আইনশৃঙ্খলা
দুদকের ৬ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু
দুদকের করা পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে এসব মামলা করা হয়েছিল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় এবং বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আরও তিন মামলায় অভিযোগ গঠন করেন।
এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মামলায় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ৬ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে গত ২০ জুলাই রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ অন্য আসামিদের বিরুদ্ধে দুদকের করা ছয় মামলা বিচারের জন্য পৃথক দুটি আদালতে বদলি করা হয়।
পড়ুন: হাসিনার প্লট বরাদ্দে দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া বদলির নির্দেশ
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এবং ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ তিনটি করে এই ছয় মামলা পাঠানো হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয় মামলা দায়ের করে দুদক।
মামলায় শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়।
সম্প্রতি সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
৩৬৮ দিন আগে
গত ছয় মাসে ঢাকায় ১২১ হত্যাকাণ্ড, ছিনতাই-ডাকাতি ২৮১: ডিএমপি
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় মোট ১২১টি হত্যাকাণ্ড, ২৪৮টি ছিনতাই, ৩৩টি ডাকাতি ও ১, হাজার ৬৮টি চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৯ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নাগরিকদের প্রতি আহ্বান থাকবে—নিজ হাতে আইন তুলে নেবেন না। অপরাধীর তথ্য পেলে পুলিশকে জানান। আপনার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি নিরলসভাবে কাজ করছে।’
ডিএমপি জানায়, সম্প্রতি পুলিশের বিশেষ শাখা (এসবি) ও পুলিশ সদর দপ্তর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে তালেবুর রহমান বলেন, ‘আমরা সবসময় সতর্ক। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা তথ্য ব্যবহার করে পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছি।’
মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। হ্যাঁ, অপরাধ হচ্ছে—তবে আমরা সেগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।’
পুলিশ ফাঁড়ি ও থানায় জামায়াত বা এনসিপি নেতাদের মধ্যরাতের ‘শালিস’ নিয়ে প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ‘থানায় শালিসের সুযোগ নেই। অভিযোগকারী ও অভিযুক্ত চাইলে আপসে মীমাংসা নিয়ে আলোচনা করতে পারেন, তবে থানার ভেতরে দরকষাকষির সুযোগ নেই। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া পুলিশের উপপরিদর্শকদের প্রতি পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
৩৬৯ দিন আগে
৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল
দুর্নীতি ও সাজানো রায় প্রদানসংক্রান্ত মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক মো. সানাউল্লাহ এ আদেশ দেন।
এর আগে খায়রুল হকের ১০ দিন রিমান্ড আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া।
মামলার এজাহারে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি ২০১২ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিষয়ে বেআইনিভাবে রায় লেখেন। ওই রায়ে পরবর্তীতে বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন সই করেন।
আরও পড়ুন: হাসিনার প্লট বরাদ্দে দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া বদলির নির্দেশ
গত বছরের ২৭ আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। একজন আইনজীবী মামলাটি করেছিলেন।
এরপর গত ২৩ জুলাই খায়রুল হককে ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর ১৩ আগস্ট ওই পদ থেকে পদত্যাগ করেন।
৩৬৯ দিন আগে
রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ধর্ম অবমাননা মামলা: সিলেটে হিন্দু মহাজোটের নেতা রাকেশ রায়ের ৭ বছরের কারাদণ্ড
৩৭০ দিন আগে
গোপালগঞ্জে সহিংসতা: আরেক মামলায় আসামি সাড়ে ৫ হাজার
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ হাজার ৪৪৭ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. মতিয়ার মোল্লা বাদী হয়ে এ মামলাটি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান।
ওসি সাজেদুর রহমান জানান, মামলায় ৪৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয় পাঁচ হাজারজনকে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— গোপালগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, গোপালগঞ্জের সাবেক পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএম মাসুদ রানা, টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ সম্পাদক বাবুল শেখ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ মাহামুদ বাপ্পি, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিতীশ রায়, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, মৎস্যজীবী লীগের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী আশরাফ, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান (জিমি), ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী।
আরও পড়ুন: গোপালগঞ্জে সহিংসতা: আরও একটি মামলা, আসামির সংখ্যা ছাড়াল ১০ হাজার
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে সমাবেশ করার জন্য স্থান নির্ধারণ করে এনসিপি। সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং সাধারণ মানুষকে স্বাভাবিক কার্যক্রম থেকে বিরত রাখেন। আসামিরা রাষ্ট্র ও সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করে। সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মচারীদের আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করে যৌথ বাহিনীর সদস্যদের মারধর ও গুরুতর জখম করে।
