রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কারফিউয়ের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি চলছে।
এক দফা দাবি আদায়ের আন্দোলনে রবিবার ভয়াবহ হামলার প্রতিবাদে তাদের ঢাকা অভিমুখে পদযাত্রা কর্মসূচি একদিন এগিয়ে সোমবার করা হয়। গতকাল দেশব্যাপী সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। এছাড়া ১ হাজারের বেশি মানুষ গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।
সকাল ১০টা পর্যন্ত রাজধানীর রাস্তায় লোকজনের উপস্থিতি কম দেখা যায়।
একই সঙ্গে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
এছাড়া রাস্তায় গণপরিবহণের সংখ্যা খুবই কম ছিল। অল্প কিছু রিকশা, অটোরিকশা সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শিক্ষাথী ও সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।