বিনোদন
বলিউডেও দ্যুতি ছড়ালেন জয়া
একসময় বলা হতো কলকাতার সিনেমায় বাংলাদেশের জয়া আহসান, কিন্তু বেশ কয়েক বছর পেরিয়ে জয়া এখন কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রির একজন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দেশের বাইরের ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীর সফলতা শুধু তাকেই নয় বাংলাদেশকেও নতুনভাবে পরিচিত করেছে। কলকতার জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীর চেয়ে তার সফলতার ঝুড়ি একটু বেশিই ভারি!
জয়া যে বলিউডের সিনেমায় কাজ করছেন সেটি তো আগেই সবার জানা। ‘কাড়াক সিং’ সিনেমাটি পর্দায় কবে দেখা যাবে তাকে, এ নিয়েই অপেক্ষা। কারণ, একদিকে প্রথম হিন্দি সিনেমা, অন্যদিকে তার বিপরীতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। যিনি কিনা এই সময়ে বলিউডে ওটিটির ব্যবসায় সফল কাস্টিংদের একজন।
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
শুক্রবার (৮ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেল ‘কাড়াক সিং’। গল্পের প্লট কয়েকটি ঘটনায় এগিয়ে গেছে। যার অনেকটা জুড়েই রয়েছেন জয়া আহসান। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে জয়ার রসায়ন ছিল নজরকাড়ার মতো।
জয়া প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠি ভারতের এক সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার পিরিচালক অনিরুদ্ধ রায়ের কাছে জয়া সম্পর্কে জানি। তার বেশ প্রশংসাও শুনি। এরপর জয়ার কয়েকটি বাংলাদেশি সিনেমা দেখি।’
অন্যদিকে জয়া আহসান বলেন, ‘এই সিনেমায় আমাদের ডিরেক্টর বলেছেন একদম অভিনয় করা যাবে না। সো, যতটা আন্ডারটোন করা যায়। পঙ্কজ ত্রিপাঠি থেকে সবাই খুব সুন্দর অভিনয় করেছে, ছবিটা দেখলে বুঝতে পারবেন।’
‘কাড়াক সিং’ সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, মালয়ালম অভিনেত্রী পার্বতী প্রমুখ।
আরও পড়ুন: অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
৯০৮ দিন আগে
বিনা কর্তনে দেশের ৪৮ প্রেক্ষাগৃহে 'অ্যানিমেল'
বিশ্বব্যাপী এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল'।
সন্দীপ রেড্ডির এই সিনেমা মুক্তি পায় শুক্রবার (১ ডিসেম্বর)। এরপর থেকেই বাংলাদেশেও মুক্তি নিয়ে আলোচনা চলছিল।
তবে সেটি মাঝে আটকেও যায়। শেষ পর্যন্ত আটকে রাখা গেল না, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেল 'অ্যানিমেল'।
দেশের ৪৮ প্রেক্ষাগৃহে চলবে এই সিনেমা। তবে পরবর্তী সপ্তাহে হল আরও বাড়বে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।
আরও পড়ুন: ভারতের চলচ্চিত্র উৎসবে ‘মেঘের কপাট’ পেল ৩ পুরস্কার
তিনি বলেন, 'বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তাদের জমা দেওয়া সিনেমার কোনো অংশ বাদ দিতে বলেনি। প্রাথমিকভাবে ৪৮টি স্ক্রিনে সিনেমাটি দেখানো হবে, পরে আরও বাড়বে।'
এদিকে আরেক পরিবেশক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়, বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি) চলবে।
বলা হচ্ছে রণবীর কাপুরের এখন পর্যন্ত সেরা সিনেমা 'অ্যানিমেল'। একদিনে তার অভিনয় বিবেচনা করা হচ্ছে, অন্যদিকে বক্সঅফিসের ঝড়। এর আগেও এই বলিউড তারকার অনেক জনপ্রিয় সিনেমা থাকলেও 'অ্যানিমেল' সবকিছু ছাপিয়ে গেছে। এখন দেখার বিষয় বাংলাদেশের দর্শকের কাছে 'অ্যানিমেল' কতটা সাড়া ফেলে।
আরও পড়ুন: ওটিটিতে ঝড় তুলছে দিন-দ্য ডে!
