সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রোপাগান্ডার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সম্প্রতি তিনি কদমতলী থানায় জিডি দায়ের করেন।
জিডিতে তানভীর আহমেদ অভিযোগ করেন, ‘নতুন দিগন্ত’ নামে একটি ফেইসবুক, টিকটক ও টুইটার পেইজ থেকে তার ও তার পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে। সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই অসৎভাবে ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে।
জিডিতে তিনি এই ধরনের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।