হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
রবিবার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেঅবস্থান নিয়ে এ অভিযান পরিচালনা করে।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে০৫৮২ ফ্লাইট বিমানবন্দরে পৌঁছানোর পর রানওয়েতে দুই কর্মীর জুতা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।