৯১০ দিন আগে
বাংলা গানের বৈচিত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছি: অর্ণব
ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম কোক স্টুডিওর মাধ্যমে উদীয়মান প্রতিভারা একত্রে কাজ করে ম্যাজিক্যাল সংগীত তৈরি করে নতুন দর্শকদের সামনে উপস্থাপন করার সুযোগ পান। ২০০৮ সালে কোক স্টুডিও’র যাত্রা শুরু হওয়ার পর সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসে কোক স্টুডিও বাংলা।
এরই মধ্যে কোক স্টুডিওর দুটি সিজন সফলতার সঙ্গে শেষ হয়েছে। তৃতীয় সিজন আসবে ২০২৪ সালে। তার আগে নিজেদের সফলতার পরিসংখ্যান জানাতে এক আলাপের আয়োজন করে তারা।মঙ্গলবার বিকালে ঢাকার একটি রেস্তরাঁয় এই আলাপে ছিলেন সংগীতশিল্পী অর্ণব এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবীর রাজবীন।
আরও পড়ুন: বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে ঢাকায় সৌদি আরবের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল
অর্ণব বলেন, ‘এদেশের তরুণদের মধ্যে গান শোনার অনেক ভিন্নতা তৈরি হয়েছে। তারা অনেক ধরনের গান শুনতে চায়। আমরা বাংলা গানের বৈচিত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছি। সেটি কতটুকু পেরেছি তা দর্শক বলতে পারবেন। কোক স্টুডিও বাংলা বিশ্বের সামনে তুলে ধরছে বাংলা সংগীত ও শিল্পীদের।’
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং প্রধান আবীর রাজবীন গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ৩ লাখের বেশি কথোপকথন, হাজারো ফ্যান আর্ট, মিউজিক ও ড্যান্স কাভার এবং যন্ত্রসংগীতের মাধ্যমে কোক স্টুডিও বাংলা একটি প্রাণবন্ত ও সংযুক্ত কমিউনিটি তৈরি করেছে। এই কমিউনিটি প্ল্যাটফর্মটির গানগুলোর প্রতি নিজেদের ভালোবাসা সবসময় তুলে ধরছে। প্রথম দুই সিজনে আমরা অভূতপূর্ব সমর্থন ও সাড়া পেয়েছি। এতে আমরা সৃজনশীল ক্ষেত্রে নতুন কিছু করার প্রেরণা পাই।’
শুরু হওয়ার পর থেকেই বৈচিত্র্যময় ধারার প্রতিভাদের একত্রিত করে সৃজনশীল ও নতুন ধারার সংগীত সৃষ্টির মাধ্যমে সংগীত জগতে আলোড়ন তৈরি করে প্ল্যাটফর্মটি। যুগান্তকারী দুটি সিজনে কোক স্টুডিও বাংলা সংগীত জগতে দিয়েছে নতুন প্রাণের ছোঁয়া, অতিক্রম করেছে দেশের সীমানা, প্রশংসা কুড়িয়েছে ভক্ত ও শিল্পী সবার কাছ থেকেই। এখন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের গান প্ল্যাটফর্মটিতে পরিবেশিত হয়েছে।
এতে অংশ নিয়েছেন প্রায় ১০০ জন শিল্পী, যার মধ্যে আছেন অনিমেষ রায়, হামিদা বানু, আলেয়া বেগম, মুকুল মজুমদার ঈশানসহ অনেক আড়ালে থাকা রত্ন। তাদের কারো কারো ক্যারিয়ারই শুরু হয়েছে এর মাধ্যমে। দুই সিজনের ২০টির বেশি গান প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৩টি গাড়ি পুড়েছে: ফায়ার সার্ভিস
ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯
৯১১ দিন আগে
ভূতের মুখে রাম রাম: কার উদ্দেশ্যে বললেন বুবলী
ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে আবারো আলোচনা তৈরি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে ‘ভূতের মুখে রাম রাম’ উল্লেখ করে তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় বুবলী কাকে উদ্দেশ্য করে এই পোস্টটি করলেন।
