স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান তীব্র বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার হাসপাতালে মঈন খানকে দেখতে যান।
এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
তিনি মঈন খানের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।