের বেশি
মুহাম্মদ ইসরায়েল বলেন, ‘আমাদের আসলে কোনো আশ্রয়ই নেই। খোলা আকাশের নিচে ছাড়া আমাদের আর থাকার জায়গা নেই।’
আন্তর্জাতিক সহায়তা ও সম্পদের ঘাটতির কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতা দখল করার পর কঠোর ধর্মীয় আইন চাপিয়ে দেওয়ায় এনজিও ও সাহায্য সংস্থাগুলোর কাজ করা কঠিন হয়ে পড়ে। এসব কারণে দেশটিতে আন্তর্জাতিক সহায়তা ব্যাপক হারে কমে গেছে।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে, বর্তমানে তাদের আফগানিস্তানে ৪৫০ জনেরও কম কর্মী আছেন। অথচ ২০২৩ সালে সর্বশেষ ভূমিকম্পের সময় কর্মী সংখ্যা ছিল ১ হাজার ১০০। তাদের হাতে কেবল একটি গুদামঘর আছে, তাতেও কোনো জরুরি মজুত নেই।
আফগানিস্তানে সংস্থাটির যোগাযোগ ও অ্যাডভোকেসি পরামর্শক মাইসাম শাফিয়ি বলেন, তহবিল পেলেই আমাদের সরঞ্জাম কিনতে হবে। এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু মানুষের তো এখনই প্রয়োজন। আমাদের হাতে কেবল ১ লাখ ডলার আছে। জরুরি ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে ১৯ লাখ ডলারের ঘাটতি রয়েছে।
নুরগালের জাতিসংঘ শিবিরে আহতদের চিকিৎসা করছেন চিকিৎসক শমশের খান। তিনি জানান, সরবরাহ ইতোমধ্যেই ফুরিয়ে আসছে।
তিনি বলেন, ‘ওষুধও যথেষ্ট নয়, সেবাও যথেষ্ট নয়। এসব মানুষের আরও ওষুধ দরকার, তাঁবু দরকার। তাদের খাবার ও নিরাপদ পানি দরকার। তাদের আরও সাহায্য প্রয়োজন। তারা চরম কষ্টে আছে।’
সাম্প্রতিক সময়ে খরা ও তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে আফগানিস্তান। এরই মধ্যে আঘাত হানল এই ভয়াবহ ভূমিকম্প।
এদিকে, চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসনের কাটছাঁটের পর যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি অর্থায়ন প্রত্যাহার করায় বহু হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র বন্ধ হয়ে গেছে।
এর সঙ্গে পাকিস্তান ও ইরান থেকে ২০ লাখেরও বেশি আফগান নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠানোয় সংকট আরও বেড়েছে। তাদের অনেকেরই বসবাস বা কাজের কোনো জায়গা নেই।
৩৩২ দিন আগে
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ফেডারেল অর্থ ফেরত দিতে ট্রাম্প প্রশাসনকে আদালতের নির্দেশ
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল থেকে কাঁটছাট করা প্রায় ২৬০ কোটি ডলারের বেশি অর্থ ফেরত দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। হোয়াইট হাউসের সঙ্গে চলমান এই রায় আইভি লিগ বিশ্ববিদ্যালয়টির জন্য এটি একটি বড় জয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) বোস্টনের ডিস্ট্রিক্ট বিচারক অ্যালিসন ব্যুরোজ এই আদেশ দিয়েছেন।
ইহুদিবিদ্বেষ মোকাবিলায় ব্যর্থতার কারণে হার্ভার্ডের গবেষণা তহবিল আটকে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে দেওয়া ফেডারেল তহবিলের সঙ্গে এ ধরনের বৈষম্যের খুব সামান্যই সম্পর্ক রয়েছে বলে মনে করেন বিচারক আলিসন।
তার ভাষ্যে, নথিপত্র থেকে এটি স্পষ্ট হয়েছে যে ইহুদিবিদ্বেষের অজুহাতে দেশের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের ওপর লক্ষ্যভিত্তিক ও মতাদর্শ-প্রণোদিত আক্রমণ চালানো হয়েছে।
বিচারক আরও বলেন, ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে অবশ্যই লড়াই করতে হবে, সেই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতাও রক্ষা করতে হবে।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, যুক্তরাষ্ট্রজুড়ে যখন ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলেছে, সে সময় ইহুদি শিক্ষার্থীদের হয়রানি ও সহিংসতা থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে হাভার্ড কর্তৃপক্ষ। এর জেরেই বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে বেশিরভাগ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিজেদের ধারণার কথা জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ।
এর জেরে ফেডারেল তহবিল বন্ধ করা, করছাড় সুবিধা বাতিলসহ বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করার সুযোগও বাতিল করার সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। পরে বিচারক অ্যালিসন সেই সিদ্ধান্তও স্থগিত করে দেন।
বিচারকের নির্দেশে ফেডারেল অর্থ ফেরত পেলে হার্ভার্ডের ব্যাপক গবেষণা কার্যক্রম ও শত শত প্রকল্প পুনরুজ্জীবিত হবে বলে আশা করা হচ্ছে। তবে আসলেই এই অর্থ বিশ্ববিদ্যালয়টি পাবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
