চাঁদপুরের কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
দগ্ধরা হলেন— খাদিজা (৩০), মাহমুদুল (৩৫) ও শিউলি আক্তার (৪০)।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে খাদিজার ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ এবং শিউলি আক্তারে শরীরে ২ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে আসা হয়। পরে তাদের বার্ন ইনস্টিটিউটের অরেঞ্জ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে খাদিজা আক্তার এর শরীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।