বিনোদন
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
১৫৩ হলে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেল বহুল প্রতিক্ষীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিক নির্মাণ করেছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। যার মূখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মাণের ঘোষণা থেকে এদেশের দর্শকের মাঝে বেশ আলোচনা তৈরি হয়েছে। সবাই অপেক্ষায় ছিলেন জাতির পিতাকে কবে সেলুলয়েড পর্দায় দেখবেন। সেই অপেক্ষা শেষ হলো। সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের তারকারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে গণমাধ্যমে অনেক তারকা তাদের অনুভূতি প্রকাশ করেছেন।
চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘দেখতে পাচ্ছেন আমার চোখ থেকে পানি পড়ছে। শেষটা দেখে আর কিছু বলতে পারছি না। আমাদের এই প্রজন্মের কাছে অনুরোধ সবাই সিনেমাটা দেখবেন। আজ আমরা শিল্পী সমিতির সবাই ভাগ্যবান যে আমরা আসার পর এমন একটি সিনেমা মুক্তি পেল। এখন থেকে মনে হচ্ছে আমরাও পারব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা আরও প্রসারিত হবে সেই বিশ্বাস রাখি।’
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমাটি দেখেন তার মাকে নিয়ে। সেই প্রসঙ্গে এই তারকা বলেন, ‘প্রথমবার আমার কোনো সিনেমা মাকে নিয়ে দেখলাম। খুবই ইমোশনাল হয়ে গেছি। একটি সিনেমা দেখে বের হয়ে এমনটা অনুভব কখনো হয়নি।’
দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল দেখতে যান ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি দেখে তার ভাষ্য, ‘শেষ দৃশ্যের পর অনেক ইমোশনাল হয়ে গেছি। অনেক কিছু আরও বিস্তারিত জানলাম। আমার মনে হয় সবার সিনেমাটা দেখা উচিত। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে।’
কণ্ঠশিল্পী কনা বলেন, ‘সত্যি কথা বলতে, প্রত্যাশার চেয়েও বেশিকিছু পেলাম। সিনেমাটা পুরো সিনেমার মতো হয়েছে। যেখানে হাসি-ঠাট্টা, বেদনা রয়েছে। আর আবহ সঙ্গীত বেশ দারুণ লেগেছে। আর শেষ দৃশ্য দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি। এটুকুই বলব।’
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বিভিন্ন চরিত্রে আরোও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: ‘অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে, অমি হয়তো বুঝতে পেরেছিল’
প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন: জায়েদ খান
৯৬৫ দিন আগে
সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল প্রতীক্ষিত বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অব এ নেশন' শুক্রবার দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
দুই ঘণ্টা ৫৮ মিনিটের ছবিটি দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
বহুল প্রত্যাশিত বায়োপিকের শুভ মুক্তি উপলক্ষে সারা দেশের সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলো দর্শকদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
দর্শকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছবিটি সম্পর্কে তাদের উৎসাহী প্রতিক্রিয়া প্রদর্শন করছেন এবং অগ্রিম টিকিটের জন্য থিয়েটারের টিকিট কাউন্টারগুলোতেও উপস্থিত হচ্ছেন।
আরও পড়ুন: এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
এর আগে বৃহস্পতিবার(১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র সংরক্ষণাগারে এক্সক্লুসিভ প্রিমিয়ার শোতে যোগ দেন এবং অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে চলচ্চিত্রটি দেখেন।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং জাতির পিতার জীবনসঙ্গী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
