মেহেরপুরে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে গাংনী উপজেলার মহেশপুর ডোবাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মৃত আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই গ্রামের আজিজুল সর্দারের ছেলে সজিব সর্দার ওরফে সজিব পারভেজ (৩৬)।
আরও পড়ুন: মেহেরপুরে পৃথক অভিযানে সোয়া ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
এসময় নাম্বারবিহীন একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আবুল হাসেম জানান, ভারতীয় সীমান্ত থেকে গাঁজা আনা হচ্ছে খবর পেয়ে মহেশপুর ডোবাপাড়া এলাকায় অবস্থান নেওয়া হয়। মোটরসাইকেলযোগে দুই ব্যক্তির গতিরোধ করা হলে তারা গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়।
এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।