বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ যাত্রা শুরু করেছে।
বুধবার ( ১১ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে এয়ার অ্যাস্ট্রা’র ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ উদ্বোধন করা হয়।
অরবিটের উদ্বোধন করেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।
এসময় আরও উপস্থিত ছিলেন এয়ার অ্যাস্ট্রা’র চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ এবং চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদ।
যাত্রীদের সুবিধার্থে অরবিট প্রোগ্রামে ইকো, ইভো ও প্রো এই তিনটি ক্যাটাগরি রাখা হয়েছে। যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় নিয়মিত ভ্রমণ করে তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে মাইলেজ যোগ করতে পারবেন এবং নির্দিষ্ট মাইলেজ খরচ করে এয়ার অ্যাস্ট্রায় ফ্রি ভ্রমণ করতে পারবেন। এতে প্রায়োরিটি চেক-ইন, র্যাম্প কার, সিট সিলেকশন অপশন ও অতিরিক্ত ব্যাগেজ সুবিধাও রয়ছে।
আরও পড়ুন: সিলেট-ঢাকা ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা
‘অরবিট’ উদ্বোধন উপলক্ষে, এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একটি ওয়েলকাম কিট পাবেন যাত্রীরা। এতে থাকবে দেশের ১০টি ব্র্যান্ড শেয়ারট্রিপ, গোযায়ান, টুয়েলভ ক্লোথিং, শাহরুখ আমিন, এপেক্স, মানা বে, সি পার্ল ওয়াটার পার্ক, সিক্রেট রেসিপি, রেড বাই আফরোজা পারভিন, ফয়েজ লেক রিসোর্টের ডিসকাউন্ট ভাউচার। যাত্রীরা এয়ার অ্যাস্ট্রা’র ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, এয়ারপোর্ট চেক-ইন কাউন্টার এবং ইন-ফ্লাইটে ‘অরবিট’ এর রেজিস্ট্রেশন করতে পারবেন।
বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্রগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা।
এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে। এগেুলো ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট। খুব শিগগিরই আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করবে বলে জানায় এয়ার অ্যাস্ট্রা।