আরও পড়ুন: ‘অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে, অমি হয়তো বুঝতে পেরেছিল’
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও প্রার্থনা দীঘি, ফজলুর রহমান বাবু, রিয়াজ, তৌকীর আহমেদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
চলচ্চিত্রটির সংগীত প্রযোজনা করেছেন প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র এবং বাংলা সংলাপ লিখেছেন সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও অনম বিশ্বাস।
২০২১ সালের জানুয়ারিতে ভারতের মুম্বাইয়ে ছবিটির শুটিং শুরু হয় এবং একই বছরের ডিসেম্বরে শেষ হয়।
চলতি বছরের ৩১ জুলাই উভয় ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের সনদ পায়।
আরও পড়ুন: প্রকাশ্যে এলো 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার গান
৯৬৫ দিন আগে
প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন: জায়েদ খান
'ছায়াবাজ' সিনেমা দিয়ে অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। আর জুটি ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
তাজু কামরুল পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হলেও শেষ পর্যন্ত নানা বিতর্কের কারণে তা বন্ধ হয়ে যায়। যার মূলে ছিলেন সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম। তার অপেশাদার আচরণের জন্যই সায়ন্তিকা শুটিং শেষ না করেই কলকাতায় পারি জমান।
গণমাধ্যমে এই ঘটনা নিয়ে আবারো মুখ খুললেন জায়েদ খান। জানালেন প্রযোজকের হাঁড়ি খবর।
জায়েদ বলেন, 'আমি প্রযোজকের বিষয়ে আগে কিছু জানতাম না। পরিচালক তাজু কামরুলের সঙ্গে যা কথা হওয়ার হয়েছে। আমরা শিল্পী আমরা গল্প ও আমাদের চরিত্রের দিকে নজর দিই। এই ঘটনার পর জানতে পারি এর আগেও তিনটি সিনেমা তিনি প্রযোজনা করেছেন। যার একটিও শেষ হয়নি।'
আরও পড়ুন: প্রকাশ্যে এলো 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার গান
প্রযোজকের অপেশাদারিত্ব নিয়ে জায়েদ বলেন, 'প্রযোজক শুরু থেকে সবকিছু সস্তা চাচ্ছিলেন। সস্তা এক হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন। পরে আমি বলে ভালো জায়গায় থাকার ব্যবস্থা করি। পরবর্তীতে দেখি কোনো নাস্তার ঠিক কোনো ব্যবস্থা নেই, সেখানেও আমি যতটা পেরেছি নিজেদের ইন্ডাস্ট্রির মান রাখার চেষ্টা করেছি।'
এই প্রসঙ্গে জায়েদ আরও বলেন, 'পরে দেখলাম প্রযোজক নিজে বাজার করে নিজে সবার খাবারের দেখাশোনা করছেন। প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন। আমার ১৫ বছরের ক্যারিয়ারে এমন বাজে অবস্থা দেখিনি। শেষ পর্যন্ত সায়ন্তিকার সঙ্গে যারা কাজ করতেন তাদের পেমেন্ট আটকে দেন প্রযোজক। এরপরই শুটিংয়ে আসা বন্ধ করে দেন।'
উল্লেখ্য, চলতি বছর ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকালেই শুটিংয়ে অংশ নিতে কক্সবাজারে যান তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার। কিন্তু ৭ সেপ্টেম্বর চলে যান এই তারকা।
আরও পড়ুন: জায়েদের পক্ষে বললেন মৌসুমী
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
৯৬৬ দিন আগে
‘অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে, অমি হয়তো বুঝতে পেরেছিল’
ডিসেম্বরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম 'অসময়'। এর দৃশ্য ধারণের কাজ প্রায় শেষে। এতে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু।
ওয়েব ফিল্মটিতে অভিনয় করে তিনি বেশ উচ্ছ্বসিত। ফেসবুকে এক পোস্টে পরিচালকের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গুণী অভিনেত্রী।
মনিরা আক্তার মিঠু লেখেন, ‘আজ (১১ অক্টোবর) শেষ হলো 'অসময়' ওয়েব ফিল্মে আমার শেষ দৃশ্যের কাজ। আলহামদুলিল্লাহ।’
আরও পড়ুন: এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
