গ্রাহকদের সর্বনিম্ন চার্জে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস (এমএফএস) দিয়ে আসছে উপায়। সরকারি উপকারভোগীরা সারা দেশে বিস্তৃত ইউসিবি এটিএম বুথের মাধ্যমেও বিনা খরচে ভাতার টাকা উত্তোলন করতে পারেন।
উপায় কর্তৃপক্ষ বলেন, ‘ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র একটি শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।’
‘উপায়’ ২০২১ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও, এই প্লাটফর্ম খুব অল্প সময়েই গ্রাহক ও এজেন্টদের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয় এবং বর্তমানে সারা দেশব্যাপী উপায়ের ১ লাখ ৫০ হাজারেরও বেশি এজেন্ট রয়েছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উপায় দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে উপকারভোগীদের অর্থ বিতরণের কাজ করে আসছে। এই বিষয়ে কখনো কোন উপকারভোগী কোনোরূপ অভিযোগ করেনি। উপায় -এর এমএফএস সেবা দেওয়া ক্ষেত্রে সর্বোচ্চ মান ও নিরাপত্তার নিশ্চিত করে।
উপায় যাত্রার শুরু থেকেই এই খাতে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকরা কম খরচে উন্নত এমএফএস সেবা পাচ্ছেন।