রাজধানীর গুলিস্তান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বের করা একটি ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রেজওয়ানুল ইসলাম বলেন, তারা মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ড মিছিল করার পরই পালিয়ে যান। তাই তাদের আটক করা সম্ভব হয়নি।
এর আগে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মহাখালী, যাত্রাবাড়ী, মালিবাগসহ রাজধানীর অন্তত সাতটি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এছাড়া রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুনও দেওয়া হয়।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশের জুলাইয়ে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এসব ঘটনা ঘটল।