হোয়াইট হাউসের মুখপাত্র লিজ হুস্টন এক বিবৃতিতে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে অবিলম্বে আপিল করা হবে। বিচারক অ্যালিসনকে তিনি ‘ওবামার আমলে নিয়োগ পাওয়া’ বিচারক বলেও অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যে তাদের শিক্ষার্থীদের হয়রানি থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং বহু বছর ধরেই ক্যাম্পাসে বৈষম্য চলতে দিয়েছে, তা যেকোনো নিরপেক্ষ পর্যবেক্ষকের কাছেই পরিষ্কার। হার্ভার্ডের করদাতাদের অর্থ পাওয়ার কোনো সাংবিধানিক অধিকার নেই।
এদিকে, বিচারকের এই রায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক স্বাধীনতার লড়াইকে বৈধতা দিলেও সামনের দিনগুলোতে নতুন লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার।
তবে আদালতের বাইরেও ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড কর্তৃপক্ষ একটি সমঝোতায় আসতে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটি হলে আর তদন্তের প্রয়োজন পড়বে না।
যদিও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হাভার্ড অন্তত ৫০০ মিলিয়ন ডলার দিক।
মামলার হাভার্ড অভিযোগ করে, চলতি বছরের ১১ এপ্রিল গত বসন্তে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরেুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের তথ্য চান দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোম। কিন্তু তার অনুরোধ রাখতে ব্যর্থ হয় বিশ্বের অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ কারণেই ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে।
অ্যালান গারবার ইহুদিবিদ্বেষ মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কী পড়াবে, কাকে ভর্তি ও নিয়োগ দেবে, কিংবা কোন ক্ষেত্রে গবেষণা চালাবে— তা কোনো সরকারই নির্ধারণ করে দিতে পারে না।
বিচারক অ্যালিসনের ভাষ্যে, হাভার্ডের তহবিল কাঁটছাট করা হলো সেটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। কারণ এখন ইহুদিদের নামে বাকস্বাধীনতা সীমিত করা হলে রাজনৈতিক পরিস্থিতি অন্য অন্য যেকোনো গোষ্ঠীর বাকস্বাধীনতাও সমানভাবে সীমিত করা যেতে পারে।
৩৩৩ দিন আগে
ইউক্রেনে ৫ শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে রাশিয়া
ইউক্রেনে পাঁচ শতাধিক ড্রোন ও অন্তত দুই ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। কিয়েভের বেসামরিক অবকাঠামো, বিশেষত জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে মস্কো এসব হামলা চালিয়েছে বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের চলমান তৎপরতার মধ্যেই এ হামলা চালাল মস্কো।
স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) রাতভর এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। পশ্চিম ও মধ্য ইউক্রেনের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এ হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা।
গত কয়েক মাস ধরেই আকাশপথে হামলা ও সম্মুখসারির ইউক্রেনীয় প্রতিরক্ষা ভাঙার প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাশিয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে যুদ্ধ বন্ধের তৎপরতা চালালেও পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় জেলেনস্কি সম্মতি জানালেও ক্রেমলিনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।
এদিকে বেইজিং সম্মেলনে গিয়ে পুতিন বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে, টানেলের শেষে একটুখানি আলো আছে। দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়।’
এ সংঘাত সমাধানে ‘কমন সেন্সের’ প্রাধান্য থাকতে হবে বলে মনে করেন তিনি। তা ছাড়া সমাধান খুঁজতে ট্রাম্পেরও আন্তরিক ইচ্ছা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। পুতিন জানান, তিনি জেলেনস্কিকে মস্কোয় আলোচনার জন্য আমন্ত্রণ জানাতে রাজি আছেন, তবে বৈঠকটি ‘ভালোভাবে প্রস্তুত’ হতে হবে।
আরও পড়ুন: ইউক্রেনে ৮২৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
যদিও ক্রেমলিনের কর্মকর্তারা আগেই জানিয়েছেন, যেকোনো শীর্ষ সম্মেলন কেবল তখনই সম্ভব, যখন নিম্নপর্যায়ের বৈঠকে প্রাথমিক চুক্তি চূড়ান্ত হবে।
