বাংলাদেশ
রাজধানীতে যান চলাচল কম, বিপাকে যাত্রীরা
রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলন।
রবিবার (৪ আগস্ট) সপ্তাহের প্রথম কর্মদিবসে তেমন যান চলাচল না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেককে হেঁটে বা ছোট যানবাহনগুলোতে করে কর্মস্থলে যেতে দেখা যায়।
গণপরিবহনের উপস্থিতি কম থাকলেও কিছু প্রাইভেটকার, মোটরবাইক, সিএনজি এবং বাইক চলাচল করতে দেখা গেছে।
এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা না করায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। কর্মস্থলে পৌঁছতে তাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ।
ঢাকার বিভিন্ন স্টপেজে গণপরিবহনের জন্য অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবার অনেকে গন্তব্যে যাবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।
বেসরকারি চাকরিজীবী মতিয়ার রহমান জানান, গণপরিবহন না থাকায় রবিবার সকালে আজিমপুরের বাসা থেকে গুলশান-১ এ কর্মস্থলে পৌঁছাতে সমস্যায় পড়তে হয়। কর্মস্থলে যেতে তার সাধারণত ৪০ থেকে ৪৫ টাকা খরচ হতো আর আজ গুনতে হয়েছে ১১০ টাকা।
মতিয়ার রহমানের মতো অনেকেই একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
এদিকে আন্দোলনকারীদের এখন শাহবাগ ও সায়েন্সল্যাবে অবস্থান করতে দেখা গেছে, তবে সেখানে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, 'সকাল থেকে রাস্তায় কোনো বাস বা অন্য কোনো যানবাহন দেখা যায়নি। এমনকি চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন গন্তব্যের বাস ছাড়ার কথা থাকলেও যায়নি।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ‘গাবতলী বাস স্টেশন থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে লোকাল বাস সার্ভিস এখনও স্বাভাবিকভাবে চলছে।’
এর আগে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক রিফাত রাশেদ ও মাহিন তাদের ফেসবুক পেজে এই ‘অসহযোগ আন্দোলন’-এর ঘোষণা দেন।
৬৭০ দিন আগে
রবিবার থেকে কারফিউ ১৫ ঘণ্টা পর্যন্ত শিথিল
কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার (৪ আগস্ট) থেকে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা- মোট ১৫ ঘণ্টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্থানীয় পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিল বা প্রয়োগের বিষয়ে অন্যান্য জেলার জেলা প্রশাসকরা (ডিসি) সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বর্তমান পরিস্থিতির উন্নতির জন্য তিনি ও অন্যান্য মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি বিবেচনা করবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি প্রয়োজন হয় ... এমন পরিস্থিতি তৈরি হলে এবং প্রধানমন্ত্রী যদি উপযুক্ত মনে করেন... আমরা সব সময় দেশের জন্য কাজ করি। প্রধানমন্ত্রী যদি প্রয়োজন মনে করেন তাহলে আমরা তা করব।’
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের। এর প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
৬৭০ দিন আগে
প্রধানমন্ত্রী বললে পদত্যাগ করব: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী যদি প্রয়োজন মনে করেন তাহলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
শনিবার সন্ধ্যায় সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বর্তমান পরিস্থিতির উন্নতির জন্য তিনি ও অন্যান্য মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি বিবেচনা করবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি প্রয়োজন হয় ... এমন পরিস্থিতি তৈরি হলে এবং প্রধানমন্ত্রী যদি উপযুক্ত মনে করেন... আমরা সব সময় দেশের জন্য কাজ করি। প্রধানমন্ত্রী যদি প্রয়োজন মনে করেন তাহলে আমরা তা করব।’
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি করেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের। এর প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
৬৭০ দিন আগে
সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে ও থাকবে: ‘অফিসার্স অ্যাড্রেস’-এ সেনাপ্রধান
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৩ আগস্ট) সেনাসদর হেলমেট অডিটোরিয়ামে তিনি তা গ্রহণ করেন।
