খেলাধুলা
নারী ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে সহজেই অস্ট্রেলিয়ার সিরিজ জয়
এক ম্যাচ বাকি থাকতেই রবিবার ৬ উইকেটের বড় জয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সহজেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ১ বলে মাত্র ৯৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এদিকে ৯ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা আক্তার।
জবাবে মাত্র ২৩ ওভার ৫ বলে লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া ৬ উইকেট হাতে রেখে এবং ১৫৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয়।
আরও পড়ুন: সিলেট টেস্ট: খালেদের ৩ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত শুরু
এদিকে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব দেন সোফি মলিনেক্স। এছাড়া অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারহাম ২টি করে উইকেট নেন।
এলিস পেরি অপরাজিত ৩৫ রান করেন। এছাড়া বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাবেয়া খান ও সুলতানা খাতুন।
ব্যাটিং ও বোলিং এই দুই বিভাগেই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাদের ফিল্ডিংও ভালো ছিল না।
সিরিজের আগে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে দুই দল।
আরও পড়ুন: সিলেট টেস্ট: ধনঞ্জয়ার দ্বিতীয় সেঞ্চুরিতে বড় ব্যবধানের লিডে শ্রীলঙ্কা
সিলেট টেস্ট: ১৮৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস
৮০২ দিন আগে
সিলেট টেস্ট: ধনঞ্জয়ার দ্বিতীয় সেঞ্চুরিতে বড় ব্যবধানের লিডে শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে চলমান সিলেট টেস্টে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজনের পর সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ফলে, দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৪০০ রানের লিড গড়ার প্রায় কাছাকাছি রয়েছে।
প্রথম ইনিংসে ধনঞ্জয়া ও কামিনুদ মেন্ডিসের সেঞ্চুরিতে প্রথম সেশনে ৫ উইকেট হারালেও ২৮০ রান তোলে শ্রীলঙ্কা।
জবাবে বাংলাদেশকে লড়াই করতে হয়েছে। মাত্র ১৮৮ রান করতে সক্ষম হন টাইগাররা।যেখানে স্পিনার তাইজুল ইসলামের ৪৭ রানই সর্বোচ্চ।
আরও পড়ুন: সিলেট টেস্ট: ১৮৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস
শ্রীলঙ্কার পক্ষে বিশ্ব ফার্নান্দো ৪টি, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা ৩টি করে উইকেট নেন।
টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল। যেখানে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে এবং বাংলাদেশ ওয়ানডেতে জয় নিশ্চিত করে।
সিলেট টেস্ট শেষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে উভয় দল।
আরও পড়ুন: সিলেট টেস্ট: খালেদের ৩ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত শুরু
৮০২ দিন আগে
সিলেট টেস্ট: ১৮৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট হাতে নিয়ে ২১১ রানের লিড রয়েছে শ্রীলঙ্কার।
এদিকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ২৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা তিনটি করে উইকেট নেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজ
প্রথম দিনের মধ্যাহ্নভোজের আগে শ্রীলঙ্কা তাদের অর্ধেক উইকেট হারিয়েছিল, তবে সেখান থেকে ডি সিলভা ও কামিন্দু ২০২ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কাকে ২৮০ রানের লড়াকু স্কোরে নিয়ে যায়।
জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে পর পর উইকেট হারিয়ে ১৮৮ রানে গুটিয়ে যায়। প্রথম দিনে তিন উইকেটের পতনের পর তাইজুল ইসলাম সর্বোচ্চ ৪৭ ও লিটন দাস ২৫ রান করেন। ৯২ রানের উল্লেখযোগ্য লিড পায় শ্রীলঙ্কা।
এদিকে বিশ্ব ফার্নান্দো চারটি এবং কাসুন রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নেন।
দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা পাঁচ উইকেটে ১১৯ রানে পৌঁছে পাঁচ উইকেট হাতে রেখে ২১১ রানের লিড নিয়ে যায়। অধিনায়ক দিমুথ করুনারত্নে হাফ সেঞ্চুরি করেছেন।
নিশান মাদুশকা ও কুশল মেন্ডিসকে কট বিহাইন্ড করে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন নাহিদ রানা। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম তাইজুল ও মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন: সিলেট টেস্ট: খালেদের ৩ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত শুরু
নারী ক্রিকেট: সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
৮০৩ দিন আগে
সিলেট টেস্ট: খালেদের ৩ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত শুরু
শুক্রবার কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সেশনে ৫ উইকেট নিয়ে সিলেট টেস্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডারকে লড়াই করতে হয়েছে।
খালেদ আহমেদ ৩টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট নেন। রান আউটে আরও একটি উইকেটের পতন হয়।
অভিষেক হওয়া পেসার নাহিদ রানা ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে লঙ্কান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন।
