নাটোরে ড্যাব নেতা ডা. আমিরুল ইসলামকে গলাকেটে হত্যার সঙ্গে সরাসরি জড়িত তার সাবেক ব্যক্তিগত সহকারী আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে হত্যাকারী আসাদকে নিয়ে আলোচিত জনসেবা হাসপাতালে যায় পুলিশের বিভিন্ন ইউনিট।
পরে সেখানে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, আসাদের বান্ধবীকে কেন্দ্র করে ডা. আমিরুলের সঙ্গে বিরোধ তৈরি হয়। এ কারণে আসাদকে চাকরিচ্যুত করেন ডা. আমিরুল। এসব ঘটনায় সৃষ্ট ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে ডা. আমিরুলকে হত্যা করে তার সাবেক পিএ আসাদ।
পড়ুন: সিরাজগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গাড়িচালকসহ ৬ জনকে আটক করেছিল পুলিশ। সোমবার(১ সেপ্টেম্বর) রাতে নিজের হাসপাতালের ব্যক্তিগত কক্ষে খুন হন বিএমএ আহ্বায়ক ও ড্যাব নেতা ডা. আমিরুল ইসলাম।
অভিযুক্ত আসাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার এলাচগ্রামে। সে ওই গ্রামের ইলিয়াস আকন্দের ছেলে।