এসময় দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।’
এ ছাড়াও, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এসময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সকল সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডারসহ সকল পদবির সেনাকর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
৬৭০ দিন আগে
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্লিঙ্কেনকে ২২ মার্কিন সিনেটর-কংগ্রেসম্যানের চিঠি
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি দিয়েছেন দেশটির ২২ জন সিনেটর ও কংগ্রেস সদস্য।
বাংলাদেশে ‘গণতন্ত্র ও মানবাধিকারের অবনতিশীল অবস্থার’ প্রতি উদ্বেগ প্রকাশ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে দ্বিপক্ষীয় একটি চিঠি পাঠিয়েছেন তারা।
চিঠিতে তারা লিখেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের সহিংসতার নিন্দা জানাতে হবে এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো গুরুত্বপূর্ণ নাগরিক স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাংলাদেশি জনগণের ওপর এসব নির্যাতনে জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: ইইউ-বাংলাদেশ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা 'স্থগিত'
চিঠিতে বলা হয়েছে, ‘এই উদ্বেগজনক ও অব্যাহত প্রবণতা বিবেচনায় আমরা আশা করি, দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি গড়ে উঠতে যেসব গণতান্ত্রিক নীতিমালা কাজ করেছে, সেগুলো সমুন্নত রাখতে আপনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নেতৃত্ব দেবেন।’
‘এছাড়া, বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি রোধে যুক্তরাষ্ট্রকে অবশ্যই মানবাধিকার সমুন্নত রাখা এবং ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করে- এমন একটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকার গঠনে বাংলাদেশের জনগণের অধিকারকে সমর্থন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা পোষণ করতে হবে।’
৬৭০ দিন আগে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজ অধ্যক্ষদের সঙ্গে গণভবনে বসেছেন প্রধানমন্ত্রী
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মত বিনিময় করছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করলেন শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে এ বৈঠক শুরু হয়।
এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক এক দফা দাবি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের সব হল শিক্ষার্থীদের জন্য খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
আরও পড়ুন: সংলাপের জন্য গণভবনের দরজা খোলা আছে: কোটা আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
৬৭০ দিন আগে
'গেট আপ স্ট্যান্ড আপ': শিক্ষার্থীদের প্রতি সংগীতশিল্পীদের সংহতি প্রকাশ
চলমান বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে সংহতি প্রকাশ করে শনিবার রাজধানীতে জড়ো হন সংগীতশিল্পীরা।
প্রথমে ধানমন্ডির রবীন্দ্র সরবরে জড়ো হওয়া শিল্পীরা 'গেট আপ স্ট্যান্ড আপ' ব্যানারে মিছিল করে হাজার হাজার আন্দোলনকারীর সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিল্পীরা নিপীড়নের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেন এবং সহিংসতা বন্ধ, হত্যাকারীদের শাস্তি ও সম্প্রতি গ্রেপ্তার হওয়া 'আওয়াজ উঠা' গানের র্যাপার হান্নানের জন্য ন্যায়বিচার দাবি করেন।
আরও পড়ুন: রাজশাহীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, পুলিশসহ আহত ২
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) প্রতিনিধিসহ সংগীতশিল্পী এবং অনেক জনপ্রিয় ব্যান্ড, একক শিল্পী, সংগীত পরিচালক, গীতিকার, যন্ত্রশিল্পী, প্রযুক্তিবিদ, সংগঠকসহ অন্যরা সংহতি প্রকাশ করে সমাবেশ ও শোভাযাত্রায় যোগ দেন।
শিল্পীদের মধ্যে ছিলেন প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলী, প্রবর রিপন, হামিন আহমেদ, মাকসুদুল হক, সাকিব চৌধুরী, পার্থ বড়ুয়া, সুজিত মোস্তফা, শেখ মনিরুল হক টিপু, শায়ান চৌধুরী অর্ণব, আসিফ আকবর, জিয়াউর রহমান জিয়া, সৈয়দ হাসানুর রহমান, পান্থ কানাই, জর্জ লিংকন ডি'কস্তা, রায়েফ আল হাসান রাফা, এলিটা করিম, জোহাদ রেজা চৌধুরী, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, জুনায়েদ ইভান, সোমেশ্বর অলি, জামশেদ চৌধুরী, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, শেখ ইশতিয়াক, শওকত আলী ইমন প্রমুখ।
