দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও নেপাল।
দুই দেশ ও তাদের জনগণের কল্যাণে সহযোগিতা বাড়ানোর এ আগ্রহ প্রকাশ করেছে উভয় পক্ষ।
রবিবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
বৈঠকে তারা এ আগ্রহের কথা জানান।
এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।
পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয় তাদের।
পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় সালাহউদ্দিন নোমান চৌধুরীকে অভিনন্দন জানান ঘনশ্যাম ভান্ডারি।