টস জিতে বাংলাদেশ পরিস্থিতি ও পেসারদের ভালো পারফরম্যান্সের সম্ভাবনা বিবেচনায় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন মুশফিক
দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কা হারায় তাদের ওপেনার নিশান মাদুশকাকে। খালেদের বলে আর মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে উইকেটটি বাংলাদেশের দখলে আসে।
শুরুতেই উইকেট হারালেও থিতু হওয়ার চেষ্টা করেন দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। ১২তম ওভারে করুনারত্নে ও মেন্ডিসকে আউট করেন খালেদ।
৫০ রানে পৌঁছানোর আগেই শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ফেলে। অ্যাঞ্জেলো ম্যাথিউস রান আউট হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বলে। প্রথম দিন লাঞ্চের ঠিক আগে মেহেদির বলে লেগ স্লিপে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে দিনেশ চান্দিমাল মাঠ ছাড়েন।
এরপর অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ষষ্ঠ উইকেট জুটি গড়ে শ্রীলঙ্কার ইনিংসকে স্থিতিশীল করেন। তবে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ভালো স্কোর করতে তাদের এখনও অনেক কাজ করতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশ- শ্রীলংকা ওয়ানডে সিরিজ জয় টাইগারদের
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
৮০৪ দিন আগে
নারী ক্রিকেট: সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৯৫ রানে অলআউট হয়ে যায়। ১১৮ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
২ উইকেটে ৭০ রানে শুরুটা আশা জাগানো হলেও মাত্র ২৫ রানে শেষ আট উইকেট হারিয়ে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশকে ২১৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া।
২৪ রান করে অধিনায়ক অ্যালিসা হিলি দারুণ শুরু করে দিলেও দ্রুত ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৫৮ রান এবং অ্যাশলে গার্ডনার ও অ্যালানা কিংয়ের ব্যাট এগিয়ে নিয়ে যায় অস্ট্রেলিয়াকে।
জবাবে অস্ট্রেলিয়ার সুশৃঙ্খল বোলিংয়ের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ। মেগান স্কাট ও কিম গার্থ শুরুতেই আঘাত হানেন। একের পর এক উইকেট তুলে নেন। অধিনায়ক নিগার সুলতানার ২৭ রানের লড়াকু ইনিংসের পরও বাংলাদেশ ৩৬ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে যায়।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ।
৮০৫ দিন আগে
বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজ
আগামী ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজে বাংলাদেশ নারী দলের বিপক্ষে খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
এটি অস্ট্রেলিয়ার নারী দলের প্রথম পূর্ণাঙ্গ বাংলাদেশ সফর। এর আগে ২০১৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সফর করেছিলেন তারা। তবে তারা বাংলাদেশে কখনো ওয়ানডে ইনিংস খেলেননি।
প্রথম ওয়ানডে ২১ মার্চ আর বাকি দুটি যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। ওয়ানডে সিরিজের পর ৩১, ২ ও ৪ এপ্রিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুন: ঢাকায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে।
দুই বছর আগে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৬৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে জিতে আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশ নারী দল।
পাকিস্তানের বিপক্ষে জয় ও ভারতের বিপক্ষে সিরিজ ড্রসহ সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।
বাংলাদেশের মাঠ অস্ট্রেলিয়া দলের জন্য চ্যালেঞ্জ হবে। কারণ অনেকেই প্রথমবারের মতো বাংলাদেশে খেলছে। এর আগে কেবল অধিনায়ক অ্যালিসা হিলি ও এলিস পেরির কেবল এ দেশের মাটিতে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তবে সেটিও এক দশক আগের।
ভারতে চলমান উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) অস্ট্রেলিয়ার কিছু খেলোয়াড় অংশ নিয়েছেন। সেখানে মাঠের অবস্থাও অনেকটা বা বাংলাদেশের মতোই।
অস্ট্রেলিয়া দল: অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস, অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।
বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা আক্তার ও রাবেয়া খান।
আরও পড়ুন: রিদম গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
৮০৬ দিন আগে
আইপিএল খেলতে চেন্নাইয়ে মুস্তাফিজুর রহমান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরে অংশ নিতে ঢাকা ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি।
ঢাকা ছাড়ার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেন, ‘আমি উত্তেজিত এবং আমার নতুন দায়িত্বের অপেক্ষায় রয়েছি। আইপিএল ২০২৪-এর জন্য চেন্নাই যাচ্ছি। আপনাদের প্রার্থনায় আমাকে রাখুন, যাতে আমি আমার সেরাটা দিতে পারি।’
মুস্তাফিজ এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।
মঙ্গলবার বিকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদে পৌঁছার বিষয়টিও জানিয়েছেন মুস্তাফিজ।
শুক্রবার চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিচ্ছেন মুস্তাফিজ।
