বাংলাদেশ
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালেন ব্লিঙ্কেন
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ব্লিনকেন বলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের শপথ নেওয়াকে আমি স্বাগত জানাই।’
বাংলাদেশ সময় শনিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল এক্স-এ এক সংক্ষিপ্ত বার্তা শেয়ার করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ড. ইউনূসের শান্ত থাকার ও শান্তির আহ্বানকে সমর্থন করে।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ
ব্লিঙ্কেন বলেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে নতুন যাত্রায় আশার সঞ্চার করেছে।
আরও পড়ুন: শেখ হাসিনার ব্যাপারে আপডেট নেই: ভারত
৬৬৪ দিন আগে
চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ আটক
সম্প্রতি বিলুপ্ত হওয়া সংসদের চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফকে বন্দর নগরীতে তার ভাতিজার বাসা থেকে আটক করা হয়েছে। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার স্থানীয় নসু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন লতিফ। নামাজ শেষে তিনি স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক এসবিএসি’র সাবেক চেয়ারম্যান
পরে তিনি তার ভাতিজা আদনানুল ইসলাম চৌধুরীর বাসায় যান। বিষয়টি জানতে পেরে বিএনপির লোকজন আদনানুল ইসলামের বাড়ি ঘিরে ফেলে।
খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে লতিফকে নিজেদের হেফাজতে নেয়।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি লতিফ গত চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: দেশ ছেড়ে পালানোর সময় আটক চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা
৬৬৪ দিন আগে
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তথ্য চেয়ে আইএসপিআরের আহ্বান
সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তথ্য চেয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় আইএসপিআর।
এতে বলা হয়, কারও কাছে এ ধরনের অস্ত্র বা গোলাবারুদ থাকলে বা যার কাছে এ ধরনের কোনো তথ্য থাকলে দ্রুত এসব সামগ্রী জমা দিতে বা নিকটস্থ সামরিক ক্যাম্পে তথ্য শেয়ার করার জন্য আইএসপিআর আহ্বান জানাচ্ছে।
এতে আরও বলা হয়, কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং জাতির সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করছে।
৬৬৪ দিন আগে
সংস্কার এজেন্ডা না জেনে মেয়াদ নিয়ে কথা বলা যাবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
ঢাকা, ১০ আগস্ট (ইউএনবি)- অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার এজেন্ডা না জেনে তাদের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে এখনই কথা বলা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়াদ নিয়ে বারবার কথা বলে এখন অস্থির হওয়ার কিছু নেই। কী ধরনের সংস্কার চান তা না জেনে মেয়াদ নিয়ে কথা বলতে পারব না। আপনি যদি সংস্কার না চান, সেটা ভিন্ন কথা। ’
শুক্রবার (৯ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া রিজওয়ানা এ কথা বলেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক সভার ফলাফল নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
যমুনা এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অস্থায়ী বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি গণতান্ত্রিক দেশ গড়ার যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, 'এই প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু সময় দরকার আমরা শুধু ততটুকুই নেব এবং চূড়ান্তভাবে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব।’
পরিবেশ উপদেষ্টা বলেন, জনগণ প্রায়ই সব সেক্টরে সংস্কারের কথা বলে, 'এভাবে চলতে পারে না' এবং 'সিস্টেম পরিবর্তন করতে হবে।’
তবে অন্তর্বর্তীকালীন সরকার একা সংস্কার করতে পারবে না এবং গণমাধ্যম ও পেশাজীবী সংগঠনসহ সমাজের সবার সঙ্গে কথা বলবে।
রিজওয়ানা বলেন, 'সংস্কার এজেন্ডা ঠিক করে আমরা আলোচনায় যাব।’
কীভাবে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়। তিনি বলেন, 'আজকে সমস্যার সমাধান হবে না, তবে আমরা যত দ্রুত সম্ভব এটি সমাধানের বিষয়ে আলোচনা করেছি।’
ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায় কিছু কিছু জায়গায় হামলার শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার স্থানীয় জনগণ এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে তাদের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরির চেষ্টা করবে।
তিনি বলেন, এই আন্দোলন ও সংঘর্ষে প্রাণ হারানো সকল শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা।
