কিট
৪০ হাজারের বেশি ডেঙ্গু পরীক্ষার কিট দিল রেড ক্রিসেন্ট
দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদারে ৪০ হাজারের বেশি এনএস১ পরীক্ষার কিট হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে কিটগুলো হস্তান্তর করেন।
কিট গ্রহণের পর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ বলেন, বিভিন্ন সংকটে সহায়তার জন্য আহ্বান জানানো হলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দ্রুত সাড়া দেয়। এ বছর ডেঙ্গু পরীক্ষার কিটের ঘাটতির আশঙ্কা দেখা দিলে রেড ক্রিসেন্টের কাছে সহযোগিতা চাওয়া হয় এবং তারা দ্রুত কিট সরবরাহ করেছে।
তিনি এ জরুরি সহায়তার জন্য রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, সরকারের সহযোগী সংস্থা হিসেবে ধারাবাহিক সহায়তার অংশ হিসেবেই ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্টের সবচেয়ে বড় শক্তি হলো দ্রুত সাড়াদানের সক্ষমতা। গত বছর সংস্থাটি ৩০ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিয়েছিল, আর এবার ৪০ হাজারের বেশি কিট সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গুর পাশাপাশি হামসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকট মোকাবিলায়ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনার যে লক্ষ্য সরকার গ্রহণ করেছে, তা বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ভবিষ্যতেও নিয়মতান্ত্রিকভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, মাঠপর্যায়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা), সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম এনডিসি এবং হেলথ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির (অব.)-সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫ দিন আগে
কিট নিয়ে ডা. জাফরুল্লাহর অভিযোগ মিথ্যা: ওষুধ প্রশাসন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ তাদের তৈরি করোনাভাইরাস পরীক্ষার কিট নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসনকে যেভাবে দোষারোপ করেছেন তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
২২৬২ দিন আগে
গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট এখনও সরকারের কাছে হস্তান্তর হয়নি
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার কিট এখনও আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর হয়নি।
২২৬৪ দিন আগে
খুমেকে এসেছে করোনা শনাক্তের কিট, পরীক্ষা শুরু ১১ এপ্রিল
খুলনা মেডিকেল কলেজে (খুমেকে) করোনাভাইরাস শনাক্তের কিট এসে পৌঁছেছে এবং আগামী ১১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার সকালে খুমেক মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও করোনা পরীক্ষার দায়িত্বে থাকা ডা. শাহনাজ পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ আগামী শনিবার থেকে (১১ এপ্রিল) নমুনা নিয়ে করোনাভাইরাসের পরীক্ষা শুরু করতে পারবো ইনশাল্লাহ। এই সপ্তাহে মেশিনটি ব্যবহারের বিষয়ে আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ নিবো।’
খুমেকে স্থাপিত মেশিন দিয়ে সম্পূর্ণ বিনি পয়সায় করোনাভাইরাসের পরীক্ষা করা যাবে বলেও জানান তিনি।
এর আগে গত ৩০ মার্চ খুলনা মেডিকেল কলেজে (খুমেক) এসে পৌঁছায় করোনা শনাক্তের মেশিন পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর)।
২২৮৫ দিন আগে
করোনা শনাক্তের ১ হাজার কিট চট্টগ্রামে পৌঁছেছে
চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের এক হাজার কিট বুধবার দুপুরে এসে পৌঁছেছে।
২২৯৫ দিন আগে
রবিবার চট্টগ্রামে আসছে করোনা শনাক্তের কিট
চট্টগ্রামে আগামীকাল রবিবারের মধ্যে করোনাভাইরাস শনাক্তকরণ কিট আসছে।
২২৯৯ দিন আগে