বাংলাদেশ
ভয় না পেয়ে মানিলন্ডারিং প্রতিরোধে কাজ করুন: অর্থ উপদেষ্টা
মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে কর্মকর্তাদের নির্ভীকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভায় অর্থ উপদেষ্টা এই নির্দেশ দেন।
তিনি বলেন, 'দেশের স্বার্থে কাজ করলে কর্মকর্তাদের ভয় পাওয়ার কিছু নেই।’
আরও পড়ুন: বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ
প্রায় দুই বছর পর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘কোথায়, কীভাবে টাকা পাচার হয়েছে তা আমরা খুঁজে বের করব। বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনতে আমরা কাজ করব।’
এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক ও আইন সংক্রান্ত বিষয় রয়েছে। আজকের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: আসাদুজ্জামানের ব্যাংক হিসাবের লেনদেন বন্ধের নির্দেশ বিএফআইইউর
৬৫৯ দিন আগে
জাতিসংঘের নেতৃত্বে ছাত্র বিপ্লবে ‘হত্যাকাণ্ডের’ তদন্ত শিগগিরই শুরু: জাতিসংঘের মানবাধিকার প্রধান
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।
তিনি ড. ইউনূসকে বলেছেন, ‘ছাত্র বিপ্লবের’ সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের নেতৃত্বে শিগগিরই তদন্ত শুরু করা হবে।
বুধবার (১৪ আগস্ট) টেলিফোন আলাপে তিনি বলেন, জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল তদন্তের জন্য শিগগিরই বাংলাদেশ সফর করবে।আরও পড়ুন: কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীদের নজিরবিহীন ও বিধ্বংসী হত্যাকাণ্ডের সময় বাংলাদেশের ছাত্র বিপ্লবকে সমর্থন এবং তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য তাকে এবং তার দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকেও ধন্যবাদ জানান।
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নেতা বলেন, মানবাধিকার হবে তার প্রশাসনের মূল ভিত্তি এবং প্রত্যেক নাগরিকের সুরক্ষা দেওয়াই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
দেশ পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতাও কামনা করেছেন অধ্যাপক ইউনূস।আরও পড়ুন: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বচ্ছ তদন্তে বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার সংস্থা
৬৫৯ দিন আগে
নিজাম হাজারীসহ আ.লীগের ৩৭১ জনের বিরুদ্ধে মামলা
ফেনী শহরের মহিপালে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণে জাকির হোসেন শাকিলের নিহতের ঘটনায় তার মা কোহিনুর আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন।
শাকিল সোনাগাজীর কুঠিরহাট মান্দারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করে চারজন উপজেলা চেয়ারম্যান, পাঁচজন পৌরসভার মেয়র ও ৩৮ জন চেয়ারম্যানসহ ৭১ জনের নাম উল্লেখ করে মোট ৩৭১ জনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে ভারত পালিয়ে যাওয়ার সময় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক হওয়া নিজাম হাজারীর ব্যক্তিগত সহকারী ও জেলা যুবলীগের সহ-সম্পাদক ফরিদ মানিক ওরফে পিএস মানিকও রয়েছেন।
এর আগে, সবুজ হত্যার ঘটনায় নিজাম হাজারীসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। এছাড়া এই মামলায় পিএস মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
প্রসঙ্গত, ৪ আগস্ট মহিপালে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়। ওই দিনের ঘটনায় এটিই প্রথম মামলা।
আরও পড়ুন: মিরপুরে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
৪ আগস্টের সহিংসতা: উপজেলা চেয়ারম্যানসহ ৭১৮ জনের বিরুদ্ধে মামলা
৬৫৯ দিন আগে
জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন মোহম্মদ জাহিদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে মোহাম্মদ জাহিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: জবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ, রবিবার থেকে ক্লাস শুরুর আশ্বাস
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে কর্মরত মোহাম্মদ জাহিদ আলমকে উপাচার্য যোগদান করা পর্যন্ত রেজিস্ট্রারের শূন্য পদের ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হলো।
নতুন দায়িত্ব পেয়ে মোহাম্মদ জাহিদ আলম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই মিলে আমরা একটা পরিবার। পরিবারের সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য কাজ করতে চাই না।’
আরও পড়ুন: গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু, বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ
৬৫৯ দিন আগে
সম্প্রীতি সমাবেশ: বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার
বিভিন্ন ধর্মীয় সংগঠনের মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং রাজনৈতিক দলগুলো যৌথভাবে ঢাকার শাহবাগে ‘সম্প্রীতি সমাবেশ’ করেছে।
