বাংলাদেশ
সাবেক নৌ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ২৪ জন নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় আওয়ামী লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলীকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ শনিবার (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৭০০ জনের বিরুদ্ধে মামলা
জানা গেছে, গত ১৮ জুলাই বোচাগঞ্জে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে অনেকে আহতসহ ক্ষয়ক্ষতির শিকার হয়। এঘটনায় ওই এলাকার সাবেক এমপি ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আফছার আলী এবং ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় শনিবার মামলা দায়ের করেছেন উপজেলার সমন্বয়ক ফয়সাল মোস্তাক।
অন্যদিকে গত ৫ আগস্ট নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গত ১৬ আগস্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মামলা করতে গিয়েছিলেন আফছার আলী। খবর পেয়ে থানা ঘেরাও তাকে গ্রেপ্তারসহ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে ছাত্র-জনতা। এসময় সেনা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলে চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা দেন তিনি। এতেও রেহাই মিলেনি তার।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ‘শিক্ষার্থীর মামলায় উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে বলে আশা করছেন তারা।’
আরও পড়ুন: চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
নাটোরের সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
৬৫৬ দিন আগে
অবসরে যাওয়া ৫ অতিরিক্ত সচিবকে চুক্তিতে সচিব নিয়োগ
অবসরে যাওয়া পাঁচজন অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিতে সচিব হিসেবে নিযোগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার (১৭ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম
প্রজ্ঞাপনে জানানো হয়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি এসব মন্ত্রণালয়ের সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং কাউকে অন্য মন্ত্রণালয়ে বদলি করেছে।
আরও পড়ুন: ৩ দিনের মধ্যে সিনিয়র সচিব মোকাব্বিরকে জননিরাপত্তা বিভাগ থেকে বদলি
শিগগিরই পদোন্নতি পাচ্ছেন বঞ্চিত উপসচিব ও যুগ্মসচিবরা
৬৫৬ দিন আগে
গণমাধ্যমের মালিকানা ও ব্যবস্থাপনায় সংস্কার দাবি সাংবাদিকদের
ক্ষমতাশালী শ্রেণির প্রভাবমুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যমের মালিকানা ও ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন সর্বস্তরের সাংবাদিকরা।
শনিবার (১৭ আগস্ট) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘গণমাধ্যম সংস্কার উদ্যোগ’ ব্যানারে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন সর্বস্তরের সাংবাদিকরা।
আরও পড়ুন: গণমাধ্যমকে দেশ-জনগণের স্বার্থে দাঁড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
তারা বলেন, করপোরেট মালিকদের স্বার্থরক্ষা ও রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিমূলক সাংবাদিকতা পেশাদার গণমাধ্যমকর্মীদের অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে।
এছাড়া এ সংকট কাটাতে গণমাধ্যমের সামষ্টিক চরিত্র পালটে জনবান্ধবমুখী করার দাবিও জানান তারা।
সভা পরিচালনা করেন সাংবাদিক আরিফুল সাজ্জাদ ও আহমেদ ফয়েজ।
বৈঠকে সাংবাদিকরা একটি মুক্ত, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের জন্য নির্দলীয় প্লাটফর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত পোষণ করেন।
অনুষ্ঠানে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, ‘সাম্প্রতিক রাষ্ট্রীয় গণহত্যায় গণমাধ্যম কোনোভাবেই তার দায় এড়াতে পারে না। সেজন্য এখন আমাদের প্রচণ্ড রকমের আত্মসমালোচনা দরকার।’
সাংবাদিকতায় এখন তিনটি অভ্যুত্থান দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমত করপোরেট ইন্ডাস্ট্রির বিরুদ্ধে, দ্বিতীয়ত দলীয় সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের বিরুদ্ধে এবং তৃতীয়ত নিজেদের লোভ ও পক্ষপাতের বিরুদ্ধে আমাদের অভ্যুত্থান দরকার।’
সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল নিজের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে বলেন, ‘সাংবাদিকতার সবচেয়ে বড় সংকট করপোরেট মালিকানা। এই ব্যবস্থার পরিবর্তন না করতে পারলে গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক মুক্তিসহ আমরা যে জনবান্ধব গণমাধ্যম দেখতে চাই, সেটি কঠিন হয়ে পড়বে।’
এছাড়া তিনি দল মতের বাইরে পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন তৈরির ওপর জোর দেন।
