শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি’র উদ্যোগে রাজধানী ঢাকায় আজ রোববার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকাটির সম্পাদক ড. এনায়েত করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকিং, গণমাধ্যম, ব্যবসা ও শিক্ষাঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব অংশ নেন।
অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক ড. এনায়েত করিম বলেন, এ ধরনের আয়োজন বিভিন্ন পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে। তিনি বলেন, “রমজান আমাদের সহমর্মিতা, ঐক্য ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। আমরা আশা করি, এই প্ল্যাটফর্ম সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে এবং দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের পরিচালক এ কে মিজানুর রহমান, বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সোহেল, বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের মহাসচিব ইউনুস সোহাগ, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি মির্জা মোজাম্মেল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক মনিরুজ্জামান শাহীন এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর সভাপতি রিয়াজুর রহমান।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।