কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর মোহাম্মদ (৩১) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুলাই) ভোরে ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ উখিয়া ৪ নম্বর ক্যাম্পের এক্সটেনশন-৪ ডি ব্লকের অলি আহমেদের ছেলে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে ‘কুপিয়ে হত্যা’, স্বামী আটক