আরেক সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ বলেন, ‘সাংবাদিকরা নিজেদের কর্মক্ষেত্রেই আজ সবচেয়ে বড় পরাধীন। সাংবাদিকদের হুটহাট কেন চাকরি যায় তার বিরুদ্ধে শক্ত কর্মসূচি গ্রহণ করতে হবে।’
দ্যা ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক বাহরাম বলেন, ‘রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সেই গণমাধ্যম প্রতিষ্ঠায় আমাদের যা করণীয় করতে হবে।’
আরও পড়ুন: বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষায় ইউনূসের প্রতি ভারতীয় গণমাধ্যম সংগঠনগুলোর আহ্বান
তিনি বলেন, ‘অপেশাদার, রাজনৈতিক লেজুড়বৃত্তিমূলক সাংবাদিকতা আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে। এজন্য আমাদের একদফা দাবি গণমাধ্যমে ব্যাপক সংস্কার আনতে হবে।’
আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু বলেন, ‘আমাদের সিনিয়র সাংবাদিকদের অনেকে এতোটাই ক্ষমতার লোভ ও স্বার্থের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে, যে তাদের দিয়ে আর কোনো পরিবর্তন আশা করা যায় না। সাংবাদিকতাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আকর্ষণীয় পেশা হিসেবে তুলে ধরতে ব্যাপক পরিবর্তন আনতে হবে।’
মত বিনিময় সভায় আরও বক্তব্য দেন, একাত্তর টেলিভিশনের শাহনাজ শারমিন, নিউ এইজের মঈনুল হক, মাই টিভির মাহবুব সৈকত, কালবেলার জুনাইদ শিশির, সাংবাদিক মিজানুর রহমান কবির, নিউজ ২৪ এর হোসাইন শাহদাৎ ও দ্যা বিজনেস পোস্টের আশরাফুল ইসলাম রানা।
অনুষ্ঠানে গণমাধ্যমের ব্যাপক সংস্কারকল্পে ১৩ দফা দাবি তুলে ধরেন সাংবাদিকরা।
দাবিগুলো হলো-
* ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
* ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে আহত-নিহত গণমাধ্যমকর্মী ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিতে হবে। সব বন্ধ গণমাধ্যম অনতিবিলম্বে খুলে দিতে হবে।
* গণমাধ্যমের যেসব মালিক ও নির্বাহীরা গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করেছে, তদন্ত সাপেক্ষ তাদের বিচারের আওতায় আনতে হবে।
* গণমাধ্যমকর্মীদের জন্য অভিন্ন ওয়েজবোর্ড প্রণয়ন করতে হবে। অনতিবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে। যারা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে বলে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়েছে কিন্তু বাস্তবে বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।
* শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ বণ্টন করতে হবে।
* উদ্ভূত পরিস্থিতিতে অগণতান্ত্রিক উপায়ে গণমাধ্যম প্রতিষ্ঠানের দখলদারিত্বের যে প্রবণতা দেখা যাচ্ছে অনতিবিলম্বে বন্ধ করতে হবে।
* গণমাধ্যম কর্মীদের সর্বস্তরের ভয়ভীতি দেখানো বন্ধ করতে হবে। গণমাধ্যম পরিচালনা সংবাদ প্রচার ও প্রকাশ এবং সাংবাদিক সংগঠনের নেতৃত্ব নির্বাচনে সরকার ও বিশেষ সংস্থার নির্দেশনা, নিয়ন্ত্রণ প্রবণতা চিরতরে বন্ধ করতে হবে।
* গণমাধ্যম পরিচালনার ধরনসহ সার্বিক বিষয়ে সংস্কারের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করতে হবে।
* গণমাধ্যম ও স্বাধীন মত প্রকাশে বিরোধী নিবর্তনমূলক আইনের সব ধারা বাতিল করতে হবে।
* আইসিটি, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি আইনের অধীনে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।
* সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সব হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে।
* বিভিন্ন সময়ে সাংবাদিকদের গুম, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।
* সব গণমাধ্যম যেন গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করতে পারে সেই নিশ্চয়তার বিধান করতে হবে।
আরও পড়ুন: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার সম্ভাবনা: ভারতীয় গণমাধ্যম
৬৫৬ দিন আগে
৩ দিনের মধ্যে সিনিয়র সচিব মোকাব্বিরকে জননিরাপত্তা বিভাগ থেকে বদলি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার তিন দিনের মাথায় মো. মোকাব্বির হোসেনকে সরিয়ে দেওয়া হলো।
শনিবার (১৭ আগস্ট) মোকাব্বির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: জননিরাপত্তা নিশ্চিতে অপচেষ্টা প্রতিহত করুন: প্রধানমন্ত্রী
গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন।
ওই দিনই জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
অন্যদিকে শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম
৬৫৬ দিন আগে
জবির সমন্বয়ক পদ থেকে সরে গেলেন নূর নবী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবী সমন্বয়ক পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) তার নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন নূর নবী।
আরও পড়ুন: জবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ, রবিবার থেকে ক্লাস শুরুর আশ্বাস
