বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে জেলার ভাটিখানার সাহাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান।
পলাতকদের একটি হাতকড়ার দুই প্রান্তে দুজনের হাত আটকে রেখেছিল পুলিশ।
এসময় আটক হওয়া অন্য দুই ব্যক্তি হলেন– মামুন ও আল-আমিন। আটক ও পলাতকরা ভাটিখানার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এসময় ৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পাশ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়।
সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, যারা পালিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের পর বিস্তারিত জানানো হবে।