এমন একটি চরিত্রের জন্য তিনি অপেক্ষা করছিলেন উল্লেখ করে অভিনেত্রী আরও লেখেন, ‘হয়তো এমন একটি চরিত্রের জন্যই অপেক্ষায় ছিল আমার সময়! পরিচালক কাজল আরেফিন অমির দুইমাস আগে বলা একটা কথা বার বার মনে পড়ছে- আপা, এই চরিত্রটি তৈরি-ই হয়েছে আপনার জন্য।’
অমিকে উদ্দেশ্য করে মনিরা আক্তার মিঠু লেখেন, ‘অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে। অমি হয়তো বুঝতে পেরেছিল। আজ শুধু একটি শব্দই তোমাদের উদ্দেশ্যে বলবো, ‘অসময়’ ওয়েব ফিল্মের প্রতিটি সদস্যর প্রতি রইলো আমার আত্মার ভেতর থেকে কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, 'অসময়' ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, রুনা খান, তারিক আনাম খান, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, শ্বাশত দত্ত, আরফান মৃধা শিবলু, লামিমা লাম, শিমুল শর্মা, ইশরাত জাহিন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন জিয়াউল হক পলাশ।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
৯৬৬ দিন আগে
এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
ঘোষণা এসেছে ১৩ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনামাটি পরিচালনা করেছেন বলিউডের শ্যাম বেনেগাল। আর এর মূখ্য চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
আরও পড়ুন: বুসান: ‘অটোবায়োগ্রাফি’ দেখে হল ভর্তি দর্শকের উচ্ছ্বাস
সিনেমাটি মুক্তির ঘোষণা থেকে প্রচারণায় বেশ সরব আরিফিন শুভ। সম্প্রতি রাজধানীর রাস্তায় সিনেমার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরসঙ্গে গতকাল (১০ অক্টোবর) ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর সংবাদ সম্মেলনে সিনেমাটিতে অভিনয় করতে পেরে নিজের অনুভূতিও ব্যক্ত করেছেন গণমাধ্যমে।
বঙ্গবন্ধুর বায়োপিকে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘এই সিনেমায় যদি অল্প সময়ের কোনো চরিত্র অথবা স্পটবয় থাকতে বলা হলেও আমি থাকতাম।’
তিনি আরও বলেন, ‘সিনেমার গল্প কি সেটা আমি কখনো জানতে চাইনি। কারণ প্রথমত এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। দ্বিতীয়ত, এটির পরিচালক শ্যাম বেনেগাল। কাজটি করার জন্য এগুলোই যথেষ্ট। আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আরিফিন শুভ ছাড়াও রয়েছেন- চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ প্রমুখ।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
প্রকাশ্যে এলো 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার গান
৯৬৭ দিন আগে
আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
কলকাতার বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউড কিং শাকিব খান। গত ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় দেখা যায় ইধিকা পালকে। তাদের রসায়ন বেশ ভালোভাবে গ্রহণ করেছে দর্শক।
নতুন খবর হচ্ছে আবারও কলকাতার নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব। পরিচালক অনন্য মামুনের পরবর্তী সিনেমার একটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মিষ্টি চক্রবর্তী। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে এই খবর জানা যায়।
আরও জানা যায়, আগামী বছর শুরু হবে সিনেমাটির কাজ।
আরও পড়ুন: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
এদিকে পরিচালক অনন্য মামুনের বিপরীতে এরই মধ্যে বলিউডের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যার শুটিংও শুরু হয়েছে।
এই সিনেমায় বাংলাদেশ ও কলকাতার আরও তারকা রয়েছেন। তারা হলেন- মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মি, পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা প্রমুখ।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
৯৬৭ দিন আগে
প্রকাশ্যে এলো 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার গান
