শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের আরও দুজন সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুনায়েদ আলম সরকার আটক করা হয়।
তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে ও সাম্প্রতিক ঘটনার তথ্য সংগ্রহের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার বিকালে কোটা সংস্কার আন্দোলনের মূল তিন সমন্বয়কে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।