বিনোদন
নভেম্বরে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি যেসব চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
বিগত কয়েক বছরের ঢালিউড শিল্পের উন্নয়নের ধারা সঙ্গতিপূর্ণ রাখতে আগামী মাসও সমৃদ্ধ হতে যাচ্ছে বিনোদন বিচিত্রায়। শুধুমাত্র ব্যবসায়িক ছবিই নয়, পূর্ণদৈর্ঘ্য পর্দায় কাঁপন তোলার জন্য মূলধারার বাইরের ছবিগুলোও তাদের প্রস্তুতি শেষ করেছে। এর সঙ্গে শামিল হয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ওয়েব সিরিজও। চলুন জেনে নেওয়া যাক কোন কোন বাংলাদেশি চলচ্চিত্র ও ওয়েব সিরিজগুলো, ২০২৩ এর নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে।
যেসব বাংলাদেশি সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ২০২৩ এর নভেম্বরে
বেওয়ারিশ-প্রচলিত (২ নভেম্বর, ২০২৩)
মুক্তির এই যাত্রায় সবার আগে রয়েছে চরকি ওটিটি (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজ প্রচলিত। হ্যালোইনের লগ্নকে স্বাগত জানাতে রোমাঞ্চকর এক কন্টেন্ট উপহার দিলেন প্রযোজক রেদওয়ান রনি। পাঁচটি অতিপ্রাকৃত গল্প নিয়ে রচিত এই সিরিজটির পরিচালনায় ছিলেন মো. আবিদ মল্লিক। সমাজে লোকমুখে রটে যাওয়া অমিমাংসিত রহস্যের কিছু ঘটনাকে নাট্যরূপ দেওয়া হয়েছে এই অমনিবাসে।
এই সিরিজের তৃতীয় পর্ব বেওয়ারিশসহ বাকি ৩টি পর্ব নভেম্বরের প্রথম ৩ বৃহস্পতিবার দেখানো হবে চরকির পর্দায়। বেওয়ারিশ গল্পটি ২৬ মিনিটের সেখানে কেন্দ্রিয় চরিত্রে দেখা যাবে রফিউল কাদের রুবেলকে।
আরও পড়ুন: শাকিব-সোনাল জুটি: কতটা বরাবর হলো!
৯৪৭ দিন আগে
ঢাকায় আসবেন জিৎ
ঢাকা, ২৯ অক্টোবর (ইউএনবি)-টালিউড সুপারস্টার জিৎ অভিনীত সিনেমা ‘মানুষ’ মুক্তি পেতে যাচ্ছে ২৪ নভেম্বর। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার।
অভিনয়ের পাশাপাশি জিৎ সিনেমাটির প্রযোজনাও করেছেন। কলকাতার পাশাপাশি একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাবে। আর এ কারণে ঢাকায় প্রচারের জন্য আসবেন জিৎ।
আরও পড়ুন: জগজিৎ সিং স্মরণে মেসবাহর একক সঙ্গীতানুষ্ঠান
আমদানির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাবে ‘মানুষ’। এর পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এই সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিতের সব সিনেমাই দর্শক গ্রহণ করেছে। এ সিনেমায় মূল ভূমিকায় আছেন বাংলাদেশের কলাকুশলী, পরিচালক ও অভিনেত্রী। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আরও বেশি আগ্রহ থাকবে। জিৎও সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশে প্রচারে অংশ নেবেন।’
তবে সিনেমার প্রচারে অংশ নিতে জিৎ কবে ঢাকায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি।
‘মানুষ’ সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।
আরও পড়ুন: জিৎ-এর প্রযোজনায় প্রসেনজিৎ-মিথিলা জুটির প্রথম ছবি 'আয় খুকু আয়'