১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি। এরই মধ্যে উন্মুক্ত হয়েছে এর ট্রেলার। যা বেশ আলোচনা তৈরি করেছে।
এবার প্রকাশ্যে এলো সিনেমাটির ‘কী কী জিনিস এনেছো দুলাল’ শিরোনামের গানটি। শান্তনু মৈত্র’র সঙ্গীতায়নে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঊর্মি চৌধুরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন অদিতি বসু ও সানহিতি নাস্কার।
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে ১৩ অক্টোবর বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদকে দেখা যাবে।
এছাড়াও অন্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
৯৬৯ দিন আগে
বুসান: ‘অটোবায়োগ্রাফি’ দেখে হল ভর্তি দর্শকের উচ্ছ্বাস
এশিয়ার অত্যন্ত মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে অনুষ্ঠিত হয়ে গেলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ ওয়ার্ল্ড প্রিমিয়ার।
চরকি অরিজিনাল এই সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
বাংলাদেশ সময় রবিবার (৮ অক্টোবর) বিকাল ৫টা ৩০মিনিটে বুসান সিনেমা সেন্টারের সিনেমাথেক-এ ‘অটোবায়োগ্রাফি’র প্রথম শো প্রদর্শিত হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত সিনেমা নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, কলাকুশলীসহ অনেকেই উপস্থিত ছিলেন এই প্রদর্শনীতে।
সোমবার ৯ ও ১১ অক্টোবর লোটে-তে প্রদর্শিত হবে ‘অটোবায়োগ্রাফি’-এর দ্বিতীয় ও তৃতীয় শো।
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে দর্শকে মাতিয়ে এবার চরকিতে ‘সুড়ঙ্গ’
সিনেমা দেখা শেষে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রযোজক রেদওয়ান রনি দর্শক ও উপস্থাপকের নানান প্রশ্নের উত্তর দেন।
হল ভর্তি দর্শকের সঙ্গে ইলহাম ও নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে ‘অটোবায়োগ্রাফি’ দেখার অনুভূতি মোস্তফা সরয়ার ফারুকীর জন্য ছিল একদম ভিন্ন।
তিনি বলেন, ‘দ্যা শো ওয়াজ গ্রেট। শো-তে অডিয়েন্সের রিয়েকশন অনেক এনগেজিং ছিল। প্রশ্ন-উত্তর পর্ব, সবার নানান মন্তব্য, প্রশংসা আমাদেরকে অনেক উৎসাহিত করেছে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘দিনটি বাংলা সিনেমার জন্য যেমন গৌরবের তেমন চরকির জন্য অত্যন্ত আনন্দের।
অটোবায়োগ্রাফি দেখার আগে পরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকলে প্রশংসা করছে। বাংলা ভাষার কনটেন্ট বিশ্বব্যাপী মানুষের কাছে সমাদৃত হবে এই লক্ষ্যে নিয়েই চরকি প্রথম থেকে কাজ করছে। নিজেস্ব ও লোকাল গল্প দিয়ে কনটেন্ট নির্মাণ করে পৃথিবীর সকল দর্শকের কাছে পৌঁছে দিতে পারলে তবেই আমাদের সার্থকতা।’
‘অটোবায়োগ্রাফি’ বুসান চলচ্চিত্র উৎসবের ‘কিম জিসোক (KIM Jiseok)’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এই বিভাগে ‘অটোবায়োগ্রাফি’ এশিয়ার প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে ফিলিপিনো মাস্টার ফিল্মমেকার ব্রিলান্টে মেন্ডোজা, শ্রীলঙ্কার পাওয়ার হাউস প্রসন্ন ভিটানেজ, ইন্দোনেশিয়ার ইয়োসেপ অ্যাঙ্গি নোয়েনসহ আরও অনেকে।
৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।
উল্লেখ্য, চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’-প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-বা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ বা ‘মনোগামী’ নামে দুইটি সিনেমা।
‘অটোবায়োগ্রাফি’ সিনেমায় ফারুকী- তিশা এক সঙ্গে অভিনয় করার পাশাপাশি চিত্রনাট্যে লেখার কাজটিও করেছেন দু’জন মিলে।
আরও পড়ুন: পাতালঘর: চরকিতে আসছে নুসরাত ফারিয়ার ওয়েব ফিল্ম
৯৬৯ দিন আগে
শুটিংয়ে ফিরলেন পরীমণি
অবশেষে দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন চিত্রনায়িকা পরীমণি। রবিবার (৮ অক্টোবর) দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার শুটিং শুরু করেছেন এই তারকা।