পোস্টে তিনি লেখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন…’
আরও পড়ুন: অপুকে ইঙ্গিত করে বুবলীর পাল্টা বক্তব্য
পোস্টটিতে তিনি আরো লিখেছেন, ‘অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না.. মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং এর সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৪ হাজার ২০০ এরও বেশি মন্তব্য করা হয়েছে।
কেউ কেউ ধারণা করছেন, বুবলীর এই পোস্ট শাকিব খানকে ঘিরে। কারণ সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বুবলীকে নিয়ে। যেখানে উঠে আসে কৌশিক হোসেন তাপস ও বুবলীকে ঘিরে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গ।
আরও পড়ুন: বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী
আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো?: শাকিবের উদ্দেশে বুবলী
৯১৩ দিন আগে
ভারতের চলচ্চিত্র উৎসবে ‘মেঘের কপাট’ পেল ৩ পুরস্কার
ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মেঘের কপাট’।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক আফরোজা মোমেনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তিনটি হলো- শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র) ও রাজকাপুর পুরস্কার।
তৃতীয়বারের মতো ড্রিমজ কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে সারাবিশ্ব থেকে ৪০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অঞ্জন বোস (চলচ্চিত্র প্রযোজক ও অরোরা ফিল্ম কর্পোরেশনের সত্ত্বাধিকারী), অভিজিৎ ব্যানার্জী (চলচ্চিত্র পরিচালক), সি এস কারনান (বিচারপতি, কলকাতা ও মাদ্রাজ হাইকোর্ট), জয়দীপ মুখার্জিসহ (অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া এবং সম্পাদক, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম) আরও অনেকে।
উৎসবে সারাবিশ্ব থেকে ৭০ জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা অংশ নেন।
কলকাতার মৌলালি যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এই দিন প্রথম পর্যায়ে সেরা নির্বাচিত ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং দ্বিতীয় পর্যায়ে বিকাল ৪টা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ১০ জন পুরস্কারপ্রাপ্ত পেশাদার বিচারক এই ফেস্টিভ্যালে বিচারের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: এল গার্লস স্কোয়াড সিজন-৩
৯১৪ দিন আগে
এল গার্লস স্কোয়াড সিজন-৩
জারা, তন্বী, রিয়া, ফারিয়া, মিম আর সাবরিনা। এই ছয় ব্যাচেলর বান্ধবী থাকে একই ফ্ল্যাটে। তাদের একেকজন একেক রকম। তাদের জীবনের নানা ঘটনা, অঘটন, প্রেম ও ঝামেলার গল্প নিয়ে ২০২১ সালে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এসেছিল ড্রামা সিরিজ ‘গার্লস স্কোয়াড’।
রিলিজের পরপরই সিরিজটি দারুণ জনপ্রিয়তা পায়। লোকের মুখে মুখে চলে আসে সিরিজটির নাম। এই সিরিজের টাইটেল সং দিয়ে হয় টিকটক, পায় হাজার হাজার শেয়ার। সেই থেকে শুরু।
এরপর কেটে গেল একটি বছর। বের হলো এই সিরিজের আরেকটি সিজন। সেটিও পেল তুমুল জনপ্রিয়তা।
আর এই বছর এল সেই গার্লস স্কোয়াডের তৃতীয় সিজন!
