সারাদেশ
নাটোরের ঝড়ের কবলে নৌকা ডুবে নিখোঁজ মৎসজীবী
নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে জহুরুল ইসলাম নামে এক মৎসজীবী নিখোঁজ হয়েছেন।
রবিবার (১ জুন) সন্ধ্যায় পদ্মা নদীর প্রায় তিন কিলোমিটার গভীর এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ জহুরুল (৪৫) লালপুর উপজেলার লক্ষিপুর এলাকার হযরত আলীর ছেলে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পাহার ধসের ঝুঁকি এড়াতে ১২৪টি আশ্রয় কেন্দ্র চালু
স্থানীয়রা জানান, জহুরুল পদ্মা নদীর প্রায় তিন কিলোমিটার গভীর থেকে মাছ ধরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যান। এসময় নৌকাটিতে থাকা অন্য আটজন জেলে সাঁতরে নদীর চরে উঠতে সক্ষম হলেও জহুরুল পানির স্রোতে ভেসে যান।
ঘটনার সময় অন্ধকার ও বৈরী আবহাওয়া থাকায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কোনো উদ্ধার তৎপরতা চালাতে পারেননি বলে জানান।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, আজ (সোমবার) সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করার কথা রয়েছে।
২৭৮ দিন আগে
মাগুরায় দ্রুতগামী বাসের চাপায় নিহত ৩
মাগুরায় দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১ জুন) বিকাল ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পৌর এলাকার আবালপুর পেট্রোল পাম্পসংলগ্ন হাওড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— মাগুরার হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২৩), বরইচারা গ্রামের প্রতাসের ছেলে জয় (২৪) এবং কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে সাজিম (২৩)। নিহতরা সবাই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রাক উল্টে নিহত ২
এ বিষয়ে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, এ ঘটনায় মাগুরা থানায় মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে বলেও নিশ্চিত করেন তিনি।
২৭৮ দিন আগে
খাগড়াছড়িতে পাহার ধসের ঝুঁকি এড়াতে ১২৪টি আশ্রয় কেন্দ্র চালু
পাহাড় ধসের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এলাকাটিতে ১২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলার প্রশাসনের পক্ষ থেকে সেখানে খাবার সরবরাহ করা হচ্ছে।
এ পর্যন্ত জন ১৫৫ সেখানে আশ্রয় নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলে তা অপসারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। সেজন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।
এর আগে, শুক্রবার (৩০ মে) খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসের আশঙ্কায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কর্মকাণ্ড ও সরেজমিন পরিদর্শন কার্যক্রম জোরদার করে জেলা প্রশাসন।
পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস এ বিষয়ে মাইকিং করাসহ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেয়।
২৭৮ দিন আগে
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বৈরি আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সিলেট অঞ্চলে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং পাহাড়ি ঢলের আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৩০ মে) সাদা পাথর বন্ধের আদেশে সই করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। তবে এ আদেশ প্রকাশ করা হয় রবিবার (১ জুন)।
আরও পড়ুন: সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম শুরু
বিলম্বের কারণ সম্পর্কে ইউএনও আজিজুন্নাহার জানান, শুক্রবার দিনভর পাহাড়ি ঢল অব্যাহত ছিল। পরিস্থিতির তাৎক্ষণিক গুরুত্ব বিবেচনায় তিনি জরুরি ভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেন। কিন্তু শুক্রবার ও শনিবার (৩১ মে) সরকারি ছুটি থাকায় আদেশটি দ্রুত প্রচার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকদের জন্য আবারও সাদা পাথর খুলে দেওয়া হবে।
সাদা পাথর পর্যটনকেন্দ্র সিলেটের অন্যতম আকর্ষণীয় স্থান, যা প্রতি বছর বিপুলসংখ্যক পর্যটককে আকৃষ্ট করে।
২৭৮ দিন আগে
মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
ঝিনাইদহ শহরের বেপারীপাড়ার শাপলা চত্বরের পশ্চিম পাশে মাদক নিয়ে বিরোধের জেরে জীবন হোসেন ওরফে মন্টু (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ মে) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার রজব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে জীবনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে বেপারীপাড়ার জিয়া মোল্লার ছেলে শিমুল, বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল তাদের দলবল নিয়ে জীবনের ওপর হামলা চালায়। ছুরির উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই জীবন নিহত হয়।
আরও পড়ুন: ১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হবে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’
তিনি আরও জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’
২৭৯ দিন আগে
মেঘনায় ট্রলার ডুবি: সাব-পোস্টমাস্টারসহ ২ জনের মৃত্যু, নিখোঁজ ২
নোয়াখালীর উপকূলীয় হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে সাব-পোস্টমাস্টারসহ দুই জনের মৃত্যু হয়েছে।
নিহত হলেন, ভাসানচর থানার সাব-পোস্টমাস্টার ও ফেনী পৌরসভা দৌলতপুর গ্রামের মো. গিয়াস উদ্দিন (৫৩), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের বসবাসরত স্ত্রী, হাসিনা খাতুন (২৫)।
নিখোঁজ রয়েছেন, সুধারাম থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম (২৮), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের ছেলে মো. তামিম (৩)।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ‘৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধার করার পর মারা যায়।’
তিনি আরও জানান, ‘রবিবার সকালে লক্ষীপুরের রামগতি থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একজন পুলিশ সদস্যসহ এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
২৭৯ দিন আগে
কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
আরও পড়ুন: ১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ জানান, প্রদীপ বৈদ্যের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘এই বিষয়ে গুজব ছড়িয়েছে। এখনো পর্যন্ত কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ পাওয়া যায়নি। বিএসএফের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।
২৭৯ দিন আগে
মেঘনা নদী থেকে রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে হাসিনা খাতুন নামে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
নিহত হাসিনা খাতুন একজন রোহিঙ্গা নারী। তার বাবার নাম আবুল হাসান, মায়ের নাম মোহাম্মদ মাহমুদা খাতুন এবং স্বামীর নাম মোহাম্মদ তারেক। তার এফসিএন নম্বর ৫০৫২৩৩ এবং ক্লাস্টার নম্বর ৬১।
আরও পড়ুন: ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘বিবিরহাট এলাকায় নদীতে স্থানীয়রা এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। তবে কেউ এসে শনাক্ত না করা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
২৭৯ দিন আগে
সিলেটে বিপৎসীমা ছাড়াল সুরমা-কুশিয়ারা নদীর পানি, বন্যার শঙ্কা
গত তিন দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
রবিবার (১ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া অন্যান্য নদ-নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমা স্পর্শ করেছে।
আজ সকালে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।
একদিনে সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, এটি এই মৌসুমের সর্বোচ্চ। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা শনিবার সন্ধ্যায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচে ছিল। একই সময়ে কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা শনিবার বিপৎসীমার ১৮৭ সেন্টিমিটার নিচে ছিল।
আরও পড়ুন: মাগুরায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
২৭৯ দিন আগে
১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট নগরীর কাজিটুলার এলাকার একটি বাসায় এক স্কুলছাত্রীকে ১৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রবিউল হক রায়হান নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত রবিউল হক রায়হানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিশ্বনাথ থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার রবিউল হক রায়হান বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
থানায় দায়ের করা লিখিত এজাহারে বাদী উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী কিশোরী বাদীর মেয়ে। সে (ভুক্তভোগী) উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।
মামলার একমাত্র বিবাদী রবিউল হক রায়হান বাদীর পার্শ্ববর্তী বাড়ির হেলাল মিয়ার অধীনে প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে আসছে। প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজ করার সুবাধে বাদীর নাবালিকা মেয়েকে একাধিকবার প্রেমের প্রস্তাব করে। ভুক্তভোগী বিষয়টি নিজ পরিবারকে অবগত করলে বাদী রবিউলকে তার নাবালিকা মেয়েকে বিরক্ত না করার জন্য নিষেধ করেন।
আরও পড়ুন: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাত ও ভিডিও ফাঁসের অভিযোগ
এতে রবিউল হক রায়হান তাদের ওপর ক্ষিপ্ত হয়ে গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে বাদীর নাবালিকা মেয়েকে বাদীর বাড়ির পশ্চিম পার্শ্বে থাকা সাজুল মিয়ার বাড়ির রাস্তা থেকে সু-কৌশলে অপহরণ করে একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বাদীর পরিবার মেয়েকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন রবিউল হক রায়হান বাদীর মেয়েকে সিলেট নগরীর কাজিটুলার মক্তব গল্লীর জনৈক ফয়ছল আহমদ এর বাসায় নিয়ে আটকে রেখেছে।
আর এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার (৩০ মে) বিশ্বনাথ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, এরপর থানা পুলিশ সেখান থেকে বাদীর নাবালিকা মেয়েকে উদ্ধারপূর্বক মামলার একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদে বাদীর নাবালিকা মেয়ে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী জানায়, রবিউল কাজিটুলাস্থ ফয়ছল আহমদের ঘরে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিলেট থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। রবিউল হক রায়হানকে আদালতে পাঠানো হয়েছে।’
২৭৯ দিন আগে