ফেরা প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে পরীমণি গণমাধ্যমে বলেন, ‘এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে শুটিংয়ে ফিরতে পেরে।’তিনি আরও বলেন, ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’
আরও পড়ুন: বিরতির পর ফিরছেন পরীমণি
একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির দৃশ্য ধারণ। চলতি বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।
সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।
আরও পড়ুন: পরীমণির মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে
এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
৯৭০ দিন আগে
কলম্বোতে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
শ্রীলংকার কলম্বোতে শুরু হয়েছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।
শুক্রবার সন্ধ্যায় দেশটির ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের মর্যাদাপূর্ণ থারাঙ্গানি থিয়েটারে এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার বাংলাদেশ হাইকমিশন এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। যা ৮ অক্টোবর পর্যন্ত চলবে।
আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত চলচ্চিত্র ‘রেহেনা মরিয়ম নূর’ প্রদর্শনের মধ্য দিয়ে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে আসছে আদর-প্রকৃতি জুটির ‘যন্ত্রণা’
এ সময় শ্রীলঙ্কার শতাধিক সিনেমাপ্রেমী প্রবল বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশি সিনেমার স্বাদ উপভোগ করতে উপস্থিত হন।
থারাঙ্গানি থিয়েটার হলে উপস্থিত হন শ্রীলঙ্কার ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ভীদুরাহ বিক্রমনায়ক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জি এল পেরিস, সাবেক মন্ত্রী পাটালি চম্পিকা রানাওয়াকা এবং কূটনৈতিক মিশনের প্রধানরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্রীলঙ্কার সিনেমার গোল্ডেন স্টার হিসেবে পরিচিত প্রখ্যাত অভিনেত্রী স্বর্ণা মাল্লাওয়ারাচ্চি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উৎসবের কিউরেটর হিসেবে চলচ্চিত্র সমালোচক ও পরিচালক অনোমা রাজাকরুণা প্রদর্শনের আগে চলচ্চিত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।
তার স্বাগত ভাষণে তিনি সাম্প্রতিক সময়ে নতুন প্রজন্মের প্রতিভাবান চলচ্চিত্র পরিচালকদের হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতির পুনরুত্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, তারা অনেক আন্তর্জাতিক প্রশংসা বয়ে আনছেন।
হাইকমিশনার আরিফুল ইসলাম বলেন, এই ধরনের চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও জোরদার করবে।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সামাজিক-সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে শ্রীলঙ্কার দর্শকরা প্রদর্শনের জন্য নির্ধারিত সিনেমাগুলোর মর্মার্থ আরও গভীরভাবে অনুধাবন করতে পারবে।
আগামী দুই দিনে, আরও চারটি সমসাময়িক বাংলাদেশি সিনেমা প্রদর্শন করা হবে। এর মধ্যে ‘রাত জাগা ফুল’ ও ‘নোনা জলের কাব্য’ শনিবার (৭ অক্টোবর) একই ভেন্যুতে যথাক্রমে বিকাল সাড়ে ৩টা ও সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে এবং ‘দামাল’ ও ‘ন ডরাই’ প্রদর্শিত হবে ৮ অক্টোবর একই সময়ে।
এর আগে ২০১৪ সালের এপ্রিল ও ২০১৮ সালের মার্চে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। তারই সাফল্যের ধারাবাহিকতার উপর ভিত্তি করে এবার আবারও আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: খুফিয়া: চোখ আটকে গেল বাঁধনে
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে টফি’র মিউজিক ভিডিওতে র্যাপার আলী হাসান
৯৭১ দিন আগে