কেরানীগঞ্জের জিনজিরায় প্রায় ৪০০ বছরের পুরোনো একটি কবুতরের হাট এখনও পাখিপ্রেমী ও ব্যবসায়ীদের আকর্ষণ করছে। স্থানীয়দের ভাষ্য, মোগল আমল থেকে চলে আসা ঐতিহ্য ধরে রেখেছে এই হাট।
ঐতিহ্যগতভাবে সপ্তাহে দুই দিন—সোম ও শুক্রবার এ হাট বসে। তবে সময়ের সঙ্গে এর পরিসর বেড়েছে। আশপাশে এখন বেশ কয়েকটি স্থায়ী পাখির দোকান গড়ে উঠেছে, যেগুলো সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে।