বাংলাদেশ
সিকৃবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সিকৃবির সাধারণ শিক্ষার্থীরা।
‘ফ্যাসিস্ট ও স্বার্থান্বেষী’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সিকৃবির শতাধিক সাধারণ শিক্ষার্থী কমিটিকে অবাঞ্ছিত বলে ঘোষণা দেন।
সিকৃবির সাধারণ শিক্ষার্থীরা তাদের ফেসবুক ওয়ালে এই ঘোষণা দেন।
আরও পড়ুন: সিকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী আওয়ামীপন্থী প্যানেল
গত ৪ আগস্ট সিকৃবির বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হলেও, শিক্ষার্থীরা তখন থেকেই দাবি করতে থাকেন, এটি স্বঘোষিত কমিটি। যার সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে সিকৃবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক দাবি করা কৃষি অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হক বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আসলে বোঝা উচিত তারা কাদের কথায় বা প্ররোচনায় এমন করছেন। সারাদেশের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও যারা আওয়ামী স্বৈরাচারী ছিলেন, তারাই সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছেন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের অনেক নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও এর পেছনে জড়িত। এসব স্বৈরাচারীরা আবারও আমাদের আগের ভিসি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞাকে চাচ্ছেন। যেন ক্যাম্পাসে আওয়ামী লীগের নৈরাজ্য আবারও চালু হয়। আমি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাব, তারা যাই করুক যেন বুঝেশুনে করে। কারো কথায় প্ররোচিত হয়ে যেন কিছু না করে।’
এই কমিটিতে থাকা ভেটেরিনারি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সমন্বয়ক মাহফুজা আক্তার বলেন, ‘সরকার পতনের কয়েকদিন আগে সিকৃবির একটি গ্রুপে সমন্বয়ক চেয়ে লিংক দেওয়া হয়। এর ভিত্তিতে আমি নাম দিই। আন্দোলন শেষ হওয়ার পর সমন্বয়কদের একটি তালিকা প্রকাশিত হয়। আমার বন্ধুরা জানায়, এই তালিকার কয়েকজন বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তাই গত ৭ আগস্ট আমি পদত্যাগ করি।’
আরও পড়ুন: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রাণীদের প্রতি সদয় হতে সিকৃবি উপাচার্যের আহ্বান
এদিকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বায়োটেকনোলজি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তাসনিম সাকিব বলেন, ‘সমন্বয়কদের নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন তারা নিজেদের অবস্থান স্পষ্ট করার পরিবর্তে সাধারণ শিক্ষার্থীদের আলাদা তৃতীয় পক্ষ হিসেবে বিবেচনা করছেন। যেখানে তাদের আসল কাজই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সমন্বয় করা। আর তারা সাধারণ শিক্ষার্থীদের বাদ দিয়ে যেটি করার চেষ্টা করছেন, সেই কাজটিই এক ধরনের বৈষম্য। যা এই সম্পূর্ণ আন্দোলনের আদর্শের পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘প্রশ্ন আর ধোঁয়াশা রেখে কোনো গোষ্ঠী যদি নিজেদের সমন্বয়ক দাবি করে তাদের মতামতকে সর্বেসর্বা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে থাকে, তাহলে তাদের সচেতন শিক্ষার্থীরা বর্জন করবেই এবং হচ্ছেও তাই।’
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল আহমেদ অয়ন বলেন, ‘ক্যাম্পাসে একটি স্বঘোষিত সমন্বয়ক কমিটি দেখা গেলেও আন্দোলনের সময় কোনো সমন্বয়কের কার্যক্রম লক্ষ করা যায়নি। তাই সাধারণ শিক্ষার্থীরা তাদের বর্তমান কার্যক্রমকে ব্যক্তিস্বার্থ, নিজস্ব রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন ও উদ্দেশ্যমূলক মনে করে। সাধারণ শিক্ষার্থীরা এ স্বার্থান্বেষী সমন্বয়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
আরও পড়ুন: ভিসির দুর্ব্যবহারের প্রতিবাদে আন্দোলনে সিকৃবির শিক্ষকরা
৬৫৭ দিন আগে
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আতহার নূর কায়েম(১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৬আগস্ট) সকালে কলাতলী সমুদ্র তীরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। নিখোঁজ আতহার নূর কায়েম কক্সবাজার ডিসি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মী শফিউল করিম।
আরও পড়ুন: মিঠামইন হাওরে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ
তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ওই শিক্ষার্থী। বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক ‘সি লাইফ গার্ড’ নিয়ে আমরা উদ্ধার কাজে নামি। এখনো উদ্ধার কার্যক্রম চলমান। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ ওই শিক্ষার্থীর বাবা বশির আহমেদ বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। আমার অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্রে চলে আসে। ঘুম থেকে উঠে শুনি আমার 'ধন' সাগরে ভেসে গেছে।
আরও পড়ুন: ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ ৮ জেলে, জীবিত উদ্ধার ৫
৬৫৭ দিন আগে
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া কোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
হাতিটির বয়স আনুমানিক ৫০ বছর এবং এটি একটি পুরুষ হাতি বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।
আরও পড়ুন: চট্টগ্রামে হাতির আক্রমণে যুবক নিহত
তিনি জানান,পাহাড়ে খাদ্যের অভাবে কিছুদিন ধরে বুনো হাতি লোকালয়ে নেমে আসছে। আজকেও লোকালয়ে আসলে স্থানীয় মো. হোসাইন নামে একজনের ভিটাবাড়িতে থাকা গাছপালা নষ্ট করে খাদ্য খুঁজছিল,এসময় হাতিটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে গেলে এটির মৃত্যু হয়।
স্থানীয় মোহাম্মদ হোসাইন বলেন, খাবার সন্ধানে হাতিটা আমার ঘরের পাশে চলে আসে। হাতিটা খাবার না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। এসময় আমার ঘরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে গেলে এটির মৃত্যু হয়।
আরও পড়ুন: গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার
৬৫৭ দিন আগে
সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান খিলক্ষেত থেকে গ্রেপ্তার: ডিএমপি
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তাকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: সালমান এফ রহমান ও আনিসুল হক সদরঘাট থেকে গ্রেপ্তার: ডিএমপি
৬৫৭ দিন আগে
ভারত ও নেপাল সফরে যাচ্ছেন মার্কিন কর্মকর্তা ভার্মা
যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক ডেপুটি সেক্রেটারি রিচার্ড আর ভার্মার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ১৬ আগস্ট নেপাল এবং ১৭ থেকে ২২ আগস্ট ভারত সফর করবেন। উভয় দেশের নিরাপদ ও সহনশীল ভবিষ্যতের অগ্রগতিকে সমর্থনের লক্ষ্যে তারা এই সফর করছেন।
নেপালে অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জ্বালানি এবং জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবী এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি।
আরও পড়ুন: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতসহ এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, অর্থনৈতিক উন্নয়ন, ক্লিন এনার্জি ও ক্লাইমেট অ্যাকশন এবং স্টেম এডুকেশনসহ বিভিন্ন বিষয়ে মার্কিন-ভারত অংশীদারিত্বকে এগিয়ে নিতে উপপররাষ্ট্রমন্ত্রী ভার্মা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, জলবায়ু নেতা এবং মহাকাশ শিক্ষাবিদ এবং শিল্প প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে ভারতের নয়া দিল্লি সফর করবেন।
ভারত সফরকালে তার সঙ্গে থাকবেন আন্তর্জাতিক জলবায়ু নীতিবিষয়ক প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা জন পোডেস্টা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের ডেপুটি সেক্রেটারি ডেভিড তুর্ক।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে জাতিসংঘ: মুখপাত্র
৬৫৮ দিন আগে
অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে জাতিসংঘ: মুখপাত্র
জাতিসংঘ বলেছে, তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করতে ইচ্ছুক।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মুশফিকুল ফজল আনসারীর এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, 'বাংলাদেশের প্রতি সমর্থনের বিষয়ে আপনি যা বলেছেন সে সম্পর্কে আমি নির্দ্বিধায় নিশ্চিত করতে পারি যে, প্রয়োজন অনুযায়ী আমরা বাংলাদেশ সরকার ও জনগণকে সমর্থন করতে ইচ্ছুক।’
তিনি বলেন, জবাবদিহিতার বিষয়সহ অন্তর্বর্তীকালীন সরকার ও ক্ষমতা হস্তান্তরের জন্য তাদের কার্যালয়ের পক্ষ থেকে 'বিস্তৃত পরিসরের সহায়তার' বিষয় নিয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আলোচনা করেছেন।
ফারহান বলেন, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সহায়তার ক্ষেত্র এবং পদ্ধতি নিয়ে আলোচনার জন্য একটি দল আগামী সপ্তাহ থেকে ঢাকা সফর করবে।
তিনি বলেন, হাইকমিশনার মানবাধিকার সুরক্ষা জোরদার করে এমন একটি সফল রূপান্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সমর্থন করতে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
তিনি বলেন, তাদের কিছু টেকনিক্যাল সহকর্মী থাকবেন যারা আগামী সপ্তাহে ঢাকায় আসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর ইউএনআরসি সাংবাদিকদের বলেন, ‘তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিং করবে, তবে ঘোষণা, বিশদ বিবরণ এবং দলটি কীভাবে সরকারের সঙ্গে কাজ করবে - সবকিছুর বিষয়ে একমত হওয়া দরকার।’
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
উপদেষ্টা জাতিসংঘের কান্ট্রি টিমকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজ চালিয়ে যাওয়ার উপর জোর দেন।
তিনি সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতিসংঘের গঠনমূলক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
লুইস স্বাধীন তদন্ত, অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার এবং মানবাধিকার সুরক্ষার জন্য আরও সমর্থনের বিষয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে জাতিসংঘ
