বিশ্ব
যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৭
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সটি উড়াল দেওয়ার পরই সেটি বিস্ফোরিত হয়ে আগুনের গোলায় পরিণত হয়ে যায়; এতে আশপাশের বেশ কয়েকটি বসতবাড়িও আক্রান্ত হয়েছে।
ছোট্ট উড়োজাহাজটিতে একটি অসুস্থ শিশু, তার মা ও আরও চার মেক্সিকান নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে ভূমিতে থাকা এক ব্যক্তিও আছেন। বিবিসি ও এপি এমন খবর দিয়েছে।
ফিলাডেলফিয়ার মেয়র চেরেলি পারকার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়, সেখানে একটি গাড়িতে থাকা ব্যক্তিও নিহত হয়েছেন। এই বিমান দুর্ঘটনায় আরও ৯ ব্যক্তি আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’
নিহতদের পরিবারকে সহায়তা করতে কনস্যুলার অফিসকে নির্দেশনা দিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইনবাম।
লিয়ারজেট ৫৫ নামের বিমানটি পরিচালনাকারী জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, ‘জীবন-ঝুঁকিতে থাকা একটি মেয়ে শিশুকে ফিলাডেলফিয়ায় চিকিৎসা শেষে পরিবার তাকে নিয়ে মেক্সিকোয় ফিরছিলেন। শিশুটি ও তার মা ছাড়াও চার ক্রু সদস্য ছিলেন উড়োজাহাজটিতে।
যারা এটি চালাচ্ছিলেন, সেই ক্রু সদস্যরা খুবই ভালো প্রশিক্ষিত বলেও জানিয়েছে জেট রেসকিউ। এক বিবৃতিতে কোম্পানিটির মুখপাত্র সেই গোল্ড বলেন, ‘এমন দুর্ঘটনা খুবই বিস্ময়কর ও যন্ত্রণাদায়ক। উড়োজাহাজটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। একটি পয়সাও নষ্ট করা হয়নি, কারণ আমরা জানি, আমাদের মিশন খুবই গুরুত্বপূর্ণ।’
সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের দুঃখজনক ঘটনা ঘটেছে। আরও কিছু নিরীহ প্রাণ হারিয়ে গেল। আমাদের লোকজন সেখানে পুরোদমে কাজ করছে। প্রাথমিক উদ্ধারকারীরা যা করেছে, তাদের কৃতিত্ব দিতেই হয় ‘
এর দুদিন আগে বুধবার রাতে মাঝআকাশে ৬০ যাত্রীসহ আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে ব্ল্র্যাক হোক সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে এতে প্রায় ৬৭ জন নিহত হয়েছেন। গেল দুই দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেনি। সামরিক হেলিকপ্টারে তিন সেনা সদস্য ছিলেন।
৩৯৮ দিন আগে
মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্কারোপ করতে যাচ্ছেন ট্রাম্প
কানাডা ও মেক্সিকোর ওপর নতুন করে রাজস্ব আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ মার্চ থেকে যা কার্যকর হবে। তবে কিছু কিছু আমদানির ক্ষেত্রে কর ছাড় দেওয়া হতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এমন তথ্য দিয়েছে।
এতে বিশ্বে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য করারোপের পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন মেক্সিকো ও কানাডার নেতারা।
কাতারভিত্তিক আলজাজিরার খবর বলছে, শনিবার (১ ফেব্রয়ারি) থেকে দেশ দুটির ওপর ২৫ শতাংশ করারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেল আমদানি এই শুল্কারোপের খড়গ থেকে রেহাই পেতে পারে।
ট্রাম্প প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আগের পরিস্থিতিই বহাল থাকবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। খবরে বলা হয়েছে, করারোপের পরিকল্পনা শুক্রবারই (৩১ জানুয়ারি) পর্যালোচনা করবেন ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রতিনিধিদের তিনি বলেন, তেল আমদানিকে এই করারোপ থেকে রেহাই দিতেও পারেন, না-ও দিতে পারেন। আজ রাতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ তারা আমাদের জন্য তেল আমদানি করেন। এখন দামের ওপর নির্ভর করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে করারোপের কারণে যে আমদানি কমে যাওয়ার শঙ্কা রয়েছে; তা দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ‘কারণ তাদের যে পণ্য আছে, তা আমাদের দরকার নেই। আমেরিকার যে পরিমাণ তেল দরকার, তা আমাদের আছে,’ বলেন তিনি।
মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন জানিয়েছে, ২০২৩ সালে আমেরিকার অপরিশোধিত তেলের অর্ধেকেরও বেশি সরবরাহ করেছে কানাডা। আর বাকি এগারো শতাংশ এসেছে মেক্সিকো থেকে।
নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই প্রতিদেশী দেশ দুটির ওপর চড়া শুল্কারোপের হুমকি দেন ট্রাম্প। সীমান্তে অবৈধ অভিবাসী ও মাদক নিয়ন্ত্রণের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
এছাড়া সিন্থেটিক ওপিওয়েড ফেন্টানাইল সরবরাহ বন্ধে চাপ দিতে চীনা পণ্যেও ১০ শতাংশ করারোপের কথা ভাবছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
