বাসে আগুন
ময়মনসিংহে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃর্ত্তদের আগুন
ময়মনসিংহে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সৌখিন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টা দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুবৃর্ত্তরা আগুন দিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মাসকান্দা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলামত জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জব্দ করা আলামত ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৮ দিন আগে
ফরিদপুরে পুলিশের হেফাজতে থাকা বাসে আগুন
ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার পাশে পুলিশের হেফাজতে রাখা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে পুড়ে গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-খুলনা (এন ৭) মহাসড়কে থানার সামনের খোলা মাঠে রাখা বাসটিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, রাত ১০টা ২৭ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তিনি। ঘটনাস্থলে গিয়ে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। তবে ততক্ষণে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১০টা ৩৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কয়েল, সিগারেটের আগুন, কেউ আগুন ধরিয়ে দেওয়া বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মেছড়দিয়া মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ময়দার বস্তাবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসটির সুপারভাইজার নিহত হন। এরপর থেকে দুর্ঘটনার আলামত হিসেবে বাসটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল।
পুলিশ জানায়, কয়েক মাস আগে করিমপুর হাইওয়ে থানা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। নতুন স্থানে অবকাঠামোগত কাজ পুরোপুরি গুছিয়ে ওঠেনি। থানার সামনে মহাসড়কঘেঁষা খোলা মাঠে জব্দ করা যানবাহন রাখা হয়। সীমানাপ্রাচীর না থাকায় মাঠটি উন্মুক্ত।
ওসি আবদুস সালাম বলেন, নতুন স্থানে থানা স্থানান্তরের পর সবকিছু এখনও পুরোপুরি গুছিয়ে ওঠেনি। থানার সামনের মাঠটিও উন্মুক্ত। চারদিকে সীমানাপ্রাচীর থাকলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হতো।
দুর্ঘটনার আলামত হিসেবে পুলিশের হেফাজতে থাকা বাসে আগুন লাগার ঘটনায় আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
৯ দিন আগে
ঝিনাইদহে জুলাই যোদ্ধাকে হত্যার জেরে বাসে আগুন, পেট্রোল পাম্প ভাঙচুর
ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে গতকাল শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির যোদ্ধা নিরব নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সহিংস হয়ে উঠেছে ঝিনাইদহ শহর। এ হত্যাকাণ্ডের পর বাসে আগুন দেওয়াসহ সৃজনী ফিলিং স্টেশনে পেট্রোল পাম্প ভাঙচুর করে একদল ব্যক্তি।
শনিবার (৭ মার্চ) মধ্যরাতে শহরের আরাপপুর এলাকায় ও ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার বারোইখালি গ্রামের নাসিম, আড়ূয়াকান্দি গ্রামের রমিজুল ও কাস্টসাগরা গ্রামের আবু দাউদকে আটক করেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।
সংশ্লিষ্টরা জানান, নিরবকে হত্যা করার জেরে শহরের আরাপপুর এলাকায় সৃজনী ফিলিং স্টেশনে অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এর আগে, সৃজনী এনজিওর মালিক আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ি এবং ইউনিলিভার ডিপোতে হামলা চালানো হয়।
সৃজনী পেট্রোল পাম্পের কোষাধ্যক্ষ আলামিন শেখ জানান, গতকাল (শনিবার) মধ্যরাতে অজ্ঞাতনামা ২০-৩০ জনের একটি দল তাদের পাম্পে আকস্মিক হামলা চালিয়ে পাম্পের মেশিন ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে পাম্পের তিনটি মেশিন গুঁড়িয়ে দেয়।
রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, নিরব হত্যাকাণ্ডের সঙ্গে এসব হামলার যোগসূত্র থাকতে পারে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তানভীর হাসান জানান, রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন ব্যক্তি ঝিনাইদাহ কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মীর রাকিব জানিয়েছেন, আজ (রবিবার) জোহরের পর নিহত নিরবের জানাজার নামাজ শেষে শান্তিপূর্ণ বিক্ষোভ করা হবে। শহরে অব্যাহত ঘটে যাওয়া বিশৃঙ্খলার সঙ্গে তাদের কোনো নেতা-কর্মী জড়িত নয় বলে দাবি করেছেন তিনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, গতকাল রাত ১০টার দিকে শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শহরের বেপারীপাড়ার আবুল কাশেমের ছেলে নিরব খুন হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।
উল্লেখ্য, ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় অবস্থিত তাজ ফিলিং স্টেশনে গতকাল রাত ৮টার দিকে জ্বালানি তেল কেনাকে কেন্দ্র করে ছাত্র নেতা ফারদিন আহমেদ নিরবকে পিটিয়ে জখম করে পাম্পের কর্মচারীরা। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০৪ দিন আগে
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং রাস্তার সঙ্গে মোটরসাইকেলটির ঘর্ষণ হয়। একপর্যায়ে ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