ঈদে ফের অ্যাকশন অবতারে আসছেন জিৎ
৯৪৯ দিন আগে
বারবার একটা কথাই বুকে গিয়ে বিঁধছে: বান্নাহ
জনপ্রিয় পরিচালক মাবরুর রশিদ বান্নাহ’র মা আর নেই। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ঢাকার কাজী পাড়ার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খবরটি পরিচালক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
জানা যায়, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে তার মাকে দাফন করা হয়।
মায়ের মৃত্যুর খবর জানানোর পর তার সঙ্গে একটি ছবি প্রকাশ করে মাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বান্নাহ।ছবিতে মা-বাবার সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট বান্নাহ ও তার ছোট ভাইকে।
আরও পড়ুন: বান্নাহ’র মিষ্টি প্রেমের গল্পে শ্রাবণ্য-আরশ
বান্নাহ তার পোস্টে লিখেছেন, ‘‘আম্মুর জীবন শুধুই আবর্তিত হতো আমার বাবা আর আমাদের তিনটা ভাইকে ঘিরেই। বাদ বাকি পৃথিবীর অন্য যে কোনো বিষয় আম্মুর কাছে ছিল অত্যন্ত গৌণ। এই ছবিটা ১৯৯৭ সালে তোলা, তার দু’বছর পরই আম্মুর কোল আলো করে এসেছিল আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্যটি।’’
এই পরিচালক আরও লেখেন, ‘‘বারবার একটা কথাই বুকে গিয়ে বিঁধছে, আম্মুকে শেষ একটা বার বলতে পারলাম না, ‘আম্মু, তোমাকে অনেক বেশি ভালোবাসি’। আম্মু আজ আমার গাড়িতে করে বাড়িতে যাচ্ছেন না, ফিরছেন তার জন্য আলাদা গাড়িতে। আম্মু, এমন তো কোনদিনও হয়নি। আম্মু, আজ গ্রামের বাড়িতে ফেরার পথ এত দীর্ঘ লাগছে কেন!’’
আরও পড়ুন: বান্নাহর নতুন ধারাবাহিক ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড’
অনেকবার বাধার মুখে পড়েছি কিন্তু হাল ছাড়িনি: বান্নাহ
৯৪৯ দিন আগে
শাকিব-সোনাল জুটি: কতটা বরাবর হলো!
ঢালিউড কিং শাকিব খান সময়ের সঙ্গে ক্যারিয়ারের সিদ্ধান্ত বদলেছেন। নিজের ‘সেরা’ জায়গাটি ধরে রেখেছেন সেসব সিদ্ধান্তের জন্যেই হয়তো। তাই তো ক্যারিয়ারের দুই যুগ পরেও তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ জায়গায় অবস্থান করছেন।
সম্প্রতি ‘দরদ’ সিনেমা দিয়ে ভারতের বাজারে শাকিবের প্রবেশের সিদ্ধান্তটিও নতুন এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কোনো পদক্ষেপ হতে যাচ্ছে। তবে তার ফল পেতে হলে অপেক্ষা করতেই হচ্ছে।
সম্প্রতি মুম্বাইয়ে ‘দরদ’ সিনেমার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড নায়িকা সোনাল চৌহান।
এ ছাড়াও ছিলেন ‘দরদ’-এর পরিচালক অনন্য মামুন। আর সেখান থেকে শুরু হয়তো দরদ সিনেমার যাত্রা। এরইমধ্যে শুটিংও শুরু হয়ে গেছে ভারতের বেনারসে।
শাকিবের বিপরীতে বলিউড নায়িকা আর বাংলাদেশের নায়কের সঙ্গে প্রথম এমন কোনো প্রজেক্ট এটিই যেন আলোচনায় গুরুত্ব পাচ্ছে। কিন্তু আরও একটি প্রশ্ন হচ্ছে শাকিবের এই প্যান (প্রেজেন্স অ্যাক্রোস ন্যাশন) ইন্ডিয়া যাত্রায় সোনাল চৌহান মাপকাঠিতে ঠিক কতটা জুতসই হলো?