৩৯৯ দিন আগে
সুইডেনে কোরআন পোড়ানোয় যুবককে গুলি করে হত্যা
সুইডেনে পবিত্র কোরআন শরীফের কপি পুড়িয়ে বিতর্ক ও সহিংস বিক্ষোভকে উসকে দেওয়া ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্টকহোমের সোদারতালজে একটি অ্যাপার্টমেন্টে সালওয়ান মোমিকাকে হত্যা করা হয়েছে।
২০২৩ সালে স্টকহোম সেন্ট্রাল মসজিদের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন শরীফে আগুন ধরিয়ে দেওয়ার পর ব্যাপক অস্থিরতা দেখা দেয়।
স্টকহোম পুলিশ নিশ্চিত করেছে, ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে রাতে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১১ মিনিটে হোভসজোর একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে বৃহস্পতিবার সকালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ফিলিপাইনে ৭ সন্দেহভাজন অপরাধীকে গুলি করে হত্যা
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবর্ষণের সময় মোমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচারে ছিলেন।
মূলত ইরাকের বাসিন্দা এবং সুইডেনে বসবাসকারী মোমিকার বিরুদ্ধে ২০২৩ সালে একাধিক ঘটনার জন্য ‘একটি জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের’ অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার এ বিষয়ে আদালতের রায় হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর তা স্থগিত করেছে।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, নিরাপত্তা বাহিনীগুলো বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের বিষয়ে তদন্তদ করছে।
মোমিকার ইসলাম বিরোধী বিক্ষোভ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এর ফলে বাগদাদে সুইডিশ দূতাবাসের বাইরে বিক্ষোভও হয়। এমনকি সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘটনাও ঘটে।
যদিও সুইডিশ কর্তৃপক্ষ বাক স্বাধীনতা আইনে মোমিকার কুরআন পোড়ানোর প্রতিবাদের অনুমতি দিয়েছিল। পরে সরকার নির্দিষ্ট পরিস্থিতিতে এই জাতীয় বিক্ষোভ সীমাবদ্ধ করতে আইন পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিল।
আরও পড়ুন: আফগানিস্তানে একই পরিবারের ১০ জনকে গুলি করে হত্যা
৪০০ দিন আগে
যুদ্ধবিরতি: তৃতীয় দফায় মুক্তি পাচ্ছেন ১১০ ফিলিস্তিনি
গাজার যুদ্ধবিরতির পর তৃতীয় দফায় মুক্তি পেতে যাচ্ছেন ৩০টি শিশুসহ ১১০ ফিলিস্তানি নাগরিক। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) তারা মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছে ফিলিস্তানি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। -খবর সিএনএনের
মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের পুরো তালিকা প্রকাশ করা হয়নি। তবে সিএনএনের খবর বলছে, এই ধাপে মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৩০টি শিশুসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩২ ফিলিস্তিনি নাগরিক।
বন্দিবিনিময়ের শর্ত অনুযায়ী, এই ধাপে মুক্তি পাবেন ৩ ইসরাইলি ও থাইল্যান্ডের পাঁচ নাগরিক। মুক্তিপ্রাপ্তদের এই তালিকা নিশ্চিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
তিন ইসরাইলির মধ্যে রয়েছেন, আলোচিত সেই ইসরাইলি তরুণী আরবেল ইয়াহুদ (২৯), সামরিক নারী পর্যবেক্ষক আগাম বার্গার (১৯) ও অশীতিপর গাদি মোজেস।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
থাই নাগরিকদের নাম প্রকাশ করা হয়নি। দ্বিতীয় ধাপে ৪ নারী সেনার সঙ্গে আরবেল ইয়াহুদকে মুক্তি না দেওয়ায় হামাসের প্রতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছিল ইসরাইল। পরে চুক্তি কার্যকরে সাড়ে তিন ঘণ্টা সময়ক্ষেপণ হয়, এ সময়ে ইসরাইলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হন।
২০২৩ সালের ৭ অক্টোবর আকস্মিকভাবে হামলা চালিয়ে এক হাজার ২০০ ইসরাইলিকে হত্যা করে হামাস। এ সময়ে বহু বিদেশি শ্রমিকসহ ২৫০ ইসরাইলি নাগরিক ও সেনাসদস্যকে তারা অপহরণ করে নিয়ে যায়।
এরপর গেল পনেরো মাস ধরে গাজায় সামরিক হামলা চালায় ইসরাইল। এতে ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। মিসর, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের সমর্থনে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়, যা কার্যকর হয় গত ১৯ জানুয়ারি।
যুদ্ধবিরতির প্রথম ধাপে দুই হাজার ফিলিস্তিনি ও ৩৩ ইসরাইলি বন্দি মুক্তি পাবেন বলে নিশ্চিত করেছে হামাস ও ইজরাইল প্রশাসন। হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মধ্যে ৮ জন নিহত বলে জানিয়েছেন ইসরাইল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার।