এ নিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে ও হত্যার ঘটনায় মোট ১৩টি মামলা হয়েছে। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় মামলাগুলো করা হয়েছে।
এই মামলাগুলোতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ১৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১৪ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৬ জুলাই থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ জুলাই এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা হামলা চালান। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন এবং আহত হন অর্ধশতাধিক।
৩৭০ দিন আগে
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর ও পরিবারের সদস্যদের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. খায়রুল হক।
জব্দ ও অবরুদ্ধ আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে- নজিবুরের পুত্র ফারাবি এনএম রহমানের নামে সিদ্ধেশ্বরীতে ৩ হাজার ৬৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ৩ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া তার স্ত্রী নাজমা রহমান, ফারাবি এনএ রহমান ও ফুয়াদ এনএ রহমানের নামে থাকা বিভিন্ন ব্যাংকে থাকা ৭টি হিসাব ও ৫টি বিও হিসাব।
পড়ুন: হাসিনা ও তার দোসরদের অপরাধ পাকিস্তানি বাহিনীকে হার মানিয়েছে: আইন উপদেষ্টা
দুদকের আবেদন সূত্রে জানা যায়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়, যার অর্জনের বিষয়ে তারা কোনো বৈধ উৎসের তথ্য দিতে পারেননি তিনি।
অভিযোগসংশ্লিষ্ট মো. নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা এসব সম্পদ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর ও হস্তান্তরের চেষ্টা চালাচ্ছেন। এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই সম্পদগুলো অবিলম্বে জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
৩৭০ দিন আগে
শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১
ঝিনাইদহের শৈলকূপায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনী। এসময় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।
সোমবার(২৯ জুলাই) গভীর রাতে শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসময় আটক করা হয় রফিকুল ইসলামকে। মৃত. মোকছেদ আলীর ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ভোলায় ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও পলিথিন জব্দ
বাংলাদেশ সেনাবাহিনীর শৈলকূপা ক্যাম্পের ১০ বেঙ্গলের সিও’র নেতৃত্বে ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুল ইসলামের বাড়ি থেকে এ সকল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেপ্তার করেছে। রাতেই আমাদের কাছে হস্তান্তর করেছিল। মঙ্গলবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করাসহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
৩৭০ দিন আগে
জনস্বার্থে পুলিশের চার ডিআইজিকে অবসরে পাঠাল সরকার
জনস্বার্থে পুলিশের চারজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত আতিকা ইসলাম, পুলিশ টেলিকমে সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত মো. মনির হোসেন এবং রেলওয়ে পুলিশে সংযুক্ত মো. মাহবুব আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের (আইন নম্বর ৫৭) ৪৫ ধারার আওতায় এই অবসর কার্যকর হয়েছে। এই ধারার আওতায়, চাকরিজীবন ২৫ বছরের পূর্ণ করার পর কোনো সরকারি কর্মচারীকে জনস্বার্থে অবসর দেওয়া যায় এবং এর জন্য আলাদা করে কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই।
আদেশে বলা হয়েছে, অবসর আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং কর্মকর্তারা সব অবসর সুবিধা পাবেন।
৩৭১ দিন আগে
সাবেক এমপি বাহার ও মেয়ের ১৭ কোটি টাকা অবরুদ্ধ করল সিআইডি
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে থাকা ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি অর্থ অবরুদ্ধ (ফ্রিজ) করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৮ জুলাই) সিআইডির গণমাধ্যম শাখা জানায়, ৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে এ অর্থ অবরুদ্ধ করা হয়েছে।
প্রতারণা, জালিয়াতি, কমিশনভিত্তিক লেনদেন ও হুন্ডির মাধ্যমে অবৈধভাবে এ বিপুল অর্থ উপার্জন করা হয়েছে বলে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে উঠে এসেছে।
প্রাথমিক তদন্তে বিদেশে অর্থ পাচারের সঙ্গে যুক্ত থাকার তথ্যও পাওয়া গেছে।
সিআইডি জানায়, এসব তথ্যের ভিত্তিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৩৭১ দিন আগে
নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তারের পর পুলিশের ধারাবাহিক অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওই দুই নারী হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর মধ্যপাড়া গ্রামের অলিউর রহমানের স্ত্রী ও ফিরোজা (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)।
সোমবার (২৮ জুলাই) রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিনমুনসুর।
তিনি বলেন, গত ২১ জুলাই রায়পুরার শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ধারাবাহিকতায় রবিবার (২৭ জুলাই) রায়পুরা থানা পুলিশ শ্রীনগর ইউনিয়নে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানে যায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়ায় আমজাদ মিয়ার মুদি দোকানের টিনের বেড়ার সাথে পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, একটি এক নলা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোর শর্টগানের ৫টি কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রোহার রাম দা উদ্ধার করে। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
৩৭১ দিন আগে