শহীদ ফাইয়াজের স্মরণে অনুষ্ঠিত সমাবেশটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এবং পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অংশগ্রহণকারীরা ধানমন্ডির রাপা প্লাজার দিকে পদযাত্রা করেন।
‘ঐক্যবদ্ধ বাংলাদেশি’ পরিচয়ের ওপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য দেন সাম্প্রতিক আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আলম।
তিনি বলেন, 'আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়। সাম্প্রদায়িক অনুভূতিকে উসকে দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।’
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মাহাদী আল মাহমুদ জাতি, শ্রেণি ও ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ার শপথ গ্রহণে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দেন।
সমাবেশে মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা সমান অধিকারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, ‘আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষ অধিকার চাই না, আমরা প্রত্যেক নাগরিকের মতো সমান অধিকার চাই। গত ৫২ বছরে আমাদের জনগণের ওপর হামলার বিচার পাইনি।’
শর্মা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক একই পরিবারের সদস্য। ‘আমরা জানি বিগত বছরগুলোতে কারা আমাদের ওপর হামলা চালিয়েছে এবং কারা আমাদের রক্ষা করেছে। তাদের রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়, তাদের অপরাধী হিসেবে গণ্য করতে হবে।’
আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
আরেক বক্তা নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশে স্বৈরাচারের পুনরুত্থানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্র ও স্বাধীনতাকামী মানুষ এ ধরনের অপশক্তিকে প্রতিহত করবে। ‘আমরা মানবিক মূল্যবোধের ভিত্তিতে এমন একটি দেশ গড়তে চাই, যেখানে হিন্দু ও মুসলমানের মধ্যে কোনও বৈষম্য থাকবে না।’
ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সারজিস আলম বিভিন্ন ধরনের অভ্যুত্থান ও অস্থিরতার বিরুদ্ধে প্রতিরোধের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'অশান্তি সৃষ্টির চেষ্টা করা ফ্যাসিস্টরা হাতেনাতে ধরা পড়লে জানাজায় কাউকে দেখতে পাবে না।’
আয়োজনটি রাপা প্লাজার দিকে একটি পদযাত্রার মাধ্যমে শেষ হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘প্রতিরোধ সপ্তাহ’ পালন করে এবং ১৮ জুলাই পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্র ফাইয়াজসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
আরও পড়ুন: শেখ হাসিনার পতনের পর অর্থনীতি পুনর্গঠনে পোশাক শিল্পকে এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের
৬৫৯ দিন আগে
ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মঙ্গলবার (১৩ আগস্ট) ড. ইউনূসকে তার নতুন দায়িত্বের জন্য টেলিফোন করে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
আলাপকালে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার সঙ্গে ড. ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক গভীর সন্তুষ্টির সঙ্গে স্মরণ করেন। মালয়েশিয়া অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বলেও আশ্বাস দেন ইব্রাহিম।
তিনি বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাস্ট্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথোপকথনের সময়, ড. ইউনুস সংখ্যালঘুসহ সকল বাংলাদেশির অধিকার রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড. ইউনূস তাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।
অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ জানান এবং তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কাজের আরও সুযোগ পাবেন।
এর আগে, গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে ড. ইউনূসের জন্য একটি উষ্ণ অভিনন্দন বার্তা পোস্ট করেন। এতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য’র উদ্ধৃতি দিয়ে দেশের তরুণদের ভিশন এবং অদম্য শক্তির প্রশংসা করেন।
উল্লেখ্য, অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. ইউনূসের দীর্ঘদিনের বন্ধু এবং বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী।আরও পড়ুন: গণতান্ত্রিক ভবিষ্যৎ অর্জনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে বাংলাদেশ-যুক্তরাজ্য আলোচনা
৬৫৯ দিন আগে
মিরপুরে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর কাফরুলের ঢাকা মডেল ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন (১৮) হত্যাকাণ্ডে ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলাটি করেন তার ভাই রাজীব আহমেদ।