সমন্বয়ক থেকে সরে গেলেও যেকোনো আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশ নেবেন জানিয়ে নূর নবী বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে শুরু থেকেই সব আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এক্ষেত্রে আমাদের প্রাথমিক চাওয়াগুলো পূরণ হয়েছে বলে আমি মনে করি। আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শহীদরা যে রক্ত দিয়েছেন তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীন বাংলাদেশে যেকোনো বৈষম্যবিরোধী আন্দোলনে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশ নেব।’
তিনি বলেন, ‘আজ শনিবার থেকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম। ব্যক্তি স্বার্থবিহীন এই আন্দোলনে শুরু থেকেই মাঠে থেকেছি। ময়দানে ছাত্রলীগের বর্বরোচিত হামলার শিকার হয়েছি, ময়দান থেকেই গুম হয়েছি ও পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছি, কারাগারে গিয়েছি। এসব কিছুর ঊর্ধ্বে আপনাদের ভালোবাসা পেয়েছি। সে ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।’
কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে গত ১৯ জুলাই ক্যাম্পাস গেট থেকে গ্রেপ্তার হন এই শিক্ষার্থী। পরে ডিবি অফিসে নির্যাতনের শিকার হয়ে গত ৬ আগস্ট মুক্তি পান। নির্যাতনকালে পানিতে মরিচের গুঁড়া মিশিয়ে খেতে দেওয়া হতো। গোপনাঙ্গে আঘাতসহ ব্যাপক নির্যাতনের কথা উল্লেখ করে গত ৯ আগস্ট সংবাদ সম্মেলনে এই চিত্র তুলে ধরেন। এমনকি ডিবির হারুন ক্রসফায়ার দেওয়ারও কথা বলেছিলেন বলে জানান তিনি।
এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করতে গত ২৯ জুলাই ২৭ সদস্যের অফিসিয়াল সমন্বয়ক প্যানেল ঘোষণা করে কেন্দ্রীয় ইউনিট। সেখানে প্রথমে নাম ছিল নূর নবীর।
আরও পড়ুন: জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন মোহম্মদ জাহিদ
গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু, বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ
৬৫৬ দিন আগে
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদ ছেড়েছেন চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদ ছেড়েছেন চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) মসিউর রহমান।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে বিষপানে নার্সিং কলেজ ছাত্রীর মৃত্যু
এর আগে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মসিউর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিক্ষোভ করে।
ডা. মাসুদ পারভেজ বলেন, ‘নার্সিং ইনস্টিটিউট নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান। আমরা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
তবে যতদিন পূর্ণাঙ্গ অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) না আসবে, ততদিন আতিয়া বানু দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পেছনে অবস্থিত নার্সিং ইনস্টিটিউটের সামনে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ইনস্টিটিউটের ইনচার্জ মসিউর রহমান এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে শিক্ষার্থীদের হোস্টেলে খাবারে অনিয়ম, উপবৃত্তির টাকা আত্মসাৎ ও বিল-ভাউচার বাণিজ্যসহ প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করছেন।’
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
৬৫৬ দিন আগে
২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৭১ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে আরও ১ জনের করোনা শনাক্ত
শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ২ দশমিক ৬৩ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ৫০ জনে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
দেশে আরও ২ জনের করোনা শনাক্ত
৬৫৬ দিন আগে
এমপক্স অ্যালার্ট জারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের, প্রবেশপথগুলোতে নজরদারি
সংক্রামক রোগ এমপক্সের (মাঙ্কিপক্স) জন্য বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে মধ্য আফ্রিকায় ছড়িয়ে পড়েছে রোগটি।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা ও কেনিয়ায় এ রোগে আক্রান্তদের মধ্যে ব্যথা, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া এবং জ্বরের মতো উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এমপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত করেছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট কি না তা নির্ধারণের জন্য আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক অধিদপ্তরের উপপরিচালক দাউদ আদনান। তবে তিনি রোগের সংক্রামক প্রকৃতির কারণে সতর্ক থাকার উপর জোর দিয়েছেন।
