শপিং কমপ্লেক্স
রাজধানীতে শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটের স্পার্কিংয়ে দগ্ধ ৪
রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট স্পার্কিংয়ে চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন— সোহরাব (২০), শামীম (১৮), সুজিত দাস (২৮) ও মোনায়েম হোসেন (৩৩)।
আজ (বুধবার) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিদ্যুতের স্পার্কিংয়ে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবারই ইনহেলেশন বার্ন (শ্বাসনালী পুড়ে যাওয়া) রয়েছে। এর মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রনি জানান, আহতরা সবাই ওই শপিং কমপ্লেক্সের কর্মচারী।
তিনি বলেন, গতকাল রাতে মার্কেটের বেসমেন্ট-১-এ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তারা দগ্ধ হন। পরে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক দুজনকে ভর্তি দেন এবং বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
১৫ দিন আগে
সকল সুপারমার্কেট, মল এক সপ্তাহ বন্ধ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সকল শপিং কমপ্লেক্স ও মল আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত এক সপ্তাহ বন্ধ থাকবে।
২২৬৫ দিন আগে