আরও পড়ুন: মুম্বাইয়ের সংবাদ সম্মেলনে এক ফ্রেমে শাকিব ও সোনাল
কারণ সোনাল চৌহানের চেয়ে শাকিব খান যে জপ্রিয়তায় অনেকটাই এগিয়ে সেটি বলাই যায়। আর কলকাতায় তার সিনেমা মুক্তির পর থেকে তো জিৎ বা দেবের জনপ্রিয়তার হিসাব করলে সেখানে শাকিব খানও রয়েছেন। আর আজ শাকিব সেই জনপ্রিয়তাকে আরও ছাপিয়ে গেছেন। তাই শাকিব ভক্তরা এই সুপারস্টারের বিপরীতে বলিউডের জনপ্রিয় একজন নায়িকাকে দেখলে হয়তো আরও খুশি হতো।
এমনটা বলছি কারণ, সোনাল চৌহান বলিউডের একজন মৌসুমি নায়িকা। যার ক্যারিয়ার শুরু হয় বলিউডে ‘জান্নাত’ দিয়ে। প্রথম সিনেমা দিয়ে তিনি আলোচনায় চলে আসেন। যদিও এর অন্যতম কারণ ইমরান হাশমি। কারণ ২০০৮ সালের সেই সময়ে ইমরান হাশমির প্রায় সব নায়িকাই প্রথম সিনেমা দিয়ে আলোচনায় আসেন। তবে এখন পর্যন্ত কারো ক্যারিয়ারের গ্রাফটা আর উঁচুতে উঠেনি।
সোনাল চৌহান ছিলেন সেই তালিকার একজন। ‘জান্নাত’ এর মতো সফল সিনেমার নায়িকা হয়েও বলিউডে তার সিনেমার সংখ্যা ছয়টি। আর বাকি ডজন খানেক সিনেমা রয়েছে দক্ষিণ ভারতের।
তাই দুই যুগের সফল ক্যারিয়ারের একজন শাকিব খান যখন প্যান ইন্ডিয়ায় যাত্রা করলেন তখন তাকে নিয়ে প্রত্যাশাটা আরও বড় হয়ে যায় ভ্ক্তদের।
ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে ‘দরদ’-এর শুটিং শুরু হয়েছে। শাকিব খান সামাজিক মাধ্যমে বেনারস পৌঁছে একটি ছবিও প্রকাশ করেছেন। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে ‘দরদ’।
শাকিব-সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
৯৫০ দিন আগে
৩ দিনব্যাপী ‘বটতলা’র নাট্যপ্রদর্শনী
নন্দিত নাট্য সংগঠন ‘বটতলা’র ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’ আবার মঞ্চে আসছে। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির টানা ৫টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে ‘সখী রঙ্গমালা’র প্রদর্শনীগুলো। সময় বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
‘বটতলা’ নাটক সব সময় মানুষের এবং সর্বপ্রাণের অধিকারের কথা বলে। সেই ধারাবাহিকতায় নারী পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে ‘সখী রঙ্গমালা’ তেমনই এক আভাস দিয়ে যাবে দর্শকের মনে।
‘সখী রঙ্গমালা’র আখ্যানের শেকড় বোনা আছে নোয়াখালী অঞ্চলের কিংবদন্তী ‘চৌধুরীর লড়াই’- এ। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এই লোকজ আখ্যান নয়া ভাষ্য পেল শাহীন আখতার এর উপন্যাস সখী রঙ্গমালা-তে।
আর বটতলা‘য় এই উপন্যাসের মঞ্চভ্রমণের পরিসর রচনায় ‘সখী রঙ্গমালা’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার।
আরও পড়ুন: প্রচলিত’র দ্বিতীয় গল্প ‘বিলাই’ আসছে চরকিতে
কলম্বোতে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
৯৫০ দিন আগে
টেকসা ইনোভেশন নিয়ে বাংলাদেশে কলকাতার অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি
কলকাতার জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। ‘চতুষ্কোণ’, ‘জানি দেখা হবে’, ‘নেটওয়ার্কের’ মতো অসংখ্য সিনেমা দিয়ে বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়।
অভিনেতা পরিচয়ের পাশাপাশি টেক প্রতিষ্ঠান টেকসা ইনোভেশনের কো-ফাউন্ডার তিনি। আর তার সেই প্রতিষ্ঠান বাংলাদেশেও যাত্রা শুরু করেছে।
সিনেমার জন্য কলকতার অনেক তারকা বাংলাদেশে এসেছেন। তবে অনিন্দ্য প্রথমবার এদেশে এলেন তার প্রতিষ্ঠানের খবর নিয়ে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রথমবার ঢাকায় এলেন এই অভিনেতা। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়ে দিলেন তিনি। মন্তব্যের ঘরে বাংলাদেশি ভক্তরা স্বাগত জানালেন প্রিয় তারকাকে।