আদনান ইউএনবিকে বলেন, 'এমপক্স যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। বিমানবন্দর, নৌপথ ও অন্যান্য প্রবেশ পয়েন্টগুলোতে সাবধানতা অবলম্বনের জন্য নির্দেশিকা জারি করা হবে।’
এ রোগের লক্ষণগুলো অনুভব করলে বা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এলে অবিলম্বে চিকিৎসা সহায়তা নেওয়ার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিশেষ করে ২১ দিনের মধ্যে আক্রান্ত কোনো দেশ ভ্রমণ করলে চিৎিসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জনসাধারণকে সহায়তার জন্য হেল্পলাইন ১৬২৬৩ বা ১০৬৫৫ নম্বরে এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভাইরাসের বিস্তার রোধে সরকারের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে আদনান বলেন, 'কেউ যাতে এমপক্স নিয়ে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী
আমাদের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও শিক্ষার্থীদের স্থান দিতে হবে: অধ্যাপক ইউনূস
৬৫৬ দিন আগে
চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজছাত্র তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় চান্দগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে নগরের চান্দগাঁও থানায় এ মামলা দায়ের করেন তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ।
আরও পড়ুন: মিরপুরে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা বাবর আলী, যুবলীগ নেতা মো. কাইসার, মাহবুব আলম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, নোমান শরীফ।
এছাড়াও আসামি করা হয়েছে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দীন ফরহাদ, মো. দেলোয়ার, মো. জালাল, মো. ফরিদ, সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসীন, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন অভি, এইচ এম মিঠু, নুরুল আলম প্রকাশ কালা বদা, আরিফ ইফতেকার রশিদ, ওসমান গণি, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ বাবুল, মাইনুল ইসলাম শরীফ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দীন আরমান, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন, যুবলীগ নেতা মো. ফিরোজ, মো. জাফর, জাফর আলম, মনছুর আবেদীন, আবুল হাসনাত, সুমন উদ্দীন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজান সিকদার, যুবলীগ নেতা মো. শোয়াইবসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ভাতিজা তানভীর ছিদ্দিকী গত ১৮ জুলাই দুপুর আড়াইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে ‘শাট-ডাউন’ কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিলযোগে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে রাস্তার ওপর এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। বিকেল ৪টা ২০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রীর নির্দেশে উপরে উল্লিখিত আসামিসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জন চাপাতি, কিরিচসহ আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়াপদা অফিসের দিক থেকে এসে ছাত্র-ছাত্রীদের দিকে ইট-পাথর নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। এতে তানভীরসহ আন্দোলনকারী অনেকেই গুলিবিদ্ধ ও আহত হয়। তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘গত ১৮ জুলাই বহদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া গুলিবর্ষণের ঘটনায় তানভীর নামে এক কলেজছাত্র নিহত হন। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে। মামলাটি তদন্ত করার জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে পিবিআই
৬৫৬ দিন আগে
নাটোরের সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
নাটোরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে নাটোর সদর থানায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মাগুরায় সাবেক এমপি বীরেন শিকদারসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৩ মার্চ শিমুলের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নগরীর ফুলবাগান এলাকায় দেওয়ান শাহীনের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এ মামলায় শিমুলসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।
দ্বিতীয় মামলাটি গত বছরের ২৯ ডিসেম্বর সাইফুল ইসলাম আফতাবকে সরকারবিরোধী আন্দোলন দমন করার প্রচেষ্টায় আওয়ামী লীগ কর্মীরা গুলি করেছিল। এ অভিযোগে আফতাব সাবেক এমপি শিমুলসহ ২৬ জনের নাম উল্লেখ করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৭০০ জনের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ায় হত্যা মামলায় হানিফ-আতাসহ আ. লীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
৬৫৬ দিন আগে