কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২৮ জুলাই) ভোর পর্যন্ত এ অভিযানগুলো চালানো হয় বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান।
তিনি আরও জানান, অভিযানে ঢাকা থেকে ৭৭ জনকে এবং বাকিদের ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়।