যমুনা এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অস্থায়ী বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করা, যত দ্রুত সম্ভব উচ্চ আদালতের কার্যক্রম পুনরায় সচল করার ব্যবস্থা গ্রহণ, যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাম্প্রতিক আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে এবং অতীতে এ ধরনের আরও অনেক মামলা দায়ের করা হয়েছে। সরকার এসব হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বন্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, আইসিটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন- এই তিনটি আইনে হয়রানিমূলক মামলা রয়েছে। তিনি বলেন, যদিও আইসিটি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন ইতোমধ্যে বাতিল করা হয়েছে, তবুও অনেকে সাজাপ্রাপ্ত হয়েছেন, অনেকে কারাগারে আছেন বা বাতিল দুটি আইনের অধীনে দায়ের করা অনেক মামলার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।
উপদেষ্টা বলেন, ‘সুতরাং, আমরা আগামী দিনগুলোতে আইনগুলোর পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করব, যাতে এগুলো মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করা না যায় বা ভিন্নমতাবলম্বীদের দমন করার সরঞ্জাম হিসাবে ব্যবহৃত না হয়।’
সব মন্ত্রণালয় পরিচালনায় উপদেষ্টাদের সঙ্গে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবে উল্লেখ করে তিনি বলেন, এখানে শিক্ষার্থীদের কীভাবে সম্পৃক্ত করা যায়, সেটি পরে চূড়ান্ত করবে সরকার।
রিজওয়ানা হাসান বলেন, মানুষের জীবন ও জীবিকা, বাজার ও আর্থিক খাতের ওপর নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে এই ব্যবস্থার পরিবর্তনের জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’
৬৬৪ দিন আগে
পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন।
শুক্রবার (৯ আগস্ট) বিকাল ৩টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে গভর্নর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব আবদুর রহমান খানের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন রউফ।
তবে এ বিষয়ে এফআইডি সচিব আবদুর রহমান খান কোনো মন্তব্য করেননি। রউফের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।
ড. সালেহউদ্দিন অর্থ মন্ত্রণালয়ের অধীন চারটি বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক আহ্বান করেছেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর থেকে গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে যাননি। এমনকি তিনি তার বাসভবন গভর্নর হাউসেও ছিলেন না।
নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে অর্থ মন্ত্রণালয়ের এফআইডি কর্তৃক গভর্নর নিয়োগ দেওয়া হয়। সে হিসেবে গভর্নরকে এফআইডির মাধ্যমে পদত্যাগ করতে হয়। আবদুর রউফ তালুকদার তাই এফআইডিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
৬৬৪ দিন আগে
শেখ হাসিনার ব্যাপারে আপডেট নেই: ভারত
সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই জানিয়ে ভারত বলেছে, এই মুহুর্তে তার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করাও উচিৎ হবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘এ (শেখ হাসিনা) ব্যাপারে আমি আপনাদের আগেও বলেছি, তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কাছে কোনো আপডেট নেই। এ বিষয়ে জানানো তারই দায়িত্ব।’
সাপ্তাহিক ব্রিফিংকালে শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘(ভারতের) পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদে স্বতঃপ্রণোদিত হয়ে এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমোদন দেওয়া হয়েছিল।’
‘আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি এখনও পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ওনার (শেখ হাসিনা) পরিকল্পনা নিয়ে মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না।’
আরও পড়ুন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় ড. ইউনূসকে মোদির অভিনন্দন
বাংলাদেশের আইনশৃঙ্খলা দ্রুত পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ভারত উল্লেখ করেছে, এটি দেশটির নিজের এবং বৃহত্তর অঞ্চল উভয়ের স্বার্থেই জরুরি।
জয়সওয়াল বলেন, ‘প্রত্যেক সরকারের দায়িত্ব তার সকল নাগরিকের কল্যাণ নিশ্চিত করা।’
সংখ্যালঘু ইস্যুতে এসময় তিনি বলেন, তারা (বাংলাদেশের বর্তমান) পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীও এ নিয়ে কথা বলেছেন।
‘আমরা আশা করছি, বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমরা এটিকে স্বাগতও জানিয়েছি। তবে আমরা চাই দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক যাতে স্বাভাবিক জীবন শুরু হয়।’
তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে তারা ঢাকায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তারা বুঝতে পারছেন যে, যত দ্রুত সম্ভব দেশে শান্তি ও স্থিতিশীলতার পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন।
‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত, যেসব কর্মী মিশনগুলো পরিচালনা করছেন এবং (বাংলাদেশে অবস্থানরত) ভারতীয় নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা তাদের (বাংলাদেশি কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ রাখছি।’
আরও পড়ুন: যুক্তরাজ্যের ‘প্রত্যাখ্যানের’ পর শেখ হাসিনা কি বিকল্প আশ্রয়ের বিবেচনা করছেন?