অন্যদিকে, রাশিয়ার এ হামলাকে পুতিনের ‘দায়মুক্তি দেখানো’ বলে অভিহিত করেছেন জেলেনস্কি। যুদ্ধ অর্থনীতির ওপর বেশি চাপ না থাকার কারণেই পুতিন এ আগ্রাসন চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফোনালাপ হওয়ার কথা রয়েছে।
বেইজিং বৈঠকে রাশিয়ার সমর্থকরা
সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) সম্মেলন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছেন পুতিন। সম্মেলনে তার সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া কুচকাওয়াজে যোগ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
এই তিন নেতাই ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করছেন বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। তাদের দাবি, উত্তর কোরিয়া মস্কোকে সেনা ও গোলাবারুদ সরবরাহ করেছে আর চীন-ভারত রুশ তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা রেখেছে।
বুধবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তাবিষয়ক গবেষণা ইনস্টিটিউটের সম্মেলনে ইইউয়ের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস বলেন, ইউক্রেনে হামলায় রাশিয়া একা নয়, চীনও আছে সঙ্গে। তারা মস্কোকে অস্ত্র সরবরাহ করছে। ফলে ইউক্রেনে হামলা অব্যাহত রয়েছে।
ইউক্রেন ও মিত্রদের নতুন সামরিক সহায়তার আলোচনা
রাশিয়া হামলার মাত্রা বাড়ানোর পর থেকে নিজদেশের প্রতিরক্ষা জোরদারে ব্যাপক তৎপরতা শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
নতুন সামরিক সহায়তা ও কূটনৈতিক সমর্থন পেতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডেনমার্ক সফর করেছেন জেলেনস্কি। সেখানে গিয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আনার ক্ষেত্রে ইতোমধ্যে ২ বিলিয়ন ডলারের বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে। প্রতি মাসে এ তহবিলে আরও প্রায় ১ বিলিয়ন ডলার যোগ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: শান্তিচুক্তির বিনিময়ে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন
এরপর যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে বুধবার ফ্রান্সে যান জেলেনস্কি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো তাকে প্যারিসে সমর্থন জানিয়েছেন।
শান্তি চুক্তি সই হওয়ার দিন থেকেই তারা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান মাঁখো। তবে রাশিয়া চুক্তির ব্যাপারে আন্তরিকতা ও প্রতিশ্রুতি অটুট রাখবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনীকে কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা করতে কিয়েভ সফর করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
জেলেনস্কি বলেন, দুর্ভাগ্যবশত, রাশিয়ার কাছ থেকে এখনো আমরা যুদ্ধ শেষ করার কোনো ইঙ্গিত পাইনি। তা সত্ত্বেও ইউরোপ-আমেরিকার সঙ্গে কিয়েভের ঐক্য কূটনৈতিক সমাধানের পথে এগোতে রাশিয়ার ওপর চাপ বাড়াবে বলে মনে করেন তিনি।
পশ্চিমা সামরিক জোট ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, প্যারিস বৈঠকের পর স্পষ্ট হবে কে কী ধরনের সহায়তা দিতে পারবে।
৩৩৩ দিন আগে
প্রথমবারের মতো বিদেশ সফরে কিম-কন্যা, বেইজিংয়ে তার উপস্থিতি কী বার্তা দিচ্ছে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ছয় বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) যখন বেইজিংয়ে পৌঁছে নিজের সবুজ ট্রেন থেকে নামেন কিম, তখন তার পেছনে দেখা যায় হাস্যেজ্জ্বল এক তরুণীকে। ওই তরুণী কিমের কন্যা কিম জু আয়ে বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েক বছর ধরেই উত্তর কোরিয়ার বিভিন্ন সামরিক অনুষ্ঠানে কিমের সঙ্গে দেখা গেছে তাকে। তবে নিজ দেশের বাইরে এটিই ছিল জুয়ের প্রথম সফর। তার বেইজিং সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, তাহলে জু-ই কি কিমের উত্তরসূরি হতে চলেছেন?
সিএনএন বলছে, উত্তর কোরিয়ার বাইরে তার এই প্রথম প্রকাশ্য সফর নানা কারণে গুরুত্বপূর্ণ। এই আয়োজনে তার বাবা কিম বিশ্বের অপর দুই ক্ষমতাধর নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই মঞ্চে দাঁড়াবেন। ভবিষ্যতে এ ধরনের সম্পর্ক তাকেও সামলাতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বুধবার (৩ সেপ্টেম্বর) কুচকাওয়াজে যখন লাল গালিচায় হাঁটছিলেন কিম, তখন জু কে তার সঙ্গে দেখা যায়নি।
পড়ুন: চীনে এসসিও সম্মেলন ও সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন কারা
৩৩৪ দিন আগে