ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় মাদ্রাসা ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত জামায়াত কর্মী গ্রেপ্তার
তিনি জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলশান থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে ওই নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে। পরে তাকে গুলশান থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তবে কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।