বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ফিলিপাইন সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার ম্যানিলা থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে 'শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে' ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে ফিলিপাইন।
গত ২ আগস্ট থেকে ঢাকায় ফিলিপাইন দূতাবাসের সুপারিশ অনুযায়ী ফিলিপাইন সরকার বাংলাদেশে সতর্কতা পরিস্থিতি-১ জারি করে।
আরও পড়ুন: ৬.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
সতর্কতা বার্তায় বাংলাদেশে অবস্থানরত ফিলিপাইনের নাগরিককে বাসভবনের অভ্যন্তরে থাকতে এবং এই পরিবর্তনের সময়কালে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সতর্ক করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকায় ফিলিপাইন দূতাবাস ও সরকার দেশের চলমান রাজনৈতিক ঘটনাবলির কারণে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনের নাগরিকদের সাহায্য করতে প্রস্তুত রয়েছে।
বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শান্তি ও স্থিতিশীলতা পুনর্প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিপাইন।
আরও পড়ুন: টাইফুন গায়েমি: ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