রাস্তাঘাট
গ্রামীণ সড়কের মান নিশ্চিতে ৩ বছরের ওয়ারেন্টির সুপারিশ সংসদীয় কমিটির
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণকাজের গুণগত মান, স্থায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নির্মাণকাজের তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা দেওয়া হয়। একই সঙ্গে সরকারের ১৮০ দিনে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
দেশের বিভিন্ন স্থানে আর্সেনিকযুক্ত এলাকা চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি।
এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশও করা হয়।
এছাড়া কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে কমিটি।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান বৈঠকে অংশ নেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
৭ দিন আগে
দীর্ঘ ট্রাফিক জ্যামে সময় কাজে লাগানোর উপায়
প্রাণের শহর ঢাকার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত যে বিষয়টি তা হচ্ছে ট্রাফিক জ্যাম। সাম্প্রতিক বছরগুলোতে জনসাধারণের জীবনের মতই মূল্যবান সময়কে উপেক্ষা করে মুহুর্মুহু বেড়ে চলেছে ট্রাফিক জ্যাম। বিশ্ব অর্থনীতির অস্থিরতার দরূণ তৃতীয় বিশ্বের দেশগুলোতে যখন মানুষের জীবন-জীবিকা কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছে, তখন ছোট্ট দেশটির ছোট্ট রাজধানীবাসীদের বেঁচে থাকতে হচ্ছে অমূল্য সময়গুলোকে অর্থপূর্ণ করতে না পারার আফসোস নিয়ে। কিন্তু চরম এই মুহূর্তে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আরও সময় নষ্ট করার চেয়ে অবস্থার সঙ্গে জীবনধারণকে মানিয়ে নেয়াটা উত্তম। জেনে নিন ট্রাফিক জ্যামে আটকে থাকার সময়গুলোকে কী করে ফলপ্রসূ করা যায়।
ট্রাফিক জামে দীর্ঘক্ষণ আটকে পড়লে সময় পার করবেন কিভাবে?
আসন্ন কাজের জন্য পূর্বপ্রস্তুতি নেয়া
শিক্ষার্থী বা কর্মজীবী সকলেই নির্দিষ্ট কাজ নিয়ে গন্তব্যের উদ্দেশে বাসা থেকে বের হন। ট্রাফিক জ্যামে আটকে থাকার সময়টিতে সেই কাজের নিমিত্তে শেষবারের জন্য নিজেকে একবার ঝালিয়ে নেয়ার সুযোগ থাকে। শিক্ষার্থীদের হরহামেশা পরীক্ষার জন্য রিকশায় বসেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিড়বিড় করতে দেখা যায়। কর্মজীবীরা অফিসের মিটিংয়ের এজেন্ডা, প্রেজেন্টেশন বা ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের বিষয়গুলোর খুঁটিনাটি এ সময় ভালো করে একবার দেখে নিতে পারেন। এছাড়াও কোন বন্ধু-বান্ধব এমনকি আত্মীয়দের সঙ্গে দেখা করার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। যে কোনো নিক্ষুত যোগাযোগ বা কথোপকথোনের জন্য এরকম পূর্বপ্রস্তুতি অনেকটা সময় বাঁচিয়ে দেয়।
আগামীকালের পরিকল্পনা করা
জীবন সংসারের কাজগুলোর প্রয়োজনীয়তা অনুযায়ী তার অনুকূলে কর্মপরিকল্পনাগুলো মানুষের অভ্যস্ততার সঙ্গে মিশে যায়। আর এর জন্যেই বেশি রাত করে ঘুমানোর পরেও সকাল ৭টার ট্রেন ধরতে কেউ মিস করে না। তবে আগের রাতে কাপড়-চোপড়গুলো ঠিকঠাক ব্যাগে গুছিয়ে রাখতে হয়। ঠিক তেমনি আগামী দিন কার কার সঙ্গে দেখা করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, লেনদেন সংক্রান্ত বিষয়গুলো ট্রাফিক জ্যামে বসেই ঠিক করে ফেলা যায়। যেহেতু আগামীকালও ট্রাফিক জ্যাম থাকবে, সেহেতু সেই কাজগুলোর জন্য সময়ের সঠিক হিসাব করে রাখা জরুরি। আর তার জন্য আজকের ট্রাফিক জ্যামে আটকে থাকা মুহুর্তগুলোই সেরা সময়।
আরও পড়ুন: জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবেন?
অনলাইনে খবর পড়া
রাস্তাঘাটে চলতে ফিরতে স্থানীয় খবর থেকে শুরু করে দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে সর্বশেষ খবরটি জানা থাকা উচিত। নিদেনপক্ষে, আগামীকাল নির্দিষ্ট কোনো কারণে শহরের অধিকাংশ রাস্তায় অধিক জ্যাম থাকবে কিনা তার জন্যও খবরের পোর্টালগুলোতে চোখ বুলানো দরকার। পাবলিক ট্রান্সপোর্টগুলোতে প্রায়ই অনেককে খবরের কাগজ পড়তে দেখা যায়। তাছাড়া মোবাইলের মাধ্যমে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও হালনাগাদকৃত খবরগুলো পাওয়া যায়।
ডিআইওয়াই (ডু ইট ইয়োরসেল্ফ) ভিডিও দেখা বা আর্টিকেল পড়া
ইউটিউবের কল্যাণে এখন এই ধরনের ভিডিওগুলো পাওয়া খুব সহজ হয়ে পড়েছে। দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট-খাট কাজ থাকে, যেগুলোর জন্য অন্যদের ওপর নির্ভর করতে হয়। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় যে কাজগুলো আসলে অতটা কঠিন নয়। একবার দেখে নিলেই যে কেউ নিমেষেই কাজগুলো করতে পারে। বাসা থেকে বেরনোর সময় হয়ত কোনো ফার্নিচারের ছোট একটি অংশ বেকায়দায় আলাদা হয়ে গেছে, দরজার নব খুলে গেছে, বেসিনের সিঙ্কের পাইপে লিক হয়েছে ইত্যাদি। এগুলোর কীভাবে ঠিক করতে হয় তা জ্যামে বসে নিজেই শিখে ফেলা যায়। এতে খরচও বাঁচবে আর সাবলম্বী হওয়ার ক্ষেত্রেও এক ধাপ এগিয়ে যাওয়া যাবে।
আরও পড়ুন: যেভাবে পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করবেন
১৬৫৪ দিন আগে
অবশেষে জনশূন্য ঠাকুরগাঁওয়ের রাস্তাঘাট
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিলেও তা উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের রাস্তাঘাট ও হাটবাজারে ছিল লোকজনের ভিড়। তবে সেনাবাহিনী মাঠে নামার পর সে দৃশ্য বদলে গেছে। ফাঁকা হয়ে পড়েছে শহরের সড়কগুলো।
২৩৯৬ দিন আগে