আরও পড়ুন: মুম্বাইয়ের সংবাদ সম্মেলনে এক ফ্রেমে শাকিব ও সোনাল
সন্ধ্যায় টেকসা ইনোভেশনের পক্ষ থেকে রাজধানীর কাওরান বাজারে রেইনি রুফে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হোন অনিন্দ্য চ্যাটার্জি এবং তার সঙ্গে ছিলেন টেকসা ইনোভেশন প্রতিষ্ঠাতা অমিত দাস।
বাংলাদেশের টেকসা ইনোভেশন যাত্রা শুরু করলো ৩টি এয়ারবাডস দিয়ে। স্পার্ক এয়ারবাডস টি ৫০, স্পার্ক আই ৮ ও স্পার্ক আই ৯। এএনিসি ও ইএনসি প্রযুক্তির কারণে বাইরের কোনো নয়েজ কথোপকথনে ব্যাঘাত সৃষ্টি করবে না। আর এক চার্জে ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে। সহজে ব্যবহারের জন্য এর সঙ্গে রয়েছে চারটি ভিন্ন আকারের এয়ারপাফ। আর এভিএস ম্যাটেররিয়ালে তৈরি হওয়ায় এটি খুবই হালকা এবং দীর্ঘক্ষণ ব্যবহারেও কানে ব্যাথা হয় না। আবার ব্যবহারের চার্জ ফুরিয়ে গেলে কেসে রাখলে ৩০ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকে।
অমিত দাস জানান, টেকসা ইনোভেশন, টেকসা সফটওয়্যার মালয়েশিয়ার একটি অংশ। টেকসা এসেছে বাংলাদেশে নতুন এবং প্রিমিয়াম অডিও প্রযুক্তি নিয়ে।
আরও পড়ুন: অপুকে ইঙ্গিত করে বুবলীর পাল্টা বক্তব্য
নরওয়েতে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের সুমি
৯৫১ দিন আগে
শুভ’র প্রশংসায় নাসিরুদ্দিন শাহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পাবে ভারতেও। এই উপলক্ষে সিনেমাটি প্রচারণায় অংশ নিতে সম্প্রতি মুম্বাই পৌঁছেছেন সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ।
ভারতে মুক্তি পাওয়া উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন শুভসহ সিনেমার কলাকুশলীরা।
সিনেমাটি দেখার পর আরিফিন শুভর ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের নাসিরুদ্দিন শাহ।
এছাড়াও সেখানে উপস্থিত থেকে সিনেমাটির প্রশংসা করেছেন বলিউডের অনেক তারকা। যাদের মধ্যে ছিলে অদিতি রাও হায়দারি, রজিত কাপুর, শ্রেয়া ঘোষাল, দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।
আরও পড়ুন: ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সংবাদ সম্মেলনে পরিচালক শ্যাম বেনেগাল বলেন যে ‘অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবকন্যা ছবিটি পছন্দ করেছেন।’
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’।
সিনেমায় আরিফিন শুভ ছাড়া আরও অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
৯৫২ দিন আগে
মুম্বাইয়ের সংবাদ সম্মেলনে এক ফ্রেমে শাকিব ও সোনাল
দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলায় জনপ্রিয়তা পেয়েছেন ঢালিউডের শাকিব খান। এবার সেই পরিধি বলিউড পর্যন্ত ছড়ালো।
আর বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। আর এতে তার সঙ্গে জুটি বাঁধবেন বলিউড তারকা সোনাল চৌহান। ‘দরদ’ শিরোনামের এ সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ২৭ অক্টোবর থেকে ভারতের এলাহাবাদে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ‘দরদ’-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে শাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
আরও পড়ুন: শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
