কারাবন্দি
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০২৪ সালের ১৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদরের রুহিয়া সেন পাড়ার গ্রামের বাড়ি থেকে আটক হন রমেশ চন্দ্র।
দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার জানান, গত ২০২৪ সালে ১৭ আগস্ট ঠাকুরগাঁও কারাগার থেকে রমেশ সেনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছিল। তিনটি মামলায় কারাবন্দি ছিলেন তিনি। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। আজ (শনিবার) সকাল ৯টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রমেশের পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
৭ দিন আগে
ফরিদপুরে কারাবন্দিসহ পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৭৯৮৮ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে জেলা কারাগারের বন্দিসহ মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
এর মধ্যে জেলখানার ৫২ জন বন্দি ও ১৩ জন কর্মকর্তা-কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এই প্রথম কারাগার থেকে বন্দি ও কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
ভোটাধিকার প্রয়োগকারী ৫২ জন বন্দির মধ্যে ২ জন নারী বন্দিও রয়েছেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে মোট ১ হাজার ২৪৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৫১ জন নারী বন্দি আছেন।
মোট বন্দির মধ্যে ৫২ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। এদের মধ্যে ১০ জন হাজতি ও ৪২ জন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। আগ্রহী দুইজন নারী বন্দিও সাজাপ্রাপ্ত কয়েদি।
জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ঘোষণার পর হাজতি ও কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দিদের কাছ থেকে আবেদনপত্র নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে কয়েদিদের জন্য দুইটি ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বুথ স্থাপনের প্রস্তুতিও চলছে।
ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানান, জেলায় মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যেই আমরা এ বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো পোস্টাল ভোটে অংশ নেবেন ভোটাররা।
১২ দিন আগে
দুই দিনে শতাধিক বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা
নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে বন্দি হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির কারাগারগুলো থেকে গত সপ্তাহের শেষ দুই দিনে বেশ কয়েকজন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। মাদুরো বন্দি হওয়ার পর ওইসব ভিন্নমতাবলম্বীকে মুক্তি দিতে দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) ভেনেজুয়েলায় বন্দিদের অধিকার নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা ফোরো পেনাল এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির সভাপতি আলফ্রেদো রোমেরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, দায়িত্ব গ্রহণের পর জাতিকে পথে ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখযোগ্যসংখ্যক বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। সেই প্রচেষ্টার অংশ হিসেবে গত ৮ জানুয়ারি থেকে মোট ২৬৬ জন রাজনৈতিক বন্দি মুক্তি পেয়েছেন। আর গত দুই দিনে মুক্তি দেওয়া হয়েছে অন্তত ১০০ জনকে।
গত ৩ জানুয়ারি একটি বিশেষ অভিযানে মাদুরোকে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে তার স্থলাভিষিক্ত হন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনিই বর্তমানে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন।
এদিকে, নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভেনেজুয়েলা তার রাজনৈতিক বন্দিদের দ্রুত মুক্তি দিচ্ছে, যা আগামী অল্প সময়ের মধ্যে আরও বাড়বে। এই শক্তিশালী মানবিক পদক্ষেপে সম্মত হওয়ায় আমি ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই!’
১৮ দিন আগে
প্যারোলে মুক্তির আবেদনই করেনি কারাবন্দি সাদ্দামের পরিবার!
স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন করা হয়নি। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের ওই সভাপতির প্যারোলে মুক্তির আবেদনসংক্রান্ত সংবাদে ভিন্নমত প্রকাশ করে এ কথা জানিয়েছে যশোর জেলা প্রশাসন।
যশোর জেলা প্রশাসকের (ডিসি) মিডিয়া সেলের সহকারী কমিশনার আশীষ কুমার দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদনের বিষয়ে ব্যাখা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দি সাদ্দামকে বাগেরহাট কারাগার থেকে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি। বরং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তার পরিবারের বক্তব্য থেকে জানা যায়, সময় স্বল্পতার কারণে তাদের পারিবারিক সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে কারা ফটকে লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেসবুকের বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে যে কারাবন্দি সাদ্দাম স্ত্রীকে চিঠি লিখতেন। কারাগারে বন্দি অবস্থায় যে ছবি দেখা যাচ্ছে, তা যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এছাড়া আবেদনের পরও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি—এ ধরনের তথ্য মিথ্যা, কারণ যশোরের জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তিসংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি। বরং পরিবারের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগার কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মানবিক দিক বিবেচনায় কারা ফটকে মরদেহ দেখানোর ব্যবস্থা করে।
সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর গতকাল (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কেউ কেউ দাবি করেছিলেন, সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলায় মরদেহ কারাগারে এনে দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাটে ৯ মাসের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে গৃহবধূ কানিজ সুর্বনা স্বর্ণালীর বিরুদ্ধে।
২০ দিন আগে
মুন্সীগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) কারাবন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার (২৭ জুলাই) ভোরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্ল্যাহ জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যাথার কারণে জেলখানা থেকে সারোয়ারকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪টার দিকে তার মৃত্যু হয়। তবে হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, ভোর ৪টার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলেটের দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু
তিনি বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাকে ভর্তি রাখার সময়ও পাওয়া যায়নি।’
জেল সুপার জানান, সারোয়ার হোসেন নান্নু রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর গত ৫ মে থেকে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। তার তিন কন্যা রয়েছে, যাদের মধ্যে দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই।
গ্রেপ্তারের পর ফয়সাল বিপ্লবও কিছু দিন এই কারাগারে ছিলেন। এখন তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বলে জানান তিনি।
২০২ দিন আগে
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন ওরফে খবির উদ্দিন (৫৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আল আমিন গ্রামের আসিউল হকের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তি মাদক মামলায় কারাগারে ছিলেন।’
আরও পড়ুন: চমেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
১২৯৯ দিন আগে
চমেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফুল ইসলাম (৩৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শরীফুল ইসলাম কক্সবাজারের কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানায় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আজ দুপুরে একজন হাজতির মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজার কারাগারের বন্দি ছিল।’
আরও পড়ুন: ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
লকডউনে ৮ কার্যদিবসে ১৬৭ কারাবন্দি শিশুর জামিন
১৩৪২ দিন আগে
করোনাভাইরাস: কারাবন্দিদের আদালতে হাজির করা যাবে না
করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে কারাবন্দিদের জামিন আবেদনে ও মামলার শুনানিতে হাজির করার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
২১৫৮ দিন আগে