আদালত অভিযোগ গ্রহণ করে কাফরুল থানা পুলিশকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামী লীগ ও যুব সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন।আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
মামলার এজাহারে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিচ্ছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাজন। গত ১৪ জুলাই শেখ হাসিনার বক্তব্যের পর উত্তেজনা বাড়ে। পরদিন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আন্দোলনকারীদের বিরুদ্ধে 'ব্যবস্থা নেবে' বলে মন্তব্য করে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন ওবায়দুল কাদের।
বাদী দাবি করেন, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক প্রমুখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দেওয়াসহ আন্দোলন সহিংসভাবে দমনের ষড়যন্ত্র করেন।
১৯ জুলাই আন্দোলন দমনের সময় মিরপুর-১০ নম্বর মোড়ের কাছে রাজন বুকে গুলিবিদ্ধ হন এবং পরে ডা. আজমল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অভিযোগে বলা হয়েছে যে, অভিযুক্তরা সরাসরি সহিংসতায় জড়িত ছিল বা সহায়তা করেছিল। যার ফলে রাজনের মৃত্যু হয় এবং অন্যান্য শিক্ষার্থীরা আহত হয়েছিল।
আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা-শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ
৬৫৯ দিন আগে
৪ আগস্টের সহিংসতা: উপজেলা চেয়ারম্যানসহ ৭১৮ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের দায়িত্ব পালনে বাধা ও তাদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ১৮ জনের নাম উল্লেখ করে মোট ৭১৮ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: রোজিনা ইসলাম ও মান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে: আইন উপদেষ্টা
তিনি বলেন, ‘৪ আগস্ট মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আদালতের সামনে ছিল। মামলার আসামিরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে হামলা চালিয়ে আটজন পুলিশ সদস্যকে আহত করে তারা। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়।’
তিনি আরও বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়। দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজে বাধা এবং হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মোট ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে।’
সোমবার (১২ আগস্ট) সদর থানার উপপরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি করেন জানিয়ে ওসি বলেন, ‘ঘটনার পর থেকে প্রধান আসামি টিপু পলাতক রয়েছেন।’
আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অপহরণ মামলা
৬৫৯ দিন আগে
গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু, বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বেলা সোয়া ২টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: জবির ছাত্রকল্যাণ-পরিবহন পরিচালকসহ একাধিক দপ্তরপ্রধানের পদত্যাগ
এদিকে, সাজিদের মৃত্যুর খবর পাওয়ার পরপরই দায়ী সকলের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ‘ফ্যাসিজমের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘টু জিরো টু ফোর, ফ্যাসিজম নো মোর’ ও ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’সহ নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘সাজিদের অবস্থা খারাপ ছিল। ছেলেটা আর আমাদের মাঝে নেই। ওর বাবা-মা এই শোক কীভাবে সামলাবে! তার আত্মার শান্তি কামনা করছি।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম সান বলেন, ‘আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দিতে পারি না। সাজিদের মৃত্যুতে জড়িত সকলের বিচার চাই। হত্যার বিচার না হওয়া পর্যন্ত জবিয়ানরা আন্দোলন চালিয়ে যাবে।’
এর আগে, গত ৪ আগস্ট ইকরামুল রাজধানীর মিরপুরে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ চিকিৎসা দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: জবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ, রবিবার থেকে ক্লাস শুরুর আশ্বাস
৬৫৯ দিন আগে
হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ আদেশ দেন।
আরও পড়ুন: বিমানবন্দরে আটক সাবেক প্রতিমন্ত্রী পলক
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আদালতে হাজির করা হয়।
আদালতে তাদের কারও পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সালমান ও আনিসুলকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর আগে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মইনুল হাসান বলেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সালমান এফ রহমান ও আনিসুল হক সদরঘাট থেকে গ্রেপ্তার: ডিএমপি
৬৫৯ দিন আগে