সাক্ষাৎকালে তারা অর্থনৈতিক সহযোগিতা, এলডিসি উত্তরণ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের বিষয়ে জাতিসংঘের চলমান মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।
উপদেষ্টা জনগণের, বিশেষ করে তরুণদের আকাঙ্ক্ষা পূরণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন কামনা করেন।
আরও পড়ুন: বাংলাদেশের ৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ
৬৫৮ দিন আগে
জনগণের সঙ্গে অসদাচরণের জন্য দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইএসপিআর
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের অসদাচরণের কিছু ভিডিও প্রকাশিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।
উল্লেখ্য, দোষী সেনা সদস্যদের চিহ্নিত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দোষী সাব্যস্ত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল ফয়জুর রহমান: আইএসপিআর
৬৫৮ দিন আগে
মানবতাবিরোধী অপরাধ-গণহত্যা: শেখ হাসিনা ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু আইসিটির
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)।
বুধবার ও বৃহস্পতিবার আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এবং মেহেদীর বাবা মো. সানাউল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম অভিযোগগুলো দায়ের করেন।
মামলার আসামির তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের সাবেক মহাপরিচালক মো.হারুন অর রশিদ।
এসব অভিযোগে অজ্ঞাতনামা মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, পুলিশ ও র্যাবের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত রয়েছেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোকেও অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, কোটা সংস্কার ও পরে হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শান্তিপূর্ণ, নিরস্ত্র শিক্ষার্থী ও নাগরিকদের বিরুদ্ধে স্থানীয় ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া ব্যক্তিদের নির্দেশেই এই সহিংসতা চালানো হয়।
অভিযোগে বলা হয়, আসামিরা বিক্ষোভকারীদের আংশিক বা পুরোপুরি নির্মূল করার চেষ্টার সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।
অভিযোগপত্রে ওবায়দুল কাদেরসহ সরকারের অন্যান্য নেতাদের উসকানিমূলক বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই বক্তব্যগুলোকে সহিংসতায় উসকানি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। ওবায়দুল কাদের বলেছিলেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মোকাবিলায়’ছাত্রলীগই যথেষ্ট এবং কারফিউ চলাকালীন দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
আইসিটি সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত শত শত হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এসব প্রতিবেদন পর্যালোচনা করে সংস্থাটি ঘটনাস্থল পরিদর্শন করবে। এরপর আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার উপপরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আতাউর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার(১৫ আগস্ট) তিনি বলেন, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। গণহত্যার অভিযোগ যেহেতু সাম্প্রতিক ঘটনা, তাই প্রমাণ পেতে সমস্যা হবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘মামলার অনেক আসামি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে রয়েছেন। ফলে আসামিদের গ্রেপ্তার করতে আমাদের তাড়াহুড়ো করতে হবে না। তাই দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।’
রিট আবেদনকারীর আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এছাড়াও এই মামলায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং সংস্থাটি ঘটনার সময় পত্রিকা সংগ্রহ করে পর্যালোচনা শুরু করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
৬৫৮ দিন আগে
অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৪ উপদেষ্টা শপথ নেবেন আজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আজ আরও চারজন শপথ নেবেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে।
অপর উপদেষ্টা তিন উপদেষ্টা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক বিদ্যুৎ সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান শুক্রবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নতুন উপদেষ্টা পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, শুক্রবার শপথ
৬৫৮ দিন আগে
শনিবার থেকে মেট্রোরেলের চলাচল শুরু হচ্ছে না: ডিএমটিসিএল
কর্মকর্তারা প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ করতে না পারায় পরিকল্পনা অনুযায়ী শনিবার থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে না।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ।
তবে কবে নাগাদ মেট্রোরেলের কার্যক্রম পুনরায় শুরু হবে তার কোনো নতুন তারিখও উল্লেখ করা হয়নি।
সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ মোড় ও কাজীপাড়া স্টেশন দুটিতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
৬৫৮ দিন আগে