২১৩ দিন আগে
সাভারে হানিফ পরিবহনের বাসে আগুন
সাভারে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এটি অগ্নিসংযোগ নাকি কেবলই অগ্নিকাণ্ড, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আধা ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, এ ঘটনায় আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে হানিফ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। হঠাৎ ওই বাসে পথচারীরা আগুন দেখতে পান। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সাভার ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, খবর পেয়ে আমাদের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ক্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে। তবে, এটি নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, হানিফ পরিবহনের মালিক কফিলউদ্দিন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা।
২২৪ দিন আগে
সাভারে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটি থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মেহেরুল ইসলাম।
তিনি বলেন, সাভার ফায়ার সার্ভিস ১০টার দিকে আগুনের খবর পায়। পরে ১০টা ৬ মিনিটের দিকে এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নিদিষ্ট করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা বাসে আগুন দিতে পারে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটির মালিক আজহারুল ইসলাম এবং চালকের নাম জুলমন। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
২৮৮ দিন আগে
নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন
নোয়াখালীর সোনাপুর পৌর বাস টার্মিনালে একটি বাসে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে বাসটির ভেতরের কয়েকটি আসন পুড়ে যায়। এ সময় বাসটির দরজা-জানালা বন্ধ ছিল। ভেতরে কোনো লোকজন ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর পৌর বাস টার্মিনালে থাকা সোনাপুর-সুবর্ণচর রুটে যাতায়াতকারী সুবর্ণ সার্ভিসের একটি বাসের ভেতর থেকে আগুন দেখতে পান। তখন টার্মিনাল ও আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটির সহকারী জানান যে, তিনি অগ্নিকাণ্ডের কিছু সময় আগে একটি মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যান।
ওসি জানান, এটি কোনো নাশকতামূলক ঘটনা নয়। মশার কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয় বলে নিজের ধারণার কথা জানান তিনি।
২৮৯ দিন আগে
পলাশবাড়িতে বাসে আগুন, দগ্ধ ৭
গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সাত যাত্রী দগ্ধ হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দোয়েল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পলাশবাড়ির ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারির শর্ট সার্কিটে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে নাশকতা মনে করে যাত্রীরা বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৭ যাত্রী দগ্ধ হয়।
খবর পেয়ে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। কিন্তু এর মধ্যে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ব্যাপারে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার লোকমান হাকিম বলেন, এটা কোনো নাশকতা নয়। ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের এই সূত্রপাত হয়। আমরা যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নিরাপদে নামাতে সহযোগিতা ছাড়াও আগুন নিয়ন্ত্রণে আনি।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
ফেনীতে আগুনে পুড়ে প্যারালাইজড নারীর মৃত্যু
১০১০ দিন আগে
সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকায় বাসে আগুন
সিলেটে বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে জেলার দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ভেতরের ২টি সিট পুড়ে যায়।
স্থানীয়রা জানান, বাস টার্মিনালের পশ্চিমে সিলেট রেলওয়ে স্টেশনের রাস্তার পাশে কয়েকটি বাস দাঁড়ানো ছিল। কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, দাঁড়িয়ে থাকা বাসের আগুনে কেউ আহত হননি। ৫ থেকে ৬টি মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবরোধ ও হরতাল সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। যারা বাসে আগুন দিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে ৬ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আন্তঃজেলার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। ১০ দিনের মাথায় আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
১০১৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন
বিএনপি ও সমমনা দলগুলোর চলমান ৩৬ ঘণ্টার অবরোধে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের কাছে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল সোয়া ৯টার দিকে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ফেনীতে বাসে আগুন, ৩ অটোরিকশা ভাঙচুর
রাজধানীর গুলিস্তানে আজ সকাল থেকে ২টি বাসে আগুন
১০২০ দিন আগে