কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার(২৭ জুলাই) সকাল পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের সদর দপ্তরের গণমাধ্যম শাখার এএসপি ইমরান খান।
তিনি বলেন, অভিযানে ঢাকায় ৭১ জন এবং বাকিদের ঢাকার বাইরে থেকে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: র্যাবের হেলিকপ্টারে করে কানাডিয়ান ইউনিভার্সিটিতে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার
নরসিংদীতে সহিংসতায় ১১ মামলা দায়ের, গ্রেপ্তার ১৮৪: পুলিশ সুপার