প্রতিবেশী দেশের সঙ্গে ‘দাদাগিরি’ করতে গিয়ে ধীরে ধীরে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
ভারতের সব চক্রান্ত তারেক রহমানের নেতৃত্বে নস্যাত করে দেওয়া হবে বলেওি হুশিয়ারি দেন তিনি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সূয়াপুর স্কুল ও কলেজ মাঠের সমাবেশে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণত্রন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান’ শীর্ষক এই সবাবেশ অনুষ্ঠিত হয়।
মুরাদ বলেন, কুটনৈতিকভাবে ভারত এখন দেউলিয়া হয়ে গেছে। নিজের দেশের বিদেশি মিশন ও দুতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালসহ সব রাষ্ট্রের উপর খবরদারি করতে গিয়ে নিজেরাই এখন বিপদগ্রস্ত।
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারে ধৈর্য ধরতে বলেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
তিনি বলেন, জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণ মানুষের বিল্পব। ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সর্ম্পক হয় আরেকটি দেশের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সুসর্ম্পক নষ্ট করার পাঁয়তারা করছে।
জেলা যুবদল সভাপতি বলেন, চিরদিন এদেশের মানুষ হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিস্টানসহ সকলে মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে।
এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে না। ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে। তাই আমাদের দেশের সকল মানুষকে সব সময় সচেতন থাকতে হবে। পতিত হাসিনা সরকার ও তার দোসরদের দেশের ভিতর বাহির যেকোনো ষড়যন্ত্র সর্ম্পকেও সজাগ থাকতে হবে।
ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খানের সভাপতিত্বে এবং দেওয়ান সাইদুর রহমান ও ফয়সাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন এম এ জলিল, খন্দকার আইয়ুব, আতিকুর রহমান মিলন, সাবিনা ইয়াসিন, ইবাদুল হক জাহিদ, আলমগীর হোসেন ভূঁইয়া, মোহাম্মদ কলিম উদ্দিন, আলেম ভূঁইয়া, আব্দুল গনি, আবু তাহের মুকুট, আনসার আলী প্রমুখ।
আরও পড়ুন: রাজনৈতিক দল নিয়ে মন্তব্য, উপদেষ্টা নাহিদের সমালোচনায় বিএনপি