বাংলাদেশ
শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান
শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই সরাসরি আলোচনায় বসবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরও পড়ুন: কারফিউ অমান্য করে শাহবাগ অভিমুখে হাজারো মানুষের মিছিল
সোমবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা
৬৬৮ দিন আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ ঘোষণা
দেশের বৃহত্তম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইটে বিঘ্ন ঘটে।
সোমবার (৫ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে আন্দোলনকারী-পুলিশের সংঘর্ষে নিহত ৩
ঢাকার এই বিমানবন্দরটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্ধের সিদ্ধান্তটি বিমানবন্দরে হয়ে চলাচলে বিশেষভাবে প্রভাব ফেলেছে।
কবে নাগাদ কার্যক্রম পুনরায় শুরু হবে তার সম্ভাব্য তারিখ সম্পর্কে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত জানায়নি।
আরও পড়ুন: শিক্ষার্থী-জনতাকে ধৈর্য ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আসিফ নজরুলের
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
৬৬৮ দিন আগে
শেখ হাসিনা ভারতে, ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি
পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পদত্যাগের পর ঢাকা ত্যাগ করে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছান তিনি।
ভারতের সংবাদপত্র হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ ও প্রস্থানের পর ভারত-বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত কর্তৃপক্ষ। নিরাপত্তা তদারকি করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে পৌঁছেছেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক।
আরও পড়ুন: বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা
এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে দেশ ছেড়েছেন, যা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের লক্ষণ।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছে যাব। সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞ চালিয়ে কিছুই অর্জিত হবে না। প্রতিটি মৃত্যুর তদন্ত করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, 'সবার সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।’
আরও পড়ুন: দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
৬৬৮ দিন আগে
শিক্ষার্থী-জনতাকে ধৈর্য ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আসিফ নজরুলের
ছাত্র-জনতাকে ধৈর্য ধরার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
একইসঙ্গে বড় সুখবর এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সঠিক পথে অগ্রসর হওয়ার আশ্বাসও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
আরও পড়ুন: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
সোমবার (৫ আগস্ট) বিকাল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।
আসিফ নজরুল বলেন, ‘আমরা এখন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনায় আছি। উনার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, আমাদের ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা; তা উনি বুঝতে পেরেছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক আরও বলেন, ‘আশা করছি, আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। ছাত্র, জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন, ধৈর্য ধরেন।’
আরও পড়ুন: হবিগঞ্জে আন্দোলনকারী-পুলিশের সংঘর্ষে নিহত ৩
চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রীর বাড়িতে হামলা, জেলা আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
৬৬৮ দিন আগে
রাজধানীতে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে নিহত ১০
রাজধানীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল থেকে শতাধিক মানুষকে হাসপাতালে আনা হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে ১০ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন- রাসেল (২৮), আব্দুর রহমান (২২), আবুল কালাম, আবু ইসহাক (৫২), সাইফুল ইসলাম তন্ময় (২২), আজমত মিয়া (২২), রাকিব হোসেন (২৫) ও মানিক মিয়া (২৭)।
৬৬৮ দিন আগে
দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তারা প্রেসিডেন্টের কাছে যাবেন বলেও জানান।
তিনি বলেন, হানাহানি ও ধ্বংসযজ্ঞ চালিয়ে কিছুই অর্জিত হবে না।
প্রতিটি মৃত্যুর ঘটনায় তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, 'সবার সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।’
সেনাপ্রধান বলেন, সবাই মিলে আমরা এই সমস্যার সমাধান করতে পারব।
আরও পড়ুন: বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা
তিনি বলেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে সহায়তা করা সবার দায়িত্ব।
সেনাপ্রধান আরও বলেন, ‘আমি সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছি গুলি না চালাতে। আজ রাতের মধ্যে আমরা সমাধানে পৌঁছানোর চেষ্টা করব।’
এখন সেনাবাহিনীকে সাহায্য করা ছাত্রদের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
সেনাপ্রধান বলেন, ড. আসিফ নজরুল শিক্ষার্থীদের বার্তা দিয়েছেন এবং শিক্ষার্থীরা শান্ত থাকবে বলে আশা প্রকাশ করছেন তারা।
তিনি আরও বলেন, 'তিনি (আসিফ নজরুল) আমার সামনে শিক্ষার্থীদের একটি ভালো বার্তা দিয়েছেন। আশা করছি আমরা ভালো পরিস্থিতির দিকে এগোব।’
জেনারেল ওয়াকার আরও বলেন, ‘যদি শান্তি ফিরে আসে তবে কারফিউর প্রয়োজন নেই। আশা করছি আমার বক্তব্যে পরিস্থিতির উন্নতি হবে।’
এর আগে সুশীল সমাজের প্রতিনিধি ও কয়েকজন বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না বলেও জানান সেনাপ্রধান।
আরও পড়ুন: কারফিউ অমান্য করে শাহবাগ অভিমুখে হাজারো মানুষের মিছিল
৬৬৮ দিন আগে
বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টারে করে ভারতের আগরতলার উদ্দেশে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার ছোটবোন শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন বলে জানা গেছে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান 'স্টেকহোল্ডারদের' সঙ্গে বৈঠক করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ বিষয়ে তিনি জনগণের উদ্দেশে বিকাল ৪টায় বক্তব্য দিচ্ছেন।
৬৬৮ দিন আগে
কারফিউ অমান্য করে শাহবাগ অভিমুখে হাজারো মানুষের মিছিল
সোমবার বিকেলে কারফিউ উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করেছেন।
তাদের অনেকে আশপাশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় প্রবেশ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে তারা প্ল্যাকার্ড নিয়ে দুপুর সোয়া ২টার দিকে বনানী পার হয়েছেন শাহবাগে জমায়েত হতে।
মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, উত্তরা, ধানমন্ডি, রামপুরাসহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা দিয়েছেন।
শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে ঢাকার রাস্তা।
অনেক সড়কে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পুলিশকে।
তবে হাজিোড়া, মিরবাগ ও ওয়াপদা সড়ক থেকে গুলির শব্দ শোনা গেছে।
৬৬৮ দিন আগে
দেশব্যাপী চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি
রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কারফিউয়ের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি চলছে।
এক দফা দাবি আদায়ের আন্দোলনে রবিবার ভয়াবহ হামলার প্রতিবাদে তাদের ঢাকা অভিমুখে পদযাত্রা কর্মসূচি একদিন এগিয়ে সোমবার করা হয়। গতকাল দেশব্যাপী সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। এছাড়া ১ হাজারের বেশি মানুষ গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।
সকাল ১০টা পর্যন্ত রাজধানীর রাস্তায় লোকজনের উপস্থিতি কম দেখা যায়।
একই সঙ্গে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া রাস্তায় গণপরিবহণের সংখ্যা খুবই কম ছিল। অল্প কিছু রিকশা, অটোরিকশা সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শিক্ষাথী ও সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
৬৬৮ দিন আগে
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ
চলমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভ্রমণ না করার 'জোরালো পরামর্শ' দেওয়া হয়েছে।
রবিবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে একটি নির্দেশিকা জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশে বর্তমানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং চলাফেরা সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
তাদের জরুরি ফোন নম্বরের মাধ্যমে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে নিচের নম্বরে:
+৮৮০১৯৫৮৩৮৩৬৭৯
+৮৮০১৯৫৮৩৮৩৬৮০
+৮৮০১৯৩৭৪০০৫৯১
৬৬৯ দিন আগে