গাজীপুরের কোনাবাড়ি এলাকার হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২’র (কনাবাড়ি জোন) ইন্সপেক্টর মোর্শেদ জামান জানান, সোমবার সন্ধ্যায় কারখানার প্রধান গেটে নোটিশ দেওয়ার পর মঙ্গলবার সকালেই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করে যান চলাচল ব্যাহত করেন।
নোটিশে উল্লেখ করা হয়, কিছু শ্রমিকের ‘অযৌক্তিক দাবি’ ও কারখানার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করার কারণে কারখানায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং রপ্তানি কার্যক্রমে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা পুনরায় চালু হবে।
এর আগে সোমবার শ্রমিকরা কারখানার জেনারেল ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাদের বরখাস্তের দাবি জানিয়ে বিক্ষোভ করেছিলেন।
পুলিশ বলছে, পরিস্থিতি সমাধানের চেষ্টা চলমান।