গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এরপর দুপুর ১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় উপজেলা বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
জেলা শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, বিকেল ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।