ফরিদপুর সদর উপজেলার ইউনিয়ন বিএনপির এক নেতার এক নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা এক চিঠিতে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কার হওয়া নেতা উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানের এক নারীর সঙ্গে ৫ মিনিটি ৩৭ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্খলনজনিত কারণে ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ওবায়দুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির একটি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ব্যাপারে জানতে ওবায়দুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।