মাইলস, সোলস, ওয়ারফেজ, শিরোনামহীন, রেনেসাঁ, আর্টসেল, ক্রিপটিক ফেট, নেমেসিস, চিরকুট, মেঘদল, অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, অ্যাভয়েডরাফা, কাকতাল, চিরকুটসহ জনপ্রিয় ব্যান্ডগুলো বৃষ্টিভেজা আকাশের নিচে একত্রিত হয়ে প্রতিবাদে যোগ দেয়।
বিশিষ্ট সংগীতপরিচালক প্রিন্স মাহমুদ বলেন, ‘প্রথম দিন থেকেই আমিসহ আমরা অনেকেই শিক্ষার্থীদের দাবিকে সমর্থন করেছি এবং সামাজিক প্ল্যাটফর্মে আমাদের আওয়াজ তুলেছি। শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার দাবি করছি।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জের চাষাড়া চত্বর ও বঙ্গবন্ধু সড়কে শিক্ষার্থীদের অবস্থান
৬৭০ দিন আগে
মুগদা মেডিকেলকে স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে।’
তিনি বলেছেন, ‘এই হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ তৈরি করা হবে। যাতে কোনো রোগীকে অন্য হাসপাতালে রেফার করার প্রয়োজন না হয়।’
শনিবার (৩ আগস্ট) মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: যথাসময়ে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বিতরণ নিশ্চিতের উপায় বের করার আহ্বান পরিবেশমন্ত্রীর
পরিবেশমন্ত্রী বলেন, ‘রোগী বাড়ায় এ হাসপাতালকে পর্যায়ক্রমে এক হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘এই হাসপাতাল উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান করা হবে। এখানের সকল অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসময় উপস্থিত চিকিৎসকরা থোরাসিক সার্জারি, নিউরো সার্জারি বিভাগ স্থাপন ও একজন অনকোলজিস্ট পদায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে মন্ত্রী এই হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সভায় বক্তব্য দেন- মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
মন্ত্রী এক মাসের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে পরিকল্পনা জমা দেওয়ার অনুরোধ জানান।
তিনি কর্তৃপক্ষকে হাসপাতাল প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে সবুজায়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ খাতে বাংলাদেশ-নরওয়ে সম্পর্ক জোরদার করবে: পরিবেশমন্ত্রী
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৃক্ষ নিধন পরিহারের আহ্বান পরিবেশমন্ত্রীর
৬৭০ দিন আগে
এক দফা দাবি: আন্দোলনকারীরা এখন শাহবাগে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
রাজধানীর শহীদ মিনারে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের এক দফা দাবিতে আন্দোলন ঘোষণার পর শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন হাজার হাজার জনগণ।
আরও পড়ুন: শহীদ মিনারে সর্বস্তরের মানুষের সমাগম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা তাদের এক দফা দাবি ঘোষণা করে এটিকে ‘শিক্ষার্থীদের দাবি’ বলে অভিহিত করেছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ থেকে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলমসহ কোটা সংস্কার আন্দোলনের অন্য সমন্বয়করা।
শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন তারা।
অসহযোগ আন্দোলনের পয়েন্ট ব্যাখ্যা করে তিনি বলেন, রবিবার থেকে তারা আন্দোলন বাস্তবায়ন করবেন।
আরও পড়ুন: রাজশাহীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, পুলিশসহ আহত ২
বরিশালে পুলিশ ও বক্স ও আমর্ড ব্যাটালিয়নের গাড়ি ভাঙচুর, আহত ৪
৬৭০ দিন আগে
দেশে আরও ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দেশে আরও ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪২ জন রোগী।
এছাড়া, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪৮ দশমিক ৩ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৭৫১ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ ও ৩৯ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮০
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭
৬৭০ দিন আগে