মূল অভিনেত্রীদের পাশাপাশি এই সিজনে যোগ হয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিকটক সেলিব্রেটি শামীমা আফরিন অমি।
গত দুই সিজনের মতো এবারের গল্পও স্কোয়াডের মেয়েদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে এগিয়ে যায়।
আরও পড়ুন: অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ দেখা যাচ্ছে ওটিটি বঙ্গ বিডিতে
এখানে দেখা যায় টিকটকার অমি স্কোয়াডের নতুন ফ্ল্যাটমেট হয়ে এসেছেন। অন্যদিকে, জারা অর্থাৎ নাবিলার বিয়ে হচ্ছে। সেই বিয়ের দাওয়াতে স্কোয়াডের সবাই যায়। তারা গিয়ে জানতে পারে জারার বিয়ে হচ্ছে অন্য কারো সঙ্গে, গাঙ্গুয়া ভাইয়ের সঙ্গে নয়। এখান থেকেই শুরু হয় মূল গল্প। এরপর নানা ঘটনা, অঘটন ঘটতে থাকে স্কোয়াডের সদস্যদের জীবনে।
গার্লস স্কোয়াড সিজন-৩ নিয়ে বঙ্গের কন্টেন্ট ম্যানেজার হৃদয় জুলফিকার বলেন, ‘গার্লস স্কোয়াড অলরেডি মানুষের কাছে খুব পপুলার একটা সিরিজ। নতুন সিজনের জন্য অনেকদিন ধরেই আমাদের দর্শক বসেছিলেন। তাই রিলিজের সঙ্গে সঙ্গেই আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশাকরি আগের দুই সিজনের মতো এই সিজনটিও মানুষের খুব ভালো লাগবে।’
গতকাল রাত ১২টা ০১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে রিলিজ পায় গার্লস স্কোয়াড সিজন-৩।
রিলিজের পরপরই অসংখ্য দর্শক সিরিজটি দেখছেন বলে জানা যায়।
আরও পড়ুন: ওটিটিতে ঝড় তুলছে দিন-দ্য ডে!
ওয়েব ফিল্মে জুটি নিশো ও মেহজাবীন
৯১৬ দিন আগে
ওটিটিতে ঝড় তুলছে দিন-দ্য ডে!
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে এসেছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত চলচ্চিত্র দিন-দ্য ডে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী এই ছবি গত ২৩ নভেম্বর রিলিজ পায়।
রিলিজের পর পরই সিনেমাটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলে দিয়েছে। মাত্র ৩ দিনে দুর্দান্ত ভিউজ পেয়েছে মুভিটি।
এই সিনেমায় নায়ক অনন্ত জলিলকে একজন আন্তর্জাতিক সংস্থার পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায়। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি।
সেই সূত্র ধরে তিনি আফগানিস্তানে একটি মিশনে যান। সেখানে মুখোমুখি হোন দুর্ধর্ষ টেরোরিস্ট আবু খালিদের সঙ্গে। জড়িয়ে পড়েন জীবন-মৃত্যুর এক কঠিন লড়াইয়ে!
সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটির শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে।
আরও পড়ুন: নতুন সিনেমার লুক প্রকাশ করলেন অনন্ত জলিল
এত কম সময়ে এত ভিউ পাওয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ কর্তৃপক্ষ।
তারা বলেন, ‘দিন-দ্য ডে’র মাত্র তিন দিনে এত জনপ্রিয় হয়ে যাওয়া ওটিটিতে একটা বড় ব্যাপার। অনন্ত জলিলের এটি অন্যতম বিগ বাজেটের মুভি। মুভিটি আনার জন্য দর্শক অনেকদিন ধরেই আমাদের স্যোশাল মিডিয়াতে অনুরোধ করছিলেন। মুভিটি আনতে পেরে এবং এত ভালো সাড়া পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত ও কৃতজ্ঞ! আমরা আশা রাখি, সামনের দিনগুলোতেও দর্শক আমাদের এভাবেই ভালোবেসে যাবেন!’