আরও পড়ুন: আইপিএলে সুযোগ না পেলেও বিপিএল নিয়ে আশাবাদী তাসকিন
আইপিএল-২০২৪: মুস্তাফিজকে দলে ভেড়াল চেন্নাই সুপার কিংস
৮০৭ দিন আগে
ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন মুশফিক
বুড়ো আঙুলের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
টেস্টে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক সোমবার(১৮ মার্চ) চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে উইকেটকিপিংয়ের সময় আঘাত পান। পরে এক্স-রে পরীক্ষায় তার ডান হাতের বুড়ো আঙুলের এমআইপি জয়েন্টে অ্যাভালশন ফ্র্যাকচার ধরা পড়ে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, 'ম্যাচের পর ঢাকায় মুশফিকের এক্স-রে পরীক্ষা করা হয়, যাতে দেখা যায় তার ডান হাতের বুড়ো আঙুলের এমআইপি জয়েন্টে অ্যাভালশন ফ্র্যাকচার হয়েছে।’
ইনজুরির কারণে তিনি বর্তমানে পুনর্বাসন ব্যবস্থায় রয়েছেন। ধারণা করা হচ্ছে প্রায় তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে পারবেন না এই অভিজ্ঞ খেলোয়ার।
এই মুহূর্তে মাঠে মুশফিকের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। অভিজ্ঞ এই ব্যাটসম্যান দলের টেস্ট লাইনআপের মূল ব্যক্তিত্ব। বিসিবির জাতীয় নির্বাচক প্যানেল শিগগিরই মুশফিকের পরিবর্তে একজনের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ- শ্রীলংকা ওয়ানডে সিরিজ জয় টাইগারদের
৮০৭ দিন আগে
বাংলাদেশ- শ্রীলংকা ওয়ানডে সিরিজ জয় টাইগারদের
তানজিদ হাসানের ৮৪ রানের দুর্দান্ত ইনিংসের পর রিশাদ হোসেনের কাঁধে ভর করে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা।
সোমবার চট্টগ্রামের মাঠে বাংলাদেশের প্রথম একাদশে ছিলেন না তানজিদ হাসান তামিম। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া সৌম্য সরকারের বদলি হিসেবে মাঠে নামেন। খেলার সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগালেন তিনি। ৮১ বলে ৮৪ রান করে বদলি খেলোয়াড় হিসেবে সর্বাধিক রান করার রেকর্ড গড়লেন তানজিদ।
জয়ের জন্য যখন ৫৮ রান প্রয়োজন তখন মেহেদি হাসান মিরাজের আউটে ভারসাম্য হারাতে থাকা বাংলাদেশ রিশাদ হোসেনের ব্যাট ধরে খেলায় ফেরে।
৩৭তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ১৬ রান করার পর ৪০তম ওভারে অসাধারণ ২৪ রান তুলে নিজের পাওয়ার হিটিং দক্ষতার প্রদর্শনী করেন। মাত্র ১৮ বলে ৪৮ রানে ইনিংস দিয়ে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি মারেন রিশাদ।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
১৮ বলে ৪৮ রানের ইনিংসে এই তরুণ ব্যাটার আবারও তার হার্ড হিটিং ব্যাটিংয়ের প্রমাণ দিলেন। এর আগে টি-টোয়েন্টি সিরিজে এক ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
২৩৬ রানের লক্ষ্য তাড়া করে ৫৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
৪৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেন শ্রীলঙ্কার লাহিরু কুমারা।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডারের পতন হয়। জেনিথ লিয়ানাগের প্রথম ওয়ানডে সেঞ্চুরি লঙ্কানদের লড়াইয়ের স্কোর তৈরি করে দেয়। পরে লেট অর্ডারও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। শেষ পর্যন্ত ২৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার।
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডে: প্রথমে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, তিন পরিবর্তনে বাংলাদেশ
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। আর মুস্তাফিজুর রহমান নেন দুই উইকেট।
ওয়ানডে সিরিজ শেষ, এবার মার্চের ২২ তারিখ সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে টাইগার ও লঙ্কানরা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: তানজিম বাদ, ডাক পেলেন হাসান মাহমুদ
৮০৮ দিন আগে
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন নতুন মুখ পেসার নাহিদ রানা।
২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ২১ বছর বয়সী নাহিদ রানা ১৫ ম্যাচে ৬৩ উইকেট পেয়েছেন। এছাড়া জোরে ও বাউন্স বল করে নির্বাচকদের মুগ্ধ করেছেন নাহিদ রানা।
এদিকে ১৫ সদস্যের দলে আগের টেস্ট সিরিজ মিস করা লিটন দাস ফিরেছেন স্কোয়াডে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী
২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে।
এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক দল নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে দলের ভারসাম্য ও মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর আস্থা ব্যক্ত করেন।
রাজ্জাক বলেন, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের জন্য যে স্কোয়াড নির্বাচন করা হয়েছে তাতে খুব সুন্দর ভারসাম্য রয়েছে। আমাদের টেস্ট দলটি মোটামুটি স্থির, একমাত্র নবাগত হলো নাহিদ রানা। লিটন দাসের স্কোয়াডে ফেরা ব্যাটিংকে আরও শক্তিশালী করবে এবং আমাদের সব বিভাগেই ব্যাকআপ রয়েছে।’
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডে: প্রথমে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, তিন পরিবর্তনে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: তানজিম বাদ, ডাক পেলেন হাসান মাহমুদ
৮০৮ দিন আগে