সিনেমাটির পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে সংবাদ সম্মেলনের ছবি পোস্ট করেছেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘দরদ’ পরিচালনা করবেন অনন্য মামুন। এতে আরও অভিনয় করবেন রাহুল দেব, পায়েল সরকার প্রমুখ।
আরও পড়ুন: অপুকে ইঙ্গিত করে বুবলীর পাল্টা বক্তব্য
৯৫৩ দিন আগে
অপুকে ইঙ্গিত করে বুবলীর পাল্টা বক্তব্য
শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কটা যে ভালো নয়, সেটি এর আগেই প্রকাশ্যে এসেছে। আবারও দুজন দুজনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন।
এই আলোচনার শুরু হয় একটি টেলিভিশন চ্যানেলে অপুর দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে। যেখানে এই তারকা বলেন, ‘তার নাম নিতে ব্যক্তিত্বে বাধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। তাকে আমি ঘৃণা করি। আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। এক বাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে হেট বললে আরও স্মার্ট হয়।’
আরও পড়ুন: মিডিয়া: মরিয়ম মান্নান, শাকিব খান, বুবলী...
অন্যদিকে এমন মন্তব্যের পর চুপ করে নেই বুবলিও। ফেসবুক পোস্টের মাধ্যমে তার জবাব দিয়েছেন এই নায়িকা।
এরপর বুধবার (২৫ অক্টোবর) বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে অপুকে ইঙ্গিত করে লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়?’
আরও পড়ুন: আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো?: শাকিবের উদ্দেশে বুবলী
৯৫৩ দিন আগে
প্রচলিত’র দ্বিতীয় গল্প ‘বিলাই’ আসছে চরকিতে
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চরকির পর্দায় মুক্তি পাবে রহস্য-রোমাঞ্চে ভরপুর অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’র দ্বিতীয় গল্প ‘বিলাই’।
এটি পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক। যেখানে দেখা যাবে উত্তম ও তার বিড়ালের বিধিনিষেধের সময় বেঁচে থাকার এবং মানবতাকে বাঁচিয়ে রাখার গল্প।
উত্তম চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু। সঙ্গে ২৩ মিনিটের এই ‘বিলাই’-তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ফারিন খানকে।
এই সিরিজে সেন্টু তার কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বলেন, ‘গল্পের নাম বিলাই শুনেই ভালো লেগেছিল। ছোটবেলায় শোনা নানা ভৌতিক ও অলৌকিক গল্পের মতো একটা গল্প এটা। জীবনের ক্রাইসিসের মুহূর্ত একটা ভিন্ন ওয়েতে তুলে ধরা হয়েছে এই গল্পে।’
আরও পড়ুন: নরওয়েতে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের সুমি
সহশিল্পী হিসেবে বিড়ালের সঙ্গে কাজ করা কেমন চ্যালেঞ্জের ছিল তা জানিয়ে সেন্টু আরও বলেন, ‘অন্যান্য প্রাণীর চেয়ে বিড়ালের সঙ্গে বন্ধুত্ব করাটা একটু কঠিন ও সময় সাপেক্ষ। বিড়ালের সঙ্গে কাজ করতে গিয়ে কামড় ও খাঁমচি খেয়েছি। তবে শেষ পর্যন্ত কাজটা খুব ভালোভাবে ও আনন্দ নিয়ে শেষ করতে পেরেছি।’
সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিত’র গল্পগুলোর ভাবনা এইভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকায়তার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’
উল্লেখ্য, চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে।
সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিংয়ে ছিলেন আশরাফুল আলম ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।
আরও পড়ুন: ‘নায়িকাদের কেন সংসার টেকে না’- ব্যাখ্যা দিলেন ফারিয়া
৯৫৩ দিন আগে