বগুড়ায় দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জেলার শাজাহানপুর উপজেলার খোট্টা পাড়া ইউনিয়নের খলিশা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খলিসা কান্দি দহপাড়া গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর সদস্য শাহাদাত হোসেন কাজল এর স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) দুই সন্তান সাইফ (৭) ও সাইফা (৫) কে নিয়ে নিজ বাড়িতে বাস করতেন। পারিবারিক অশান্তির কারণে আজ সকাল নয়টার দিকে নিজ ঘরে দুই সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করেন এই মা।
এরপর সাদিয়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনা জানতে পেরে প্রতিবেশিরা পুলিশে খবর দেন। পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় শাহজাহানপুর থানা পুলিশের ওসিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ করেছেন।