উল্লেখ্য, দিন-দ্য ডে সিনেমাটি ২০২২ সালের ঈদুল আজহায় বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশে পাঁচটি ভাষায় মুক্তি পায়। তবে মুক্তির পর সিনেমাটিকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন অনন্ত জলিল।
আরও পড়ুন: ‘দিন: দ্য ডে’ এর বাজেট নিয়ে বিতর্ক, যা বললেন অনন্ত জলিল
অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’র পরিচালক
৯২০ দিন আগে
মারা গেছেন পরীমণির নানা
চিত্রনায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (২৪ নভেম্বর) ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
ফেসবুকে তিনি লিখেছেন, 'আমাদের শ্রদ্ধেয় নানুভাই... পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানুভাইকে নিয়ে এখন পিরোজপুরের ভান্ডারিয়ায় তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।'
আরও পড়ুন: এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
তিনি আরও লিখেছেন, ‘সবাই পরীর জন্যে, পরীর নানুভাইয়ের জন্যে দোয়া ও প্রার্থনা করবেন। যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়। আহা! নানুভাই আপনাকে কোনোদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালবাসা রইল।’
উল্লেখ্য, ছোটবেলায় মা মারা যাওয়ার পর নানা বাড়িতেই বেড়ে ওঠেন পরীমণি। পরে ঢাকায় নানার সঙ্গেই থাকতেন এ নায়িকা।
আরও পড়ুন: বিরতির পর ফিরছেন পরীমণি
৯২৩ দিন আগে
নোবেলের সঙ্গে আমার বিয়ে হয়নি: আরশি
গায়ক মইনুল আহসান নোবেলকে নিয়ে বিতর্কের শেষ নেই। মাঝে কয়েকদিন আলোচনার বাইরে থাকার পর আবারও সংবাদের শিরোনামে তিনি।
সম্প্রতি নোবেলের আলোচনায় আসার কারণ ফেসবুকে তার রিলেশনশিপ স্ট্যাটাস। সেখানে জানা যায় ফারজান আরশি নামের একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে এটি অস্বীকার করছেন আরশি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানান তিনি।
পোস্টটিতে তিনি বলেন, ‘নোবেলের সঙ্গে আমার বিয়ে হয়নি বা কোনো রকমের সম্পর্ক নেই।’
আরও পড়ুন: মুচলেকা দিয়ে জামিন পেলেন কণ্ঠশিল্পী নোবেল
তিনি আরও বলেন, ‘আমি যদি নিজের ইচ্ছায় নোবেলের কাছে যেতাম, অবশ্যই আমার হাসবেন্ডের সঙ্গের সব ছবি, ভিডিও ডিলিট করেই যেতাম।’
আরশি বলেন, তিনি এখন পর্যন্ত নাদিম আহমেদের স্ত্রী।
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক বিষয় আছে যা আপনারা জানেন না। আমি একটু সুস্থ হয়ে নেই, আজকে লাইভে এসে সব ক্লিয়ার করব।’
তিনি উল্টাপাল্টা সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।
আরও পড়ুন: সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার
ফেসবুক পোস্ট সরানোর কারণ জানালেন তিশা
৯২৪ দিন আগে
অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ দেখা যাচ্ছে ওটিটি বঙ্গ বিডিতে
বাংলাদেশের চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা অভিনীত ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিন: দ্য ডে’ এবার এসেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডিতে’।
ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এই বাংলাদেশি অ্যাকশন ছবি ইতোমধ্যেই দর্শকদের কাছে অনেক জনপ্রিয়। ছবিটি হলে রিলিজ দেওয়ার পরপরই বেশ ভালো সাড়া পায়। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই মুভিটি প্রথমবার এসেছে।
এই সিনেমায় অনন্ত জলিলকে একজন আন্তর্জাতিক সংস্থার পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায়। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি।
সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাচ্ছে ফারুকীর 'শনিবার বিকেল'
সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পরপরই দর্শক বেশ ভালো সাড়া দিচ্ছেন বলে জানানো হয়েছে বঙ্গ বিডি থেকে। এই প্রতিষ্ঠানের হেড অব কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘অনন্ত জলিল এদেশের একজন সুপারস্টার। মানুষ উনাকে পছন্দ করে। তাই উনার ছবি চলবেই, তা সে যেকোনো ফর্মেই হোক। আমাদের সৌভাগ্য যে আমরা উনার এই দিন-দ্য ডে সিনেমাটি আমাদের প্ল্যাটফর্মে আনতে পেরেছি।’
উল্লেখ্য, দিন-দ্য ডে সিনেমাটি ২০২২ সালের ঈদুল আজহায় বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশে ৫টি ভিন্ন ভিন্ন ভাষায় মুক্তি পায়।
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
সাড়ে ষোলো: হইচই ওটিটিতে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ
৯২৪ দিন আগে