আরও পড়ুন: ফিরে আসার আনন্দে মেতেছেন ফিলিস্তিনিরা
৪০০ দিন আগে
দুর্ঘটনার শিকার মার্কিন হেলিকপ্টারে ৩ সেনা ছিলেন
ওয়াশিংটনের রোন্যাল্ড রিগ্যান বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়া সামরিক হেলিকপ্টারে মার্কিন সামরিক বাহিনীর তিন সেনা ছিলেন। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন।
তিনি বলেন, সেনাদের পদমর্যাদা সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। কিন্তু হেলিকপ্টারে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন না।
আরেক কর্মকর্তা বলেন, ভার্জিনিয়ার ফোর্ট বেলভয়র ঘাঁটি থেকে পরিচালিত হতো সামরিক বাহিনীর ইউএইচ-৬০ নামের এই হেলিকপ্টার।
জয়েন্ট টাস্কফোর্স ন্যাশনাল ক্যাপিটল রিজনের মুখপাত্র হিদার চেইরেজ বলেন, একটি প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিল এটি।
আরও পড়ুন: রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে বিমান দুর্ঘটনা: ১৮ জনের লাশ উদ্ধার
বুধবার (২৯ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এর পর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু।
৪০০ দিন আগে
রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে বিমান দুর্ঘটনা: ১৮ জনের লাশ উদ্ধার
ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টে বুধবার অবতরণের সময় সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের শিকার বিমানটিতে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর পোটোম্যাক নদী থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও চারজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে, বুধবার রিগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।
যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ব্ল্যাকহক বিমানটিতে ৩ সেনা সদস্য ছিলেন।
এফএএ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে কানসাসের উইচিটা থেকে ছেড়ে আসা একটি আঞ্চলিক বিমান ও একটি সামরিক ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়।
বিমানটি বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের একটি ফ্লাইট এ দুর্ঘটনায় শিকার হয়েছে বলে তারা জানতে পেরেছে। এ সংক্রান্ত আরও তথ্য পাওয়া গেলে তারা এ বিষয়ে বিস্তারিত জানাবে।
নিকটবর্তী কেনেডি সেন্টারের একটি পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুই সেট লাইট একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 'এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার' খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাছে অংশ নিয়েছেন।
১৯৮২ সালের ১৩ জানুয়ারি এয়ার ফ্লোরিডার একটি বিমান পোটোম্যাক দুর্ঘটনায় ৭৮ জন নিহত হওয়ার ঘটনার কথা স্মরণ করিয়ে দিল। খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল।
সূত্র: বিভিন্ন সংবাদ সংস্থা
৪০০ দিন আগে
পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন শহরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে তুবাসের দক্ষিণ-পূর্বের তাম্মুন শহরে ইসরাইলি হামলায় এসব হতাহতে ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর ১০ জনের লাশ ও বেশ কয়েকজন আহত ব্যক্তিকে তুবাস সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গাজায় বিমান হামলার সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথি
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম তীরে 'সশস্ত্র সন্ত্রাসী কর্মীদের' একটি সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে উত্তেজনা বাড়তে থাকে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এ পর্যন্ত আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন: বিমান হামলার পর ইয়েমেন ছেড়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান
৪০১ দিন আগে
যুক্তরাষ্ট্রে অবতরণের সময় যাত্রীবাহী বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ
ওয়াশিংটনের নিকটবর্তী রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। সম্ভাব্য হতাহতদের উদ্ধারে দুর্ঘটনাস্থলের কাছের পোটোম্যাক নদীতে একটি বড় ধরনের উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছে জরুরি উদ্ধারকর্মীরা।
তবে তাৎক্ষণিকভাবে বুধবারের (২৯ জানুয়ারি) রাতের এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। এই ঘটনার পর ওয়াশিংটনের নিকটবর্তী বিমানবন্দর থেকে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ স্থগিত করেছে কর্তৃপক্ষ। কারণ জীবিতদের খোঁজে ওই অঞ্চলের বিভিন্ন সংস্থার হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে উড়ছে। এছাড়া বিমানবন্দরের ঠিক উত্তরে জর্জ ওয়াশিংটন পার্কওয়ের কাছে বিমানবন্দরের নিকটবর্তী একটি জায়গা থেকে ইনফ্ল্যাটেবল উদ্ধারকারী নৌকাযানগুলো পোটোম্যাক নদীতে নামানো হচ্ছিল।
আরও পড়ুন: গাজায় বিমান হামলার সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথি
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে কানসাসের উইচিটা থেকে ছেড়ে আসা একটি আঞ্চলিক বিমানটি বিমানবন্দরের রানওয়ের কাছে যাওয়ার সময় একটি সামরিক ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের একটি ফ্লাইট এ দুর্ঘটনায় শিকার হয়েছে বলে তারা জানতে পেরেছে। এ সংক্রান্ত আরও তথ্য পাওয়া গেলে তারা এ বিষয়ে বিস্তারিত জানাবে।
নিকটবর্তী কেনেডি সেন্টারের একটি পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুই সেট লাইট একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 'এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার' খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাছে অংশ নিয়েছেন।
১৯৮২ সালের ১৩ জানুয়ারি এয়ার ফ্লোরিডার একটি বিমান পোটোম্যাক দুর্ঘটনায় ৭৮ জন নিহত হওয়ার ঘটনার কথা স্মরণ করিয়ে দিল। খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭৯
৪০১ দিন আগে
প্যারিস চুক্তি প্রত্যাহার, জাতিসংঘকে জানাল যুক্তরাষ্ট্র
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার বিষয়টি অবশেষে আনুষ্ঠানিকভাবে অবগত হয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিউ ইয়র্কের সদরদপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘অর্থদাতা হিসেবে প্যারিস চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের কথা ২৭ জানুয়ারি মহাসচিবকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
চুক্তির ২৮ ধারার অনুচ্ছেদ ২ অনুসারে, ২০২৬ সালের ২৭ জানুয়ারি থেকে এই প্রত্যাহারের বিষয়টি কার্যকর হবে বলেও জানান তিনি। এ সময়ে বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রিতে সীমিত রাখতে ফলপ্রসূ পদক্ষেপ ও প্যারিস চুক্তির প্রতি জাতিসংঘের অঙ্গীকারের পুনর্ব্যক্ত করেন মুখপাত্র।
আরও পড়ুন: শুল্ক এড়াতে ইইউকে যুক্তরাষ্ট্রের তেল গ্যাস কিনতে হবে: ট্রাম্প
হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পদক্ষেপের জন্য যা বড় একটি ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এরআগে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ২০১৭ সালে এই চুক্তি থেকে সরে আসার উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই চুক্তি পুনর্বহাল করেন জো বাইডেন।
বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যত উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে এই চুক্তিকে। ২০২৪ সালে বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। যা প্রাক-শিল্প যুগের চেয়ে বেশি। পৃথিবীর ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-কানাডাকে একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
বিবিসির খবরে বলা হয়, ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে হোয়াইট হাউস। জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত বিধিনিষেধ থেকে সরে এসে তেল ও গ্যাস উৎপাদন বাড়াতে এই রূপরেখা প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র।
প্যারিস চুক্তি বাস্তবায়নে দেশগুলোর প্রতি আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু বৈশ্বিক উষ্ণতার উৎসগুলোকে সীমিত করতে দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হয় এটিকে।
৪০১ দিন আগে
আফগানিস্তানে একই পরিবারের ১০ জনকে গুলি করে হত্যা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে দুর্বৃত্তের গুলিতে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের সবাই একই পরিবারের।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রদেশের আলী শির জেলার একটি বাড়িতে দুর্বুত্তরা ঢুকে তাদের গুলিয়ে চালিয়ে হত্যা করে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ, আট নারী ও শিশু রয়েছে। তবে হামলাকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বুধবার খোস্ত প্রদেশের গভর্নর মোস্তাগফার গারবাজ বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
৪০১ দিন আগে