বাংলাদেশ
শেখ হাসিনার পতনের পর অর্থনীতি পুনর্গঠনে পোশাক শিল্পকে এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের
শেখ হাসিনার স্বৈরশাসনের অধীনে ১৫ বছরের অর্থনৈতিক লুণ্ঠনের পর বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে দেশের পোশাক প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বিদ্যমান চ্যালেঞ্জগুলোর ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, 'সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা জগাখিচুড়ির মধ্যে ছিলাম। তারা আমাদের অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। তবে সবার সহযোগিতায় আমরা জাতিকে পুনর্গঠন করতে পারব।’
আরও পড়ুন: ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রতি আহ্বান, সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা প্রধান উপদেষ্টা ইউনূসের
বৈঠকে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, দেশ ব্যর্থ হতে পারে না। ‘অন্যথায় এর প্রভাব হবে ভয়াবহ। জাতি অস্তিত্ব সংকটের সম্মুখীন হতে পারে।’
ব্যবসাকে রাজনীতি থেকে আলাদা রাখার জন্য প্রস্তুতকারক ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস।
তিনি বলেন, 'আপনাদের স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে, রাজনীতির সঙ্গে ব্যবসা মেশাবেন না। এতে কোনো লাভ হবে না।’
অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন সাম্প্রতিক বিপ্লবকে 'মানব ইতিহাসে নজিরবিহীন' বলে বর্ণনা করে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত দায়িত্বের কথা উল্লেখ করেন। ‘তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমি বিদেশে থাকাবস্থায় তারা আমাকে নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ করেছিল।’
জাতির এই সংকটকালে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি বিজিএমইএ নেতারা পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তারা বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে খাতভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠনের অনুরোধ জানান। তাদের দাবির মধ্যে ঋণ পরিশোধের শর্ত শিথিল করা এবং ইউটিলিটি বিল পরিশোধে সমন্বয় অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন: বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষায় ইউনূসের প্রতি ভারতীয় গণমাধ্যম সংগঠনগুলোর আহ্বান
প্রধান উপদেষ্টা তাদের উদ্বেগগুলো শোনেন এবং তা সমাধানের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ‘আমরা প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করব। বাংলাদেশের মানুষের রয়েছে অগাধ প্রতিভা। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমরা চাই এটা আরও বাড়ুক।’
বৈঠক শেষে বিজিএমইএ পরিচালক শোভন ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করায় সারা বিশ্বের ক্রেতারা বাংলাদেশের প্রতি আস্থা অর্জন করছে। ‘আমরা সেই আস্থাকে কাজে লাগিয়ে কার্যাদেশ বাড়াতে চাই।’
তিনি চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠনসহ শিল্পের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রয়োজনীয়তার রূপরেখাও তুলে ধরেন।
শোভন ইসলাম বলেন, 'দীর্ঘমেয়াদি ভূমিকা পালন করতে সব স্টেকহোল্ডারদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করতে আমরা তাকে অনুরোধ করেছি।’
তিনি বিদ্যুৎ প্রাপ্তি এবং তারল্য সমস্যা সমাধানে বিজিএমইএর সহায়তার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করলে অধ্যাপক ইউনূস ইতিবাচক সাড়া দেন। ‘আমাদের সহায়তা করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।’
আরও পড়ুন: প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব হলেন শফিকুল আলম
৬৫৯ দিন আগে
বাংলাদেশ বিমানের শীর্ষ পদে রদবদল
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনার শীর্ষস্থানীয় পর্যায়ে রদবদল হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) এক অফিস আদেশে বিমানের করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিচালক (ভারপ্রাপ্ত) পদে শাকিল মেরাজকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দুই দায়িত্বই পালন করবেন বলে আদেশে বলা হয়েছে।
পৃথক আদেশে বিমানের জেলা বিক্রয় অফিসের (মতিঝিল) মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে পরিচালক বিপণন ও বিক্রয় পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুলিশে বড় রদবদল
একই দিনে জারি করা আদেশে বিমানের ডিজিএম–ফ্লাইট সার্ভিস মনিরুজ্জামান খানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদপ্তরে, আইন বিভাগের ডিজিএম রাশেদ মেহের চৌধুরীকে বিমান এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে এবং বিমানের ম্যানেজার (জনসংযোগ) মো. আল মাসুদ খানকে আইন উপ–বিভাগে বদলি করা হয়েছে।
সবগুলো আদেশই জারি করেন বিমানের ডিজিএম (পার্সোনাল) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ। আদেশগুলো অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, আমদানি-রপ্তানি স্বাভাবিক
৬৫৯ দিন আগে
এনবিআরের নতুন চেয়ারম্যান ড. আবদুর রহমান খান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আবদুর রহমান খান।
বুধবার (১৪ আগস্ট) তাকে এই পদে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে এনবিআর চেয়ারম্যান হিসেবে আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
আরও পড়ুন: রপ্তানির সঠিক তথ্য প্রকাশে বাংলাদেশ ব্যাংক-এনবিআরের সঙ্গে সমন্বয় করবে ইপিবি
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই মুনিমের পদত্যাগ দাবি করছিলেন।
এর পরিপ্রেক্ষিতে মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চলতি বছরের শুরুতে মুনিমের চুক্তির মেয়াদ তৃতীয়বারের মতো বাড়িয়েছিল আগের সরকার। ওই সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: পদ ছাড়তে এনবিআর চেয়ারম্যানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
৬৫৯ দিন আগে
বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের পদত্যাগ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।
বুধবার (১৪ আগস্ট) বিকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ
পদত্যাগপত্রে স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছেন মহিউদ্দিন আহমেদ।
মহিউদ্দিন আহমেদ ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে বিটিআরসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: উপাচার্য ও রেজিস্ট্রার পদত্যাগ না করায় চাঁবিপ্রবির প্রধান ফটকে তালা
৬৫৯ দিন আগে
মিতু হত্যা: বাবুল আকতারের জামিন শুনানি ১৮ আগস্ট
চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের জামিন আদেশ শুনানির জন্য আগামী ১৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৪ আগস্ট) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বাবুল আক্তারের পক্ষে ১৮ পৃষ্ঠার জামিন আবেদন করা হলে প্রায় দেড় ঘণ্টা ধরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য নতুন তারিখ ঘোষণা করেন।
আরও পড়ুন: মিতু হত্যাকাণ্ড: ৭ বছর পর আসামি গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন বলেন, ‘আমরা জামিন আবেদন করছি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি। শুনানি শেষে বাবুল আক্তারের জামিনের বিষয়ে আগামী ১৮ আগস্ট আদেশের দিন ধার্য করেছেন আদালত।’
এর আগে, গত বৃহস্পতিবার (৮ আগস্ট) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য বিশেষ আবেদন জানালে বিচারক মো. জসিম উদ্দিন নির্ধারিত দিনে আবেদন করতে বলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মিতুর বাবার করা মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়।
আরও পড়ুন: মিতু হত্যা: বাবুলের জামিন আবেদন খারিজ
চট্টগ্রামে মিতু হত্যা: আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
৬৫৯ দিন আগে
ডেঙ্গু জ্বর নিয়ে আরও ২৩৩ রোগী হাসপাতালে
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন।
বুধবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২০২
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৪৭ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫০ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৩ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৭০২ জন। এর মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ২১৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৫
৬৫৯ দিন আগে
বাধ্যতামূলক অবসরে জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবিরের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাহাংগীর আলমের চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং সরকার জনস্বার্থে তা প্রয়োজনীয় মনে করায় তাকে সরকারি চাকরি অবসর আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী অবসরে পাঠানো হলো।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে বদলি-বরখাস্ত ও অবসরে পাঠানোর পদক্ষেপ যথেষ্ট নয়: টিআইবি
৬৫৯ দিন আগে
দেশে আরও ১ জনের করোনা শনাক্ত
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে ১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৬৭ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে আরও ১ জনের করোনা শনাক্ত
বুধবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৫ দশমিক ২৬ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ৩৩ জনে।
আরও পড়ুন: দেশে আরও ২ জনের করোনা শনাক্ত
দেশে আরও ১ জনের করোনা শনাক্ত
৬৫৯ দিন আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা-শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ
চলতি বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে ৫ আগস্ট সাভারে পুলিশের গুলিতে নিহত নবম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম এ অভিযোগ দায়ের করেন। সিয়াম গুলিতে আহত হওয়ার দুইদিন পর মারা যান।
মামলার অন্য নেতাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদ।
আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অপহরণ মামলা
অভিযোগে অজ্ঞাতনামা মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, পুলিশ ও র্যাবের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত রয়েছেন বলে উল্লেখ করা হয়। এছাড়া তাদের সংগঠনগুলো এবং তা সহযোগী সংগঠনগুলোকেও অভিযুক্ত করা হয়েছে মামলায়।
অভিযোগে বলা হয়, উল্লেখিত ব্যক্তিদের নির্দেশে কোটা সংস্কার ও পরে হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শান্তিপূর্ণ, নিরস্ত্র শিক্ষার্থী ও নাগরিকদের বিরুদ্ধে স্থানীয় ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই সহিংসতা চালানো হয়।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা বিক্ষোভকারীদের আংশিক বা সম্পূর্নরুপে নির্মূল করার চেষ্টা করেছিল। আর এভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।
অভিযোগে ওবায়দুল কাদেরসহ সরকারের অন্য নেতাদের উসকানিমূলক বক্তব্যের বিষয়টিও উঠে এসেছে। যাদের উসকানিতেই সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, ওবায়দুল কাদের বলেছিলেন , আন্দোলনরত শিক্ষার্থীদের ‘দমন’ করার জন্য ছাত্রলীগই যথেষ্ট ছিল এবং কারফিউ চলাকালীন দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: রোজিনা ইসলাম ও মান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে: আইন উপদেষ্টা
৬৫৯ দিন আগে
আলী আরাফাতের ফরাসি দূতাবাসে লুকিয়ে থাকার দাবি মিথ্যা: দূতাবাস
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে নাকচ করেছে ঢাকাস্থ ফরাসি দূতাবাস।
বুধবার (১৪ আগস্ট) এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, সাবেক মন্ত্রী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
আরও পড়ুন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পর্যাপ্ত নিরাপত্তা দিয়েই পরিস্থিতির উন্নতির আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টার
৬৫৯ দিন আগে