ভারতীয় নাগরিক, হাইকমিশন ও কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
মুখপাত্র বলেন, ‘আশা করছি, স্বাভাবিক লেনদেন ও জীবনযাত্রা শুরু করতে খুব শিগগিরই (বাংলাদেশের) আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমি আবারও জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সবার আগে।’
৬৬৪ দিন আগে
অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-মুখপাত্র ফারহান হক।
বৃহস্পতিবার (৮ আগস্ট) নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ফারহান হক বলেন, ‘নতুন সরকারের কাছ থেকে কী ধরনের আনুষ্ঠানিক অনুরোধ আসে তা দেখা হবে।’
বাংলাদেশ সরকার ও জনগণ যেভাবে প্রয়োজন মনে করবে, আমরা অবশ্যই সেভাবে তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছি।’
তিনি বলেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে তিনি দেশের শান্তিপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়াটি সক্রিয় রয়েছেন।
এক প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা চলছে তা বন্ধ করতে চান তারা।
‘আমরা এটা পরিষ্কার করে বলেছি, যেকোনো জাতিগত আক্রমণ বা সহিংসতায় উসকানির বিরুদ্ধে আমাদের অবস্থান।’
৬৬৪ দিন আগে
হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ
সনাতন ধর্মাবলম্বী ও তাদের উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী।
শুক্রবার (৯ আগস্ট) বিকালে শাহবাগ ও আশপাশের এলাকার বাসিন্দারা সেখানে জমায়েত হন।
সমাবেশ থেকে তারা নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব এবং সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের ওপর সব ধরনের হামলা রোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া জাতীয় সংসদের ১০ শতাংশ আসন সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করার আহ্বান জানিয়েছেন তারা।
আরও পড়ুন: দেশে গণতন্ত্র না থাকায় মন্দিরে হামলা হয়: বরকত উল্লাহ বুলু
৬৬৪ দিন আগে
হাবিপ্রবির উপাচার্য, প্রক্টর ও উপদেষ্টাসহ ৩ জনের পদত্যাগ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য, প্রক্টর ও ছাত্র পরামর্শবিষয়ক উপদেষ্টাসহ তিন কর্মকর্তা নিজ নিজ দ্বায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পদত্যাগ করা তিনজন হলেন- হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ ও ছাত্র পরামর্শবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহবুবব হোসেন।
আরও পড়ুন: ১০ দফা দাবিতে হাবিপ্রবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক ও সরকার ব্যবস্থায় পরিবর্তনের ফলে শিক্ষকতার পাশাপাশি অতিরিক্ত দ্বায়িত্ব থেকে পদত্যাগের ঘটনা ঘটেছে।
এদিকে, উপাচার্যের পদত্যাগের খবর উৎফুল্লতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকেই উপযুক্ত শিক্ষককে নতুন উপাচার্য হিসেবে পেতে চাইছেন তারা।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আগামী ১৮ আগষ্ট বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে তার আগেই হলে ফিরতে চান শিক্ষার্থীরা।
অবশ্য নিরাপত্তার প্রশ্নে কিছুটা আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতরা।
আরও পড়ুন: হাবিপ্রবিতে র্যাগিংয়ের দায়ে ২ শিক্ষার্থী বহিষ্কার
দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ১, হাবিপ্রবির ২ নেপালি শিক্ষার্থী আহত
৬৬৪ দিন আগে
দেশে আরও ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।
শুক্রবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯২
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৪ জন রোগী।
এছাড়া, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৬ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৫৬৩ জন। এর মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৮১
দেশে আরও ১৫৯ জন ডেঙ্গু আক